001119115 ১৪৮ তাফসীরে ইবৃন কাছীর অন্যদিকে ইমাম শাফেঈ (র) বলেন ৪ হজের ইহরাম হজের মাসগুলিতেই বাঁধিতে হইবে । অন্য মাসে হজ্বের ইহরাম বাধিলে তাহা শুদ্ধ হইবে না। অর্থাৎ নির্দিষ্ট মাসগুলির পূর্বে বা পরে ইহরাম বাধিলে উহা কার্যকরী হইবে না; বরং বাতিল হইয়া যাইবে । তাহাকে জিজ্ঞাসা করা হইল, অন্যান্য মাসে উমরার ইহরাম বাধা যাইবে কি ? ইহার জবাবে তাহার দুইটি উক্তি বর্ণিত হইয়াছে। প্রথম উক্তি হইল, হজ্বের মাসসমূহ ব্যতীত ইহরাম শুদ্ধ নয়। ইবন আব্বাস (রা) ও জাবির (রা) হইতে ইহা উদ্ধৃত হইয়াছে এবং তাহাদের হইতেই আতা, তাউস, মুজাহিদও ইহা বর্ণনা করিয়াছেন। তাহাদের দলীল হইল, 5০১1 +১4- ০৯ অর্থাৎ হজ্বের মাসসমূহ নির্দিষ্ট অর্থাৎ এই আয়াতাংশের উহ্য বিষয়টি নির্দিষ্ট । আরবী ব্যাকরণবিদগণের অভিমত তাই। অর্থাৎ হজ্বের মাসগুলি নির্দিষ্ট। সমগ্র বছরের মাসগুলি হইতে এই মাসগুলিকে নির্বাচিত করা হইয়াছে। সুতরাং ইহার দ্বারা এই কথাই বুঝা যায় যে, হজ্বের মাসগুলির পূর্বে ইহরাম বাধিলে উহা জায়িয হইবে না। কারণ, নামাযের ওয়াক্ত উপস্থিত হওয়ার পূর্বে কেহ নামায পড়িলে উহা আদায় হয় না। হযরত ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, উমর ইব্ন আতা, ইব্ন জারীজ, মুসলিম ইবৃন খালিদ ও ইমাম মালিক (র) বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস্ (রা) বলেন ঃ কোন ব্যক্তির হজেরে মাসগুলি ব্যতীত অন্য মাসে ইহরাম বাধা উচিত নয়। কেননা আল্লাহ তাআলা বলিয়াছেন- ০০1 ১৪:০1 ৮১11 অর্থাৎ হজ্বের মাসসমূহ নিরদিষ্ট। ইবৃন জারীজ রে) হইতে ধারাবাহিকভাবে হাজ্জাজ ইব্ন মুহাম্মদ আল-আ'ওয়ার, মুহাম্মদ ইব্ন ইয়াহয়া ইব্ন মালিক সাওসী ও ইব্ন আবূ হাতিম (র) এবং ইব্ন আব্বাস (রা), হইতে ধারাবাহিকভাবে মাকসাম, হামিক ইব্ন উতায়বা এবং হাজ্জাজ ইব্ন আরতাত (র) হইতে দুইটি সুত্রে ইবৃন মারদুবিয়া (র) স্বীয় তাফসীরে বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস (রা) বলেন ঃ হজ্বে মাসগুলি ব্যতীত হজের ইহরাম না বাধাটাই সুন্নাত । ইব্ন আব্বাস (রো) হইতে ধারাবাহিকভাবে মাকসাম, হাকাম, শু“বা, আবূ কালিদ আহমার, আবু কুরাইৰ ও ইব্ন খুযাইমাহ স্বীয় সহীহ্ হাদীস সংকলনে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন $ হজ্বের মাসসমূহ ব্যতীত হজের ইহরাম বাঁধিবে না। কেননা হজ্বে সুন্নাত হইতেছে হজ্বের মাসসমূহে ইহরাম বাধা । ইহার সনদ সহীহ । ্ কেহ কেহ বলিয়াছেন যে, ইহা সাহাবীদের সুন্নত । তবে ইহাও পরস্পর সুত্রে বর্ণিত হাদীসের ন্যায় গ্রহণীয় বলিয়া অধিকাংশের ধারণা । কেননা ইব্ন আব্বাস (রো) হইতে বর্ণিত এই রিওয়ায়েতটি কোন দিক দিয়াই দুর্বল নয় । ইহা যদি তাহার নিজস্ব অভিমতও হইয়া থাকে, তাহা হইলেও দ্বিধা-্বন্দের কোন কারণ নাই কারণ, তিনি ছিলেন সর্বসম্মতভাবেই স্বীকৃত মুফাস্সিরে কুরআন বা কুরআনের ভাষ্যকার । উল্লেখ্য যে, অন্যসূত্রে এই সম্পকীয় মারফু হাদীসেও উহা বর্ণিত হইয়াছে। নবী (সা) হইতে ধারাবাহিকভাবে জাবির, আবূ যুবায়ের, সুফিয়ান, আবু হুযায়ফা, হাসান ইব্ন মুছান্না, নাফে, আবদুল বাকী ও ইব্ন মারদুবিয়া বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলেন ঃ কাহারো হজ্বের মাসসমূহ ব্যতীত অন্য মাসে হজ্বের ইহরাম বাধা উচিত নয়। ইহার সনদসমূহ সম্পূর্ণ ক্রুটিমুক্ত । আবু যুবায়র (র) হইতে ইব্ন
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।