001119115 ১৯৬ তাফসীরে ইব্ন কাছীর তাফসীর £ এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য জিহাদ ফরয করিয়াছেন। উদ্দেশ্য, তাহারা যেন ইসলামের দুশমনদের ক্ষতিসাধনের ক্ষেত্রে প্রতিরোধ গড়িয়া তুলিতে পারে। ইমাম যুহরী (র) বলেন ঃ রণাংগণের সৈনিক কিংবা গৃহবাসী নাগরিক প্রত্যেকের জন্য জিহাদ ফরয । গৃহবাসী নাগরিকদেরও প্রস্তুত থাকিতে হইবে । যখনই কোনরূপ সাহায্য চাওয়া হইবে, সাহায্য করিবে । যেমন, যখন পানি সরবরাহের প্রয়োজন হইবে পানি সরবরাহ করিবে এবং যখন ময়দানে যাওয়ার ডাক আসিবে, তখন ময়দানে অবতীর্ণ হইবে । অবশ্য যদি তাহার গৃহে অবস্থান অপরিহার্য না হয়। আমি বলিতেছি £ এই কারণেই বিশুদ্ধ হাদীসে দেখিতে পাই- হি ২৪০05 ১১৯00 4০৪০০০৯৯৪1৩ 95115 ০০৩৭ অর্থাৎ যে ব্যক্তি জিহাদ না করিয়া এবং নিজেকে জিহাদের জন্য প্রস্তুত না রাখিয়া মারা গেল সে জাহেলের মৃত্যু বরণ করিল । মক্কী বিজয়ের দিন রাসূল (সো) ঘোষণা করেন-মককা বিজয়ের পর আর হিজরতের প্রশ্ন নাই। এখন বাকি রইল জিহাদ ও জিহাদের সংকল্প । যখনই তোমাদিগকে ময়দানে ডাকা হইবে, তখনই গৃহ হইতে বাহির হইয়া যাইবে! আল্লাহ তা'আলা বলেন £ ১4 ১ ৯ অর্থাৎ তোমাদের কাছে ইহা খুবই কঠিন ও কষ্টকর । তাহা এই যে, তোমরা কেহ নিহত হইবে, কেহ আহত হইবে, কেহবা সফরের দুর্ভোগ সহ্য করিবে এবং শক্রর মোকাবেলা করিতে গিয়া ক্লান্ত ও শ্রান্ত হইবে। যুদ্ধের ফলে আল্লাহর সাহায্য লাভ ও শক্রর উপরে বিজয় অর্জিত হইবে এবং তাহাদের শহর, সম্পদ ও সন্তান-সন্ততির উপর মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হইবে। আল্লাহ পাকের বাণী ৫ ঞোিবিরিত রি 1১২১ ১14০5 অর্থাৎ ইহা সকল ক্ষেত্রেই প্রযোজ্য । কেহ হয়ত কোন জিনিস ভাল মনে করে, অথচ উহাতে কোন কল্যাণ থাকে না। যুদ্ধ হইতে বিরত হইয়া ঘরে বসিয়া থাকা হয়ত কেহ ভাল মনে করে । অথচ ইহার ফলে তাহার শক্র তাহার দেশ ও প্রশাসন দখল করিয়া থাকে । অবশেষে আল্লাহ তা“আলা বলেন £ ১ ৮125 3 52519 157 111) অর্থাৎ আল্লাহ তা'আলা যে কোন ব্যাপারের পরিণতি সম্পর্কে সর্বাধিক জ্ঞাত ৷ তাই তিনি তোমাদের ইহ ও পরকালে কল্যাণকর ও অকল্যাণকর সকল কিছুই তোমদিগকে জানাইয়া দিলেন। তাহার সেই হেদায়েত অনুসরণ কর ও তাহার নির্দেশ মানিয়া চল। তাহা হইলে অবশ্যই তোমরা সঠিক পথের সন্ধান পাইবে।
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।