Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ১৫৪ তাফসীরে ইব্‌ন কাহীর প্রথমোক্ত দল বলেন ৪ তোমরা হজ্বের সময়ের ও উহার রোকনসমূহের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। কেননা, আল্লাহ তা'আলা পূর্বেই ইহার স্পষ্ট ও পূর্ণ ব্যাখ্যা দিয়াছেন। সুতরাং এই ব্যাপারে পারস্পরিক ঝগড়াঝাটি অবা্থনীয়। মুজাহিদ হইতে ইব্‌ন আবু নাজীহ উদ্ধৃত করেন যে, ₹11 ৮৪ (01-৯% এর ব্যাখ্যায় তিনি বলেনঃ হজ্বের মাসকে ভুলিয়া না যাওয়া, উহাতে কম-বেশি ও পূর্ব-পর না করা। কেননা আল্লাহ তাআলা উহার প্রত্যেকটি বিষয় স্পষ্ট করিয়া বলিয়া দিয়াছেন। অতঃপর তিনি পূর্বের মুশরিকদের কীর্তিকাণ্ড উল্লেখ করিয়া বলেন যে, তাহারা হজ্বের রোকনগুলির মধ্যে বেশকম করিত এবং সময়ের ব্যাপারে আগ-পিছ করিত। অথচ সঠিকভাবে উহা আদায় করা আল্লাহর পক্ষ হইতে তাহাদের প্রতি দায়িত্ব ছিল। | মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে আবদুল আযীয ইবৃন রফী+ ও ছাওরী বর্ণনা করে যে, ০১1] (০১ & 14৯3৩ আয়াতাংশের ব্যাখ্যায় তিনি বলেন £ আল্লাহ পাক হজ্বের সময় নির্দিষ্ট করিয়া দিয়াছেন। ফলে এই ব্যাপারে কম-বেশি ও পূর্ব-পর করা চলিবে না। ইব্‌ন আববাস রো) হইতে ধারাবাহিকভাবে আতী, হাজ্জাজ, হিশাম ও সুদ্দী বর্ণনা করেন যে, ? ০৯11 ১ 01৯১৩ -এর ব্যাখ্যায় ইবন আব্বাস (রো) বলেন £ অর্থাৎ হজ্বের কাজে মুনাফিক ও রিয়াকারের ভূমিকা গ্রহণ করা। আবদুল্লাহ ইব্ন ওহাব বর্ণনা করেন যে, মালিক (র) আলোচ্য আয়াতাংশের ভাবার্থে বলেন ৫ উহার তাৎপর্য হইল “হজ্রে সময় কলহ করা'। আল্লাহই ভালো জানেন। উন্লেখ্য যে, হজ্বের সময় কুরাইশরা হারামের মাসে “মাশআরে হারাম' মুযদালিফায় অবস্থান করিত এবং আরবের বাকি লোকজন আরাফায় অবস্থান করিত। আর তীহারা পরস্পরের ঝগড়াবিবাদে লিপ্ত হইয়া একে অপরকে বলিত, আমরা সঠিক পথের উপর আছি। অন্যদল বলিত-না, আমরাই সঠিক পথের উপর আছি। আল্লাহ্‌ সর্বাধিক জ্ঞাত। আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্ন আসলাম হইতে ইব্‌ন ওহাব বর্ণনা করেন ঃ তাহারা বিভিন্ন স্থানে অবস্থান করিত । আর এই নিয়া তাহাদের মধ্যে ঝগড়া হইত এবং প্রত্যেকের দাবি ছিল, আমরাই ইব্রাহীম (আ)-কে অনুসরণ করিতেছি। অতঃপর আন্মাহ তা'আলা নবী (সা)-কে হজ্বের রোকনসমূহ এবং বিভিন্ন জায়গায় অবস্থানের স্থানসমূহ জানাইয়া দিলে এই বিবাদের চির অবসান হয়। মুহাম্মদ ইব্‌ন কা'ব হইতে ধারাবাহিকভাবে আবূ সাখার ও ইবৃন ওহাব বর্ণনা করেন যে, মুহাম্মদ ইব্‌ন কা“ব বলেন ঃ হজ্বের সময় কুরাইশরা যখন মিনায় জমায়েত হইত, তখন তাহারা অন্যদেরকে লক্ষ্য করিয়া বলিত, আমাদের হজ্ব তোমাদের হজ্ব তুলনায় পূর্ণ এবং অধিক পুণ্যময়। অন্যরা আবার কুরাইশদেরকে লক্ষ্য করিয়া বলিত, আমাদের হজ্ব তোমাদের হজ্বের চাইতে পূর্ণ ও অধিক পুণ্যময় । বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ উহার অর্থ হজ্বের মধ্যে কলহ করা । যেমন তাহাদের কেহ কেহ বলিত, হজ্ব আগামী কাল হইবে এবং কেহ কেহ বলিত, আজ হজ হইবে ।

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।