001119115 ২০৬ তাফসীরে ইবৃন কাছীর আল্লাহ তা“আলার বাণী ৪ $5211 153 83১ 1305 25155) এই আয়াতটির শেষ অক্ষর পেশ ও জবর দিয়া পঠিত হইয়াছে। উভয়ই শুদ্ধ ও কাছাকাছি অর্থবোধক! ইব্ন আবূ হাতিম বলেনঃ আমাদিগকে আমার পিতা, তাহাদিগকে মুসা ইব্ন ইসমাঈল, তাহাদিগকে আবান ও তাহাদিগকে ইয়াহিয়া এই বর্ণনা শোনান যে, তিনি জানিতে পাইয়াছেন, মাআজ ইব্ন জাবাল ও ছালাবা রাসূলল্লাহ (সা)-এর সমীপে আসিয়া বলিলেন- হে আল্মাহর রাসূল! আমরা আমাদের সম্পদের দুশ্চিন্তায় পরিবারবর্গসহ বিন্দ্র রজনী কাটাইতেছি। তখন আল্লাহ তা'আলা নাযিল করেন ৪ 33211 45 ০১১33১31345 4951552 ইব্ন আব্বাস (রো) হইতে যথাক্রমে মাকসাম ও হাকাম বর্ণনা করেন £ 58511 শব্দের তাৎপর্য হইল পরিবারবর্ণের ভরণ-পোষণের পর উদ্ৃত্ব যাহা থাকে তাহা । ইব্ন উমর, মুজাহিদ, আতা, ইকরামা, সাঈদ ইব্ন জুবায়ের, মুহাম্মদ ইবৃন কা'ব, হাসান, কাতাদা, কাসেম, সালেম আতা খোরাসানী ও রবী ইবৃন আনাস সহ অনেকেই 11 43 এর অর্থ করিয়াছেন প্রয়োজনাতিরিক্ত সম্পদ । তাউস উহার অর্থ করিয়াছেন সর্ব কিছু হইতে কিছু অংশ । রবী ইব্ন আনাস বলেনঃ ইহা হইল সম্পদের উত্তম ও পবিত্র অংশ । এই সকল অর্থের সারকথা হইল উদ্ৃত্ত সম্পদ । | আবৃদ ইব্ন হুমায়েদ “আফওয়া'র তাফসীরে এই বর্ণনাটি উদ্ধৃত করেন যে, আল-হাসান হইতে যথাক্রমে আওফ ও হাওজাতুল খলীফা বলেনঃ যাহা কষ্টকর না হয় এবং যদি মানুষের ভিতর তাহার প্রয়োজন দেখা দেয়। ইব্ন জারীরের এক বর্ণনায় ইহার সমর্থন মিলে । হযরত আবু হুরায়রা (রো) হইতে পর্যায়ক্রমে আল মুকবেরী, ইবৃন আজলান, আবু আসিম, আলী ইব্ন _ মুসলিম ও ইব্ন জারীর বর্ণনা করেনঃ “এক ব্যক্তি রাসূল সো)-কে বলিল, হে আল্লাহর রাসূল! আমার একটি দীনার আছে। রাসূল (সা) বলিলেন, উহা নিজের জন্য খরচ কর। সে বলিল-আমার কাছে আরও একটি দীনার আছে! রাসূল (সা) বলিলেন-উহা তোমার স্ত্রীর জন্য খরচ কর। সে বলিল, আমার কাছে আরও একটি দীনার আছে। রাসূল (সা) বলিলেন- উহা তোমার ছেলের জন্য খরচ কর। সে বলিল-আমার কাছে আরও একটি দীনার আছে। রাসূল (সা) বলিলেন, এখন তুমিই বিবেচনা কর। উক্ত হাদীস সহীহ মুসলিমে উদ্ধৃত হইয়াছে। হযরত জাবির (রা) হইতেও মুসলিমে অপর একটি বর্ণনা উদ্ধৃত হইয়াছে। তাহাতে বলা হয় রাসূল (সা) এক ব্যক্তিকে বলেন, নিজেকে দিয়ে শুরু কর। অতঃপর স্ত্রীকে দাও। অতঃপর যদি থাকে তো পরিবারবর্গকে দাও । তারপর যদি থাকে তো আত্মীয়-স্বজনকে দাও এবং এইভাবে অগ্রসর হও। রাসূলুল্লাহ (সা) হইতে আবু হুরায়রা (রা) বর্ণনা করেনঃ উত্তম সদকা হইল ধনাঢ্য অবস্থায় দান আর উপরের হাত নীচের হাতের চাইতে উত্তম এবং তোমার আপনজন হইতে দান শুরু কর।” অন্য এক হাদীসে আছে ৪ “হে আদম সন্তান! যদি তুমি তোমার বাড়তি সম্পদ খরচ কর, তাহাই উত্তম আর যদি জমাইয়া রাখ, তাহা ক্ষতিকর । তোমার পর্যাপ্ত খরচের জন্য তুমি নিন্দিত হইবে না।” |
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।