001119115 সূরা বাকারা ্ ১৬৭ আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে হিশামের পিতা, হিশাম, মুহাম্মদ ইবৃন হাযিম, আলী ইব্ন আবদুল্লাহ ও ইমাম বুখারী বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা) বলেন £ কুরায়শ ও তাহাদের মতানুসারীরা মুযদালিফায় অবস্থান করিত এবং নিজেদেরকে 'হুমুস' নামে অভিহিত করিত । আর অবশিষ্ট সমস্ত আরবরা আরাফায় অবস্থান করিত। অতঃপর ইসলাম আসিয়া নবী (সা)-কে আরাফায় অবস্থান করিতে এবং আরাফা হইতেই প্রস্থান করিতে নির্দেশ দান করে। এইজন্যেই আল্লাহ তা'আলা বলিয়াছেন .১/%1| (51 ৮, ৯ ১০ অর্থাৎ যে স্থান হইতে লোকজন প্রত্যাবর্তন করিত। ূ ইবৃন আব্বাস, মুজাহিদ, “আতা, কাতাদাহ, সুদ্দী প্রমুখও অনুরূপ বলিয়াছেন। ইব্ন জারীরও এই মত পছন্দ করিয়াছেন এবং ইমাম ও আলিমগণের ইহার উপর ইজমা রহিয়াছে বলিয়া উদ্ধৃত করিয়াছেন। মুজাহিদ, আমর, সুফিয়ান ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, জুবায়র ইবৃন মুতইম বলেনঃ “আমার উটটি আরাফায় হারাইয়া যায়। খুঁজিতে বাহির হইলে তথায় রাসূলুল্লাহ (সা)-কে অবস্থানরত দেখিতে পাই । আমি তাহাকে বলিলাম-ইহা কেমন কথা যে, আপনি “হুমুস' হইয়া হারাম শরীফের বাহিরে অবস্থান করিয়াছেন!" হাদীসটি বুখারী ও মুসলিম শরীফে উদ্ধৃত হইয়াছে। ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে কুরাইব, মুসা ইবৃন উকবা ও ইমাম বুখারী বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন, ২.১৪3| শব্দের ভাবার্থ হইতেছে প্রস্তর নিক্ষেপের উদ্দেশ্যে মুযদালিফা হইতে মিনায় যাওয়া" ৷ আল্লাহই ভালো জানেন। ইব্ন জারীর (রা) যিহাক ইবৃন মাযাহিম হইতেও অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইবন আব্বাস (রা) বলেন £ :১,1%11 শব্দ দ্বারা ইব্রাহীম (আ)-কে বুঝান হইয়াছে । কেহ কেহ বলিয়াছেন, ইহার মর্মার্থ হইতেছে “ইমাম বা নেতা" । ইমাম ইব্ন জারীর বলিয়াছেন, যদি ইহার বিপরীত ইজমা হওয়ার প্রমাণ না থাকিত তাহা হইলে এই উক্তিটিরই প্রাধান্য হইত। অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ ১১৯ ১5 2101 91 21115745 অনন্তর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়) অর্থাৎ এখানে আল্লাহর নিকট অত্যধিক পরিমাণে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিতেছেন। অবশ্য এই নির্দেশ সাধারণত ইবাদতের পরে কার্যকর হইয়া থাকে । সহীহ্ মুসলিমে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) ফরয নামায সমাপ্ত করিবার পর তিনবার 'ইস্তিগফার* করিতেন। ৃ বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে যে, “তিনি তেত্রিশবার করিয়া “সুবহানাল্লাহ”, “আল-হামদুলিল্লাহ' ও “আল্লাহু আকবর" পড়ার নির্দেশ দিতেন? । ইব্ন জারীর রে) ইব্ন আব্বাস ও ইব্ন মিরদাস সালমী (রা) হইতে ইস্তিগফার সম্পর্কিত একটি হাদীসে বর্ণনা করিয়াছেন যে, “রাসূলুল্লাহ (সা) আরাফার দিন উম্মতের জন্য ইস্তিগফার (ক্ষেমা প্রার্থনা) করিয়াছেন।'
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।