Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ২০০ তাফসীরে ইব্‌ন কাছীর আরস ইব্‌ন ছা'লাবা ইব্‌ন য়্যারবু। বনু সা'দ ইব্ন লায়েছের ছিলেন খালিদ ইবনুল বুকায়ের বনু হারিছ ইব্‌ন ফাহারের ছিলেন সুহায়ল ইব্‌ন বায়দা। যথাসময়ে আবদুল্লাহ ইবৃন জাহাশ পত্রটি পাঠ করেন। উহাতে দেখিতে পান, তায়েফের মধ্যবর্তী নাখলা পর্যন্ত পৌঁছার নির্দেশ রহিয়াছে এবং সেখানে এক কুরায়শ কাফেলার জন্য ওৎ পাতিয়া অপেক্ষা করার কথা বলা হইয়াছে। পরন্তু পরবর্তী খবরাখবর মদীনায় পৌছানোর উপদেশ দেওয়া হইয়াছে: পত্র পাঠের পর আবুদুল্লাহ ইব্‌ন জাহাশ বলেন £ আমার কাজ নির্দেশ শোনা ও মানা । অতঃপর তিনি তাহার সংগীদের লক্ষ্য করিয়া বলিলেন_ আমাকে রাসূল (সা) নির্দেশ দিয়াছেন নাখলায় গিয়া কুরায়শদের জন্য ওৎ পাতিয়া অপেক্ষা করিতে ও তাহাদের খবরাখবর মদীনায় পৌঁছাইতে । পরন্তু তিনি আমাকে এই অভিযানে কাহাকেও অংশগ্রহণে বাধ্য করিতে নিষেধ করিয়াছেন। তাই তোমাদের যাহারা শাহাদত পিপাসু তাহারা অগ্রসর হও, আর যে ব্যক্তি তাহা পসন্দ কর না সে ফিরিয়া যাও। আমার কথা হইতেছে, আমি রাসূল (সা)-এর নির্দেশ অনুসারে আগাইয়া চলিব। এই বলিয়া তিনি যাত্রা করিলেন এবং তাহার সংগীরাও সকলেই তাহাকে অনুসরণ করিলেন । অতঃপর যখন তাহারা নাজরান পৌঁছিলেন, তখন সা"দ ইব্ন আবী উক্কাস ও উতবা ইব্‌ন গাযোয়ানের উট হারাইয়া ভিন্ন পথে চলিয়া গেল। তাহাদের সন্ধান পাইয়া অবশিষ্ট সংগীগণকে লইয়া আবদুল্লাহ ইব্‌ন জাহাশ অগ্রসর হইলেন এবং নাখলায় পৌঁছিলেন। সেই পথে তেল ও চর্বিজাত দ্রব্যসহ ব্যবসায়ের বিভিন্ন পণ্যদ্বব্য লইয়া কুরায়শদের একটি দল অতিক্রম করিতেছিল। তাহাদের অন্যতম ছিল আমর ইবনুল হাযরামী। হাযরামীর আসল নাম হইল আবদুল্লাহ ইবৃন ইবাদ। তাহা ছাড়া সেই দলে ছিল উছমান ইব্‌ন আবৃদুল্লাহ ইবনুল মুগীরা, তাহার ভাই নওফেল ইব্‌ন আবদুল্লাহ ও হিশাম ইবনুল মুগীরার গোলাম হাকাম ইব্‌ন কায়সান। তাহাদিগকে দেখামাত্র মুসলমানগণ তাহাদের গতিরোধ করিল এবং উক্কাশা ইব্‌ন মুহসিন তাহাদিগকে পর্যবেক্ষণের জন্য অগ্রসর হইল । তাহাকে দেখিয়া বলিল, হে আম্মার । কুরায়শদের পক্ষ হইতে তোমাদের ভয়ের কারণ নাই । অতঃপর তাহারা নিজেদের মধ্যে পরামর্শ করিল। উহা ছিল রজবের শেষ দিন। পরামর্শ শেষে তাহারা বলাবলি করিল- আল্লাহর কসম! এখন যদি তোমরা তাহাদিগকে ছাড়িয়া দাও, তাহা হইলে তাহারা হারাম মাসের আওতায় চলিয়া যাইবে এবং তখন হত্যা করিলে অবশ্যই নিষিদ্ধ মাসে হত্যা করা হইবে । এই কথার পর তাহারা কিছুটা দ্বিধাবিত হইল । অতঃপর সকলে মিলিয়া তাহাদিগকে হামলা করিল এবং যথেষ্ট বীরতৃ প্রদর্শন করিয়া তাহাদের আমর ইবনুল হাযরামীকে হত্যা করিল এবং উছমান ইব্‌ন আবদুল্লাহ্‌ ও হাকাম ইব্‌ন কায়সানকে বন্দী করিল । তাহাদের ব্যবসায়ের বিপুল পণ্যসামগত্রীও হস্তগত করিল। আমর ইবনুল হাযরামীকে হত্যা করিল ওয়াকিদ ইব্ন আবদুল্লাহ তামিমী। পরিশেষে আবদুল্লাহ ইব্‌ন জাহাশ বন্দী ও গনীমত লইয়া মদীনায় রাসূল (সা)-এর খেদমতে হাযির হন। ইব্‌ন ইসহাক বলেনঃ আবদুল্সাহ ইবন জাহাশের কোন কোন বংশধর বলেন- আবদুল্লাহ ইব্‌ন জাহাশ তাহার সংগীগণকে বলিয়াছিলেন যে, আমাদের প্রাপ্ত গনীমতের সম্পদের এক-পঞ্চমাংশ রাসূলুল্লাহর (সা) প্রাপ্য । সেমতে গনীমতের খুমুস আলাদা করা হয়। ইহা

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।