001119115 ২০২ তাফসীরে ইব্ন কাছীর গেল এবং বীরে মাউনায় শাহাদত বরণ পর্যন্ত রাসূলুল্লাহ (সা)-এর সংগে অবস্থান করিল । অথচ উছমান ইব্ন আবদুল্লাহ মুক্তি পাইয়া মক্কায় ফিরিয়া গেল এবং কাফির অবস্থায় মারা যায়। ইবৃন ইসহাক বলেন ঃ আবদুল্লাহ ইব্ন জাহাশ ও তাহার সংগীদের উপর হইতে যখন উক্ত আয়াত নাযিল হওয়ার পূর্ব পরিস্থিতির অপনোদন ঘটিল তখন. তাহারা উক্ত কার্ষের পুণ্য লাভের ব্যাপারে উৎসাহিত হইল । তাহারা জিজ্ঞাসা করিল- হে আল্লাহর রাসূল! আমরা কি আশা করিতে পারি না যে, আমরা জিহাদ করিয়াছি এবং মুজাহিদের মর্যাদা ও পুণ্য হাসিল করিয়াছি ? ইহার জবাবে আল্লাহ তা'আলা নাধিল করিলেন £ ১৯৮১4 4011-৯51৮৯5 0151555১502. ১০০9 400 এএ। ০৯০ অর্থাৎ “নিশ্চয় যাহারা ঈমান আনিয়াছে আর যাহারা হিজরত করিয়াছে এবং যাহারা তা'আলা সর্বাধিক ক্ষমাশীল ও মেহেরবান।” এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা তাহাদিগকে উচ্চ আশার অধিকারী করেন। ইবৃন ইসহাক বলেন ঃ উক্ত মর্মে এই ব্যাপারে কয়েকটি হাদীসই বর্ণিত হইয়াছে । উরওয়া হইতে ইয়াযীদ ইব্ন রুমান ও ইমাম যুহরী এবং উরওয়া ইব্ন যুবায়র হইতে যথাক্রমে ইয়াধীদ ইব্ন রূমান, মুহাম্মদ ইব্ন ইসহাক ও ইউনুস ইব্ন বুকায়ের প্রায় একই মর্মে বর্ণনা প্রদান করেন। যুহরী হইতে মুসা ইবৃন উকবাও অনুরূপ বর্ণনা করেন। উরওয়া ইব্ন যুবায়ের হইতে যথাক্রমে যুহরী ও শুআয়েব ইব্ন আবূ হাকামও তদ্রুপ বর্ণনা করেন। উহাতে বলা হয়ঃ মুসলমান ও মুশরিকদের ভিতর লড়াইয়ে প্রথম নিহত ব্যক্তি হইল আমর ইবনুল হাযরামী। এই হত্যাকাণ্ড উপলক্ষে একদল কুরায়শ মদীনায় রাসূলুল্লাহ (সা)-এর সমীপে হাযির হইয়া প্রশ্ন করিল- আপনি কি নির্দিষ্ট মাসগুলিতে হত্যাকাণ্ড বৈধ করিয়াছেন ? তদুত্তরে উক্ত আয়াত নাধিল হয়। | হাফিয আবূ বকর আল-বায়হাকী তাহার দালায়েলুন নুবুয়া কিতাবে এই ঘটনা হইতে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেন । তিনি বলেন £ ইব্ন ইসহাক হইতে পর্যায়ক্রমে যিয়াদ ও ইব্ন হিশাম বলেন- আবদুল্লাহ ইব্ন জাহাশের পরিবারের কেহ কেহ বলিয়াছেন যে, তিনি তাহার সংগীদের ভিতরে চার-পঞ্চমাংশ “ফায়” বন্টন করেন এবং এক-পঞ্চমাংশ আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য আলাদা করিয়া রাখেন। ইব্ন হিশাম আরও বলেন - এই গনীমত ছিল মুসলমানদের প্রাপ্ত প্রথম গনীমত ও আমর ইবনুল হাযরামী মুসলমানদের হাতে প্রথম নিহত ব্যক্তি এবং উছমান ইব্ন আবদুল্লাহ ও হাকাম ইব্ন কায়সান মুসলমানদের হাতে সর্বপ্রথম বন্দী হয়। (রা) এবং কাহারও মতে স্বয়ং আবদুল্লাহ ইবৃন জাহাশ কুরায়শদের প্রতিবাদ ও অপবাদের জবাব দেন। ইব্ন হিশাম বলেন, আবদুল্লাহ্ ইবৃন জাহাশ এইভাবে জবাব দেন ঃ
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।