0০017161715 - সুরা বাকারা ২০১ আল্লাহ তা“আলার খুমুস ফরয করার পূর্বের ঘটনা । খুমুস বাদে অবশিষ্ট সম্পদ তিনি সংগীদের ভিতর বন্টন করেন । ইব্ন ইসহাক আরও বলেন ৪ তাহারা যখন রাসূল (সা)-এর সামনে হাযির হইলেন, তিনি জিজ্ঞাসা করিলেন- নিষিদ্ধ মাসে তোমাদিগকে যুদ্ধ করিতে কোন বস্তু বাধ্য করিল ? অতঃপর তিনি উক্ত গনীমত ও কয়েদী গ্রহণে বিরত হইলেন । ফলে অভিযাত্রীগণ অত্যন্ত অসহায় বোধ করিল এবং ভাবিল তাহাদের সর্বনাশ হইয়াছে । তাহাদের মুসলিম ভাইয়েরাও তাহাদের সহিত কঠোর ব্যবহার করিতে লাগিল। অপরদিকে কুবায়শরা বলিতে লাগিল- মুহাম্মদ ও তাহার সংগীরা নিষিদ্ধ মাসে যুদ্ধ-বিগ্রহকে বৈধ করিয়াছে, উহাতে রক্তপাত ঘটাইয়াছে, সম্পদ লুট করিয়াছে ও লোকজনকে বন্দী কয়িয়াছে। এই অপবাদ হইতে বাচার জন্য মুসলমানদের কেহ কেহ বলিত, উক্ত ঘটনা শা“বান মাসে ঘটিয়াছে। ইয়াহুদীরাও এই ব্যাপারে রাসূলুল্লাহ (সা)-কে অপবাদ দিতে লাগিল এবং হাযরামী গোত্রকে ওয়াকিদ ইব্ন আবদুল্লাহর বিরুদ্ধে লেলাইয়া দিল। মুসলমানদের জন্য ইহা এক কঠিন বিব্রতকর অবস্থা হইয়া দাড়াইল। তখন আল্লাহ তা“আলা তাহার রাসূলের উপর এই আয়াত নাধিল করেনঃ ১11) 1১]| ১৫41০ 41১315০2 অর্থাৎ আজ যদি তোমরা নিষিদ্ধ মাসে হত্যাকাণ্ড ররর লি লা টার সারার ও আল্লাহর সহিত কুফরী করিয়াছে । এমনকি তোমরা মসজিদুল হারামের বাসিন্দা হওয়া সত্তেও তাহারা তোমাদিগকে উহা হইতে বহিষ্কার করিয়াছে। এইগুলি তো আল্লাহর কাছে নিষিদ্ধ মাসে হত্যাকাণ্ড হইতেও বড় পাপ। আর ফিতনা-ফাসাদ সৃষ্টি করা হত্যাকাণ্ডের চাইতেও জঘন্য কাজ। এই ফিতনার মাধ্যমে কাফিররা মু'মিনগণকে কুফরীর পথে ফিরাইয়া নিতে প্রয়াস পাইত। আল্লাহ্র কাছে ইহা হত্যাকার্য হইতেও বড় অপরাধ । অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ ১১১১2 812 ০১০ 2৮52 01928, /-11-5-)| ৩। অর্থাৎ তাহারা সাধ্য থাকিলে তোমাদের সহিত লড়াই চালাইয়া যাইবে যতক্ষণ না তোমাদিগকে তোমাদের দীন হইতে ফিরাইতে পারে । মূলত ইহা তো সর্বাধিক জঘন্য কাজ। অথচ এই কাজে তাহারা সর্বদা লাগিয়া রহিয়াছে এবং উহা হইতে তওবা করিয়া বিরত হইতেছে না। ইব্ন ইসহাক বলেন £ যখন আল্লাহ তা'আলা উক্ত আয়াত নাযিল করিয়া মুসলমানদের জন্য নিষিদ্ধ মাসের প্রতিবন্ধকতা দূর করিলেন, তখন রাসূলুল্লাহ (সা) কয়েদী বুঝিয়া নিলেন। ইত্যবসরে কুরায়শগণ ইছমান ইব্ন আবদুল্লাহ ও হাকাম ইবৃন কায়সানের মুক্তিপণের পাওনা পাঠাইয়া দিল। কিন্তু রাসূল (সা) ঘোষণা করিলেন- সাদ ইবৃন আবি উক্কাস ও উতবা ইব্ন গাযোয়ানকে না পাওয়া পর্যন্ত মুক্তিপণ গ্রহণ করা হইবে না। যদি তোমরা আমাদের সেই দুই সহচরকে হত্যা করিয়া থাক, তাহা হইলে তোমাদের এই দুইজনকে আমরা হত্যা করিব ।' তঃপর সা“দ ও উতবাকে হাযির করা হয় । ফলে রাসূল (সা) তাহাদের দুইজনকে মুক্তি প্রদান করেন। কিন্তু তন্মধ্য হইতে হাকাম ইব্ন কায়সান ইসলাম গ্রহণ করিয়া ভাল মুসলমান হইয়া . কাছীর (২য় খণ্ড)-_২৬
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।