001119115 সূরা বাকারা ১৮১ উল্লেখ্য যে, তিনি মক্কায় ইসলাম গ্রহণের পর মদীনায় হিজরত করার ইচ্ছা করিলে মক্কার কাফিররা তাহাকে বলিয়াছিল, আমরা তোমাকে মাল-সম্পদ নিয়া মদীনায় যাইতে দিব না। মালপত্র ছাড়িয়া গেলে যাইতে পার। অতঃপর তিনি তাহার সমস্ত মাল পৃথক করিয়া কাফিরদের হাতে তুলিয়া দিয়া মদীনা অভিমুখে হিজরত করেন। তাই তাহাকে উদ্দেশ্য করিয়াই এই আয়াতটি অবতীর্ণ হয়। অপর দিকে মদীনায় হযরত উমর (রা) ও সাহাবাদের (রা) বিরাট একটি দল তাহাকে অভ্যর্থনা জানাইতে 'হররা'-এর উপকণ্ঠ পর্যন্ত আগাইয়া আসেন এবং তাহাকে মুবারকবাদ জানাইয়া বলেন, আপনি অত্যন্ত লাভজনক ব্যবসা করিয়াছেন। এই কথা শুনিয়া প্রতি উত্তরে তিনিও বলিলেন, আপনাদের ব্যবসায়ও যেন আল্লাহ আপনাদিগকে ক্ষতিগ্রস্ত না করেন। তঃপর তিনি তাহাদিগকে বলেন, আমাকে এই খোশ আমদেদ জানানোর কারণ কি ? তাহারা বলিলেন, আপনার সম্পর্কে আল্লাহ এই (আলোচ্য) আয়াতটি অবতীর্ণ করিয়াছেন । অতঃপর রাসূলুল্লাহ (সা)-ও তাহাকে দেখিয়া বলিলেন £ সুহাইব বড় লাভজনক ব্যবসা করিয়াছে। হযরত সুহাইব (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ উসমান নাইম, আউফ, জাফর ইবৃন ইব্রাহীম ও ইব্ন মারদুবিয়া বর্ণনা করেন যে, হযরত সুহাইব (রা) বলেন £$ আমি যখন মকা হইতে হিজরত করিয়া নবী (সা)-এর নিকট যাওয়ার ইচ্ছা করিলাম, তখন কুরাইশরা আমাকে বলিল ঃ হে সুহাইব! তুমি যখন মন্কায় আগমন করিয়াছিলে, তখন তোমার কাছে কোন মাল-সম্পদ ছিল না। অথচ তুমি এখন মালামালসহ চলিয়া যাইতেছে । আল্লাহর কসম! আমরা কখনও এমন হইতে দিব না। অতঃপর আমি তাহাদিগকে বলিলাম, তবে তোমরা কি চাও, আমি সব মাল তোমাদের হাতে তুলিয়া দিয়া যাই ? তাহারা বলিল-হ্যা। অতএব আমি আমার ' সমস্ত মাল-সম্পদ তাহাদের হাতে তুলিয়া দিলাম এবং মদীনার পথে যাত্রা করিয়া নবী (সা)-এর নিকট পৌছিলাম 1.তিনি আমাকে দেখিয়া দুইবার বলিলেন-_ সুহাইব, লাভজনক কাজ করিয়াছে, সুহাইব, লাভজনক কাজ করিয়াছে । সাঈদ ইবৃন মুসাইয়াব হইতে ধারাবাহিকভাবে আলী ইব্ন সাঈদ ও হাম্মাদ ইব্ন সামলা বর্ণনা করেন যে, সাঈদ ইব্ন মুসাইয়াব বলেন £ সুহাইব (রো) হুযুর সো)-এর মতো মদীনাভিমুখে হিজরত করিয়া যাইতেছিলেন। কিন্তু কুরাইশদের একদল লোক তাহার পিছু নিলে তিনি সওয়ারী হইতে নামিয়া তুন হইতে তীর বাহির করিয়া বলিলেন £ হে মক্কাবাসী! আমার তীর চালনা সম্পর্কে তোমাদের জানা আছে। আমার একটি তীরও লক্ষ্যত্রষ্ট হয় না এবং আমার তুনের তীর শেষ না হওয়া পর্যন্ত তোমাদেরকে বিদীর্ণ করিয়া যাইব। ইহার পর চালাইব তরবারী । মোটকথা, যতক্ষণ পর্যন্ত আমার হাতে কোন অস্ত্র থাকিবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মুকাবিলা করিয়া যাইব । ইহার পরে তোমরা আমার সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করিতে পারিবে। অথবা তোমরা যদি চাও তাহা হইলে আমি আমার সমুদয় সম্পদ তোমাদিগকে দিয়া দিতেছি। অতঃপর আমি মদীনায় গিয়া হুযুর (সা)-এর নিকট পৌছিলে তিনি বলিলেন £ “ব্যবসায়ে বড় লাভ করিয়াছ।" সাঈদ ইব্ন মুসাইয়াব বলেন- এই আয়াতটি তাহারই সম্পর্কে নাযিল হয় ঃ
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।