Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017191115 সূরা বাকারা ২১১ এই আয়তটি সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন ঃ ইহার দ্বারা আরবের সেই সকল মুশরিক মহিলাদেরকে বুঝানো হইয়াছে যাহারা মূর্তি পূজা করিত। অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 868১৯০ 915 ২4১৭ ১০ ৮৯ ২১০ হও অর্থাৎ অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম; যদিও তাহাদিগকে তোমাদের কাছে ভালো লাগে। সুদ্দী রে) বলেনঃ কুরআনের এই বাক্যটি আবদুল্লাহ ইবৃন রাওয়াহা সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। তাহার কালো একটি দাসী ছিলো। একদা ক্রোধাবিত হইয়া তিনি তাহাকে একটি চড় বসাইয়া দেন। অতঃপর তিনি ভীত-সন্ত্রস্তভাবে রাসূলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত হইয়া ঘটনাটি বর্ণনা করেন। রাসূলুণ্রাহ (সা) আবদুল্লাহ ইব্‌ন রাওয়াহাকে জিজ্ঞাসা করেন-সে (আদর্শিকভাবে) কোন ধারণার অনুসারীন্? তিনি বলিলেন-সে রোযা রাখে, নামায পড়ে, ভালভাবে ওযু করে এবং এই কথার সাক্ষী দেয় যে, আল্লাহ ছাড়া মাবুদ নাই এবং আপনি আল্লাহর রাসূল। অতঃপর হুযুর (সা) বলিলেন-হে আবদুল্লাহ! তবে সে তো মুসলমান । তখন তিনি বলিলেন, যিনি আপনাকে সত্যের উপর প্রেরণ করিয়াছেন তাহার শপথ, আমি তাহাকে মুক্ত করিয়া দিব এবং আমি তাহাকে বিবাহ করিব ৷ অতঃপর তিনি তাহার দাসীকে বিবাহ করায় অনেক মুসলমানের সমালোচনার শিকার হন । কেননা তাহাদের ইচ্ছা ছিল, তাহারা মুশরিকদের ভারা সি 6৮৮০৪9০৮5০০ ১002 টহল ই অব আমাদ বরকল হইতে মুসলমান দাসী বহুগুণে শ্রেষ্ঠ । অনুরূপভাবে আযাদ মুশরিক পুরুষ হইতে মুসলমান দাস বহুগুণে উত্তম । নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইবৃন উমর, আবদুল্লাহ ইব্‌ন ইয়ামীদ, আবদুর রহমান ইব্‌ন যিয়াদ আফরিকী, জাফর ইব্‌ন আওন ও আবু হুমাইদ বর্ণনা করেন যে, নবী (সা) বলেন ঃ “নারীদের শুধু সৌন্দর্যে মুগ্ধ হইয়াই তাহাদিগকে বিবাহ করিও না। হইতে পারে যে, তাহাদের সৌন্দর্য তাহাদের মধ্যে অহংকার উৎপাদন করিবে । আর নারীদেরকে কেবল সম্পদশালী দেখিয়াই বিবাহ করিও না। হয়ত তাহাকে তাহার সম্পদ অবাধ্য করিয়া তুলিবে। তাই বিবাহ করিলে ধর্মপরায়ণতা দেখিয়া বিবাহ কর। বস্তুত কালো কুৎসিৎ দাসীও যদি ধর্মপরায়ণা হয় তবে সে উহাদের হইতে অনেক উত্তম” এই হাদীসটির রাবীদের মধ্যে আফ্রিকীই দুর্বল । সহীহদ্বয়ে হযরত আবু হুরায়রা হইতে বর্ণিত হইয়াছে যে, নবী (সা) বলেন £ তোমরা চারটি বিষয় দেখিয়া নারীদের বিবাহ কর- __সম্পদ, বংশ, সৌন্দর্য এবং ধর্মপরায়ণতা । তবে তোমরা ধর্মপরায়ণ মেয়েই অনুসন্ধান কর (অর্থাৎ গ্রহণ কর)। ইমাম মুসলিম (র) জাবিরের সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। অন্য একটি হাদীসে ইব্‌ন উমারের সূত্রে ইমাম মুসলিম বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সো) বলেন ঃ দুনিয়া একটি সম্পদ বিশেষ । আর দুনিয়ার সম্পদ সমূহের মধ্যে সর্বোত্তম সম্পদ হইতেছে নেককার সতী নারী ।

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।