001119115 ১৬২ তাফসীরে ইব্ন কাছীর তবে ৪১৯৮০ ১১৪ কে ৪১০: হিসাবে ব্যবহার করার কারণ হইল এই যে ০,৪১০ বলিয়া এখানে নির্দিষ্ট একটি স্থানকে বুঝানো হইয়াছে। মূলত এই জন্যেই ১.১ হিসাবে ব্যবহার করা হইয়াছে। ইব্ন জারীর (র) -এর অভিমত ইহাই। আরাফাত সেই স্থানকে বলা হয় যেখানে অবস্থান করা হজ্রে একটি বিশেষ গুরুতৃপূর্ণ কাজ। আবদুর রহমান ইব্ন ইয়া*মার আদ দুয়েলী হইতে ধারাবাহিকভাবে আতা, বুকাইর, ছাওরী ও ইমাম আহমদ এবং সুনান সংকলকগণ সহীহ্ সুত্রে বর্ণনা করেন যে, আবদুর রহমান ইব্ন ইয়ামার আদ দুয়েলী বলেন ঃ আমি রাসূলুল্লাহ (সো)- কে বলিতে শুনিয়াছি যে, তিনি তিনবার বলিলেন- “হজ্ব হইতেছে আরাফাত ।' অতঃপর তিনি বলেন- “যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বেই আরাফায় পৌছিয়া গেল সে হজ্ প্রাপ্ত হইল এবং মিনার জন্যে হইতেছে তিনদিন । তথাপি যে ব্যক্তি দুইদিনে তাড়াতাড়ি করিল তাহারও কোন পাপ নাই এবং বিলম্ব করিলে তাহারও কোন পাপ নাই ।” আরাফায় অবস্থান হইল নয়ই জিলহজ সূর্য পশ্চিমে ঢলিয়া যাওয়া হইতে শুরু করিয়া দশই জিলহজ ফজর প্রকাশিত হওয়া পর্যন্ত । কেননা নবী করীম (সা) বিদায় হজের সময় যুহরের নামাযের পর হইতে সূর্যাস্ত পর্যন্ত এইখানে অবস্থান করিয়াছিলেন এবং বলিয়াছিলেন, “আমার নিকট হইতে তোমরা হজ্রে নিয়মাবলী শিখিয়া নাও।” হাদীসে বলা হইয়াছে, “যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বেই আরাফায় পৌছিল সে হজ পাইল।' ইহাই ইমাম মালিক রে), ইমাম আবু হানীফা (র) ও ইমাম শাফেঈ (র)-এর মায্হাব। ইমাম আহমদ বলেন, আরাফার প্রথম দিন হইতে অর্থাৎ ৯ই জিলহজ্জের শুরু হইতেই হইতেছে আরাফায় অবস্থানের সময় । নিম্নোক্ত হাদীসটি তাহার দলীল ঃ উরওয়া ইবৃন মাদরাস ইব্ন হারিছাহ ইবৃন লামতায়ী হইতে শা"বী বর্ণনা করেন যে, তিনি বলেন £ যখন রাসূলুল্লাহ (সা) মুযদালিফায় নামাযের জন্যে অগ্রসর হন, তখন একজন লোক রাসূল (সা)-এর খিদমতে উপস্থিত হইয়া আরয করিল, হে আল্লাহর রাসূল! আমি “তায়” পাহাড় হইতে আসিয়াছি। আমার আরোহণের পশুটি ক্লান্ত হইয়া পড়ায় বড় বিপদে পড়িয়াছিলাম। আল্লাহর শপথ! অবশ্য আমি প্রত্যেক পাহাড়ের টিলায়ই অবস্থান করিয়াছিলাম। ইহাতে আমার হজ্ হইয়াছে কি ?' তদুত্তরে রাসূল (সা) বলিলেন- “ যে ব্যক্তি এইখানে আমাদের এই নামাযে পৌঁছিয়া যাইবে এবং প্রস্থান পর্যন্ত আমাদের সংগে অবস্থান করিবে, আর রাতেই হউক বা দিনেই হউক, সে যদি ইহার পূর্বে আরাফায় অবস্থান করিয়া থাকে, তাহা হইলে তাহার হজ পূর্ণ হইয়া যাইবে ।” অর্থাৎ ফরয পালনের গুরুদদায়িত হইতে সে অবকাশ লাভ করিবে । হাদীসটি উদ্ধৃত করেন ইমাম আহমদ ও সুনান সংকলকবৃন্দ। ইমাম তিরমিযী ইহাকে সহীহ বলিয়া দাবী করিয়াছেন । আরাফার নামকরণ প্রসংগ আ'লী ইব্ন আবূ তালিব হইতে ধারাবাহিকভাবে ইব্ন মুসাইয়াব, জারীজ ও আবদুর রাযযাক বর্ণনা করেন যে, আলী (রা) বলেন £ আল্লাহ তাআলা হযরত জিব্রাঈল (আ)-কে হযরত ইব্রাহীম রো)-এর নিকট প্রেরণ করিয়া তাহাকে হজ্ব করাইয়াছেন। তাহারা আরাফাতে
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।