001119115 সূরা বাকারা ২১৯ দাদা হইতে বর্ণনা করেন যে, তাহার দাদা রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল! আমরা আমাদের স্ত্রীর কাছে কিরূপে আসিব ? উত্তরে তিনি বলেন- তাহারা তোমাদের ক্ষেত্র স্বরূপ। তাহাদিগকে যেভাবে যে দিক দিয়া ইচ্ছা হয় ব্যবহার কর। তবে তাহাদের মুখের উপরে মারিও না, গালমন্দ করিও না এবং ক্রোধবশত তাহাদের নিকট হইতে পৃথক হইয়া অন্য ঘরে যাইও না । হাদীসটি ইমাম আহমদ ও সুনান সংকলকগণ উদ্ধৃত করিয়াছেন । আবদুল্লাহ ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইবৃন হানাশ, আমের ইব্ন ইয়াহয়া, ইয়াধিদ ইব্ন আবূ হাবীব, ইব্ন লাহীআ, ইবৃন ওহাব, ইউনুস ও ইব্ন আবূ হাতিম বর্ণনা করেন যে, হযরত আবদুল্লাহ ইবৃন আব্বাস (রা) বলেনঃ হুমায়ের গোত্রের এক ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসা করার পরে বলেন যে, আমার সাথে আমার স্ত্রীদের ভাল ভাব রহিয়াছে। সুতরাং তাহাদের সম্বন্ধে যে বিধানাবলী রহিয়াছে তাহা আমাকে জানাইয়া দিন। অতঃপর আল্লাহ তা'আলা (৮১5১৯115141 ৬০১৯ ৮৫৪0 ১১১ আয়াতাংশটি নাধিল করেন। ূ হযরত ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে হানাশ, আমির ইব্ন ইয়াহয়া মাগাফিরী, হাসান ইব্ন ছাওবান, রুশদাইন, ইয়াহয়া ইব্ন গাইলান ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, ইবৃন আববাস (রো) বলেন £ ৮4 ০১ ১৫... এই আয়াতটি নাযিল হওয়ার পর কয়েকজন আনসার হুযুর (সা)-কে এই ব্যাপারে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, যে পদ্ধতিতেই কর না কেন “যৌন' দ্বার দিয়াই সংগম করিতে হইবে । আবু সাইদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আতা ইব্ন ইয়াসার, যায়েদ ইব্ন আসলাম, ইব্ন দাউদ ইব্ন মূসা ও আবু জাফর তাহাবী স্বীয় মুশকিলুল হাদীস গ্রন্থে বর্ণনা করেন যে, আবু সাঈদ খুদরী (রা) বলেন ঃ এক ব্যক্তি তাহার স্ত্রীর সংগে উল্টা দিক হইতে সংগম করার ফলে মানুষ তাহাকে তিরঙ্কার করিতে লাগিল । ফলে আল্লাহ্ তা'আলা +₹1 ১.১ ₹5৮-.১ আয়াতটি নাযিল করেন। অন্য একটি হাদীসে ইয়াকুব হইতে ধারাবাহিকভাবে ইউনুস ও ইব্ন জারীর এবং আবদুল্লাহ ইবৃন নাফে' হইতে ধারাবাহিকভাবে হারিছ ইব্ন শুরাইহ ও হাফিয আবু ইয়ালা মুসালী অনুরূপ বর্ণনা করিয়াছেন। আবদুল্লাহ ইবৃন সাবিত হইতে ধারাবাহিকভাবে উবায়দুল্লাহ ইব্ন উছমান ইব্ৃন খায়ছাম, ওহাইব, আফফান ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, আবদুল্লাহ্ ইব্ন সাবিত বলেন ঃ আমি হাফসা বিনতে আবদুর রহমান ইবৃন আবূ বকর রো)-এর নিকট গিয়া বলিলাম যে, আমি আপনার নিকট একটা বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা করিতে চাই, কিন্তু জিজ্ঞাসা করিতে আমার লজ্জাবোধ হইতেছে । তিনি বলিলেন- হে ভ্রাতুষ্পুত্র! লজ্জা করিও না, যাহা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা কর। অতঃপর আমি বলিলাম, পিছন হইতে স্ত্রীদের ব্যবহার করা যায় কি? তিনি বলিলেন -হযরত উম্মে সালমা আমাকে বলিয়াছেন যে, আনসারগণ তাহাদের স্ত্রীগণকে উল্টা করিয়া শোয়াইয়া দিতেন। ইহাতে ইয়াহুদীগণ বলিতেন যে, এইভাবে সহবাস করিলে সন্তান
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।