001119115 __ সুরা বাকারা ২২১ . ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, আব্বান ইবৃন সালিহ, মুহাম্মদ ইব্ন ইসহাক, মুহাম্মদ ওরফে ইব্ন সালমা, আবদুল আযীয ইব্ন ইয়াহয়া, আবু আসবাগ ও আবৃ দাউদ বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলিয়াছেন £ ইব্ন উমর রো) বলেন - (তাহাকে যেন আল্লাহ মাফ করেন; কেননা তিনি সন্দেহে পতিত হইয়াছিলেন) আনসারগণ পূর্বে মূর্তিপূজক ছিলেন এবং ইয়াহুদীরা ছিল “আহলে কিতাব" । ইয়াহুদীরা বিদ্যা-জ্ঞানে আনসারদের চাইতে উপরে ছিল। উপরত্তু ইয়াহুদীদের কিতাবের উপরও বিশ্বাস ছিল। আহলে কিতাবরা স্ত্রীদের সংগে একই পদ্ধতিতে সংগম করিত । ফলে আনসারগণও তাহাদের প্রাধান্যে প্রভাবিত হইয়া একই পদ্ধতিতে স্ত্রীদের সহিত সংগম করিত । কিন্তু কুরাইশগণ তাহাদের স্ত্রীদেরকে বিভিন্ন পদ্ধতিতে সম্মুখ ও পশ্চাত দিক দিয়া সংগম করিয়া বিভিন্ন স্বাদ গ্রহণ করিত । পরবর্তীতে মুহাজিরগণ মদীনায় আসার পর একজন মুহাজির একজন আনসার মহিলাকে বিবাহ করিয়া বিভিন্ন ভাবে সহবাস করিতে চাহিলে সে অস্বীকৃতি জানায় এবং মহিলাটি শেষ পর্যন্ত বলিয়া দেয় যে, যদি এক পদ্ধতিতে করিতে পার তাহা হইলে কর, নতুবা সম্পূর্ণরূপে বিরত থাক। এই কথাটা ক্রমে রাসূলুল্লাহ (সো) এর নিকট পৌছে। অতঃপর এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা ১:১৩ ১1৩১০ (9855৫ ৬১৯ ৫ আয়াতাংশটি নািল করেন। অর্থাৎ স্ত্রীদের পিছন-সামনে উভয় পার্শদিয়াই ব্যবহার করা যাইবে, কিন্তু সংগম স্থান হইবে একটিই । অর্থাৎ সন্তান প্রসবের স্থান। আবু দাউদ এই হাদীসটিকে পূর্বে বর্ণিত সকল রিওয়ায়েত হইতে তুলনামূলকভাবে সহীহ বলিয়া মন্তব্য করিয়াছেন । তাহা ছাড়া উম্মে সালমা (রা)-এর রিওয়ায়েতটিরও এই রিওয়ায়েতের বিষয়ের সহিত সাদৃশ্য রহিয়াছে বলিয়া এইটিকেও বিশুদ্ধ বলা যাইতে পারে । মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে আব্বান ইব্ন সালিহ, মুহাম্মদ ইব্ন ইসহাক ও হাফিয আবুল কাসিম তিবরানী বর্ণনা করেন যে, মুজাহিদ রে) বলেন £ আমি ইব্ন আব্বান (রা)-এর নিকট কুরআনের প্রথম হইতে শেষ পর্যন্ত পড়িয়াছি এবং প্রতিটি আয়াতে থামিয়া তাহার ব্যাখ্যা ও আনুসঙ্গিকতা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসা করিয়াছি। তখন ধারাবাহিকভাবে 1551-81-১৯, 2০ ৮2 75৯ এই আয়াতটি পর্যন্ত পৌঁছিলে তিনি হেহার ব্যাখ্যা স্বরূপ) বলেন- মক্কার লোকেরা পূর্ব হইতেই তাহাদের স্ত্রীদের সাথে বিভিন্নরূপে সহবাস করিয়া হরেক স্বাদ গ্রহণ করিত। অতঃপর তিনি পূর্বোন্লিখিত রিওয়ায়েতটিরই অনুরূপ বর্ণনা প্রদান করেন। ইব্ন আব্বাস (রা) আরও বলেন ঃ ইব্ন উমরকে আন্্াহ মাফ করুন। কেননা তিনি সন্দেহে পতিত হইয়াছেন । অর্থাৎ তিনি এই সম্বন্ধে বুখারীর রিওয়ায়েতটির বর্ণনার প্রতি ইংগিত দেন। তাহা এই £ নাফে হইতে ধারাবাহিকভাবে ইব্ন আওন, নযর ইব্ন শুমাইল ও ইসহাক বর্ণনা করেন যে, নাফে' বলেন ঃ ইব্ন উমর (রা) কুরআন শরীফ পড়িলে তাহা হইতে নিবৃত্ত না হওয়া পর্যন্ত তিনি কাহারও সহিত কথা বলিতেন না। কিন্তু একদিন আলোচ্য আয়াতটি পাঠকালীন আমাকে জিজ্ঞাসা করেন, জান কি, ইহা কোন্ ব্যাপারে অবতীর্ণ হইয়াছিল? আমি বলিলাম- না, জানি না। তিনি বলিলেন, ইহা উক্ত ব্যাপারে অবতীর্ণ হইয়াছে। অত:পর তিনি তিলাওয়াত চালাইতে থাকেন। ইব্ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে, আইয়ুব, আবদুস সামাদের পিতা ও
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।