Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা বাকারা ২০৯ ২২১. “আর তোমরা কোন মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত বিবাহ করিও না এবং অবশ্যই ঈমানদার দাসী মুশরিক নারী হইতে উত্তম; যদিও সে তোমাদিগকে বিমুগ্ধ করে। তেমনি কোন মুশরিক পুরুষকে ঈমান না আনা পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ করিও না। এবং অবশ্যই ঈমানদার দাস বিমুগ্ধকারী মুশরিক পুরুষ হইতে উত্তম। তাহারা জাহান্নামের দিকে ডাকে আর আল্লাহ তোমাদিগকে তাহার অভিপ্রায় অনুসারে জান্নাত ও ক্ষমা লাভের দিকে আহ্বান জানান । আর তিনি তাহার বিধানসমূহ খোলাখুলি বর্ণনা করেন, যেন তাহারা উপদেশ গ্রহণ করে ।” তাফসীর £ আল্লাহ তা'আলা এই আয়াত দ্বারা মুমিন ও মু*মিনাদের জন্য প্রতিমাপূজক মুশরিকদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হারাম করিয়াছেন। এই আয়াতের ব্যাপক অর্থে আহলে কিতাবদের মধ্যকার মুশরিকগণসহ সকল মুশরিকের সহিত বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ হইয়াছে। অবশ্য নিশ্ন আয়াত দ্বারা আহলে কিতাবের নারী বিবাহ করা বৈধ রাখা হইয়াছে ঃ ১০১৮৪ চপ 9 ৪ উল 2৮ 98 ০৮ ০৩০৯৭ অর্থাৎ আর তোমাদের পূর্ববর্তী কিতাবধারীদের স্ত্রীগণকে তোমরা যথারীতি মহরানা দিয়া বিবাহ করিতে পার, অবৈধ সম্পর্ক কায়েম করিতে পার না। ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন তালহা বলেন ৫ ০৭১১ ৪১৯ ০৫০৯৭]।1১৯০১%০ (আর মুশরিক নারীদের ঈমান না আনা পর্যন্ত বিবাহ করিও না) আয়াতাংশ দ্বারা আহলে কিতাবের নারীদের উহার আওতা বহির্ভূত করা হইয়াছে। মুজাহিদ, ইকরামা, সাঈদ ইব্‌ন জুবায়ের, মাকহুল, আল হাসান, যিহাক, যায়েদ ইবৃন আসলাম, রবী ইব্ন আনাস প্রমুখও এই মতের প্রবক্তা । একদল বলেন £ এই আয়াত দ্বারা শুধুমাত্র মূর্তিপূজক মুশরিকদের বুঝানো হইয়াছে, আহলে কিতাবদের সহিত ইহার কোনই সম্পর্ক নাই। মূলত প্রথম মতটিই উত্তম. আবু ইয়াস আসকালানী ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, শাহর ইব্‌ন হাওশাব বলেন £ আমি আবদুল্লাহ ইব্ন আব্বাসকে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন-রাসূলুল্লাহ (সা) মু'মিনা ও মুহাজিরা মহিলা ব্যতীত কয়েক প্রকারের মহিলাদের বিবাহ করিতে নিষেধ করিয়াছেন এবং অন্যান্য ধর্মের অনুসারিণীদেরকে বিবাহ করা হারাম ঘোষণা করিয়াছেন । আল্লাহ তা'আলা বলেন 8 %15 2 ৮১৯ 35 005১305১৪৫০ ৮০5 অর্থাৎ যে ব্যক্তি ... তালহা ইব্‌ন আবদুল্লাহ রো) একজন ইয়াহুদী মহিলা এবং হুযায়ফা ইবৃন ইয়ামান একজন থিন্টান মহিলাকে বিবাহ করায় হযরত উমর (রা) অত্যন্ত রাগািত হইয়া তাহাদিগকে চাবুক মারিতে উদ্যত হন। অতঃপর তাহারা উভয়ই বলিলেন, আমরা উহাদিগকে তালাক দিয়া দিব, কাছীর (২য় খণ্ড)-_-২৭

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।