Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সুরা বাকারা ১৬৫ থাকেন। যাত্রীদল মুযদালিফায় অবতরণ করিলে তিনি বলেন, প্রশ্রকারী কোথায়? এই স্থানই হইতেছে “মাশআরে হারাম ।' হযরত ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে সালিম, যুহরী, ও আবদুর রাযযাক বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন ঃ মুযদালিফার সমস্ত জায়গাই “মাশআরে হারামের" অন্তর্ভুক্ত ।' ইব্ন উমর হইতে ধারাবাহিকভাবে মাফে, হাজ্জাজ ও হিশাম বর্ণনা করেন যে, ইব্‌ন উমর 71১৯]। ১-২..1| ১০ আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসিত হইয়া বলেন ঃ এই পাহাড় এবং ইহার আশপাশের স্থান হইল মাশআরে হারাম। ইব্রাহীম হইতে ধারাবাহিকভাবে মুগীরা, মুআম্মার ও আবদুর রাযযাক বর্ণনা করেন যে, “লোকগুলো এক জায়গায় ভিড় করিয়াছে কেন? এখানকার সব জায়গাই তো মাশআরুল হারাম ।' ইব্‌ন আব্বাস রো) হইতে সাঈদ ইব্‌ন যুবায়র, ইকরামা, মুজাহিদ, সুদ্দী, রবী ইব্‌ন আনাস, হাসান এবং কাতাদাহ বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানই মাশআরে হারাম । ইবৃন জারীজ বলেন £ আমি আতা (রা)-কে জিজ্ঞাসা করিলাম যে, মুযৃদালিফা কোথায় ? উত্তরে তিনি বলিলেন,আরাফা হইতে রওয়ানা হইয়া তাহার দুই প্রান্ত অতিক্রম করিয়া গেলেই মুযদালিফা আরন্ত হইয়া যায়। মুহাসসার নামক উপত্যকা ইহার শেষ সীমা । ইহার মধ্যবর্তী যেখানে ইচ্ছা সেখানেই অবস্থান করা যায়। তবে আমি “কুবায়' থামিয়া যাওয়াই পসন্দ করি যাহাতে লোক চলাচলের পথের সঙ্গে সংযোগ স্থাপিত হয়। আমি ইব্‌ন কাছীর বলিতেছি ৪ ১০২ 11 (মাশাইর) বলা হয় স্মৃতিচিহ্ত বা নিদর্শনগুলিকে। মুযদালিফা হারামের অন্তর্ভুক্ত বলিয়া উহাকে “মাশআরে হারাম" বলা'হয়। এই স্থানে অবস্থান করা হজ্জের বিশেষ একটি রোকন । ইহা পালন না করিলে হজ শুদ্ধ হয় না। পূর্ববর্তী মনীষীগণের একটি দল এবং ইমাম শাফেঈর কোন কোন বিশিষ্ট সহচর যেমন, কাফফাল ও ইব্‌ন খুযায়মার ধারণাও এইরূপ । কেননা হযরত উরওয়া ইব্ন মাযরাস হইতে এই অর্থেরই একটি হাদীস বর্ণিত হইয়াছে। ইমাম শাফেঈ (রা) ইহাও বলিয়াছেন যে, যদি কেহ এই স্থানে অবস্থান না করে তাহার একটি কুরবানী করিতে হইবে। অবশ্য তাহার দ্বিতীয় উক্তি অনুসারে ইহা মুস্তাহাব হিসাবে গণ্য এবং ইহা বর্জন করিলে কোন কুরবানী করিতে হইবে না। এই প্রসংগে ইহাই তাহার চূড়ান্ত মত। এই পর্যন্ত আমরা তিনটি মত উদ্ধৃত করিয়াছি। গ্রন্থের কলেবর বৃদ্ধি না করিয়া এই সম্পকীয় আলোচনা এইখানেই শেষ করা সমীচীন মনে করিতেছি। আল্লাহই ভালো জানেন। | যায়দ ইবন আসলাম হইতে ধারাবাহিকভাবে সুফিয়ান ছাওরী ও আবদুল্লাহ ইব্‌ন মুবারক বর্ণনা করেন যে, যায়দ ইব্ন আসলাম বলেন ঃ রাসুলুল্লাহ সো) ইরশাদ করেন যে, আরাফার সমগ্র প্রান্তরই অবস্থানস্থল। আর আরাফা হইতে উঠো এবং মুহাসসার ব্যতীত মুযদালিফার প্রত্যেক প্রান্তরই অবস্থানস্থল। হাদীসটি “মুরসাল" সূত্রে বর্ণিত।

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।