001119115 ১৪২ তাফসীরে ইব্ন কাছীর হইতে মা'রফূ* হাদীসে বর্ণিত হইয়াছে যে, উহার জন্য ছয়টি নয়, তিনটি রোযা রাখিতে হইবে অথবা ছয়জন মিসকীনকে খাওয়াইতে হইবে অথবা বকরী যবেহ করিতে হইবে । অবশ্য ইহার যে কোন একটি গ্রহণ করার স্বাধীনতা রহিয়াছে । কুরআনের ভাষ্য দ্বারাও ইহা বুঝা যায়। এই বিধান ইহরামের অবস্থায় শিকারীর জন্য প্রযোজ্য । কুরআনেও তাহা বলা হইয়াছে এবং ফকীহগণের ইহার উপর ইজমা হইয়াছে । তবে উপরোক্ত মতের উপর কতিপয় ফকীহ একমত নহেন। আল্লাহই ভাল জানেন । তাউস হইতে ধারাবাহিকভাবে লায়ছ ও হিশাম বর্ণনা করেন যে, তাউস বলেনঃ কুরবানী ও সাদকাহ মন্কাতেই করিতে হইবে । তবে রোযা যেখানে ইচ্ছা সেখানে রাখিতে পারিবে । মুজাহিদ, আতা ও হাসান বসরীও এইরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন। হিশাম বলেন, আমাকে আতা হইতে হাজ্জাহ ও আবদুল মালিক প্রমুখ বর্ণনা করিয়াছেন যে, আতা বলিয়াছেন, কুরবানী মক্কাতেই করিতে হইবে । আর খানা খাওয়ানো অথবা রোযা রাখা যে কোন স্থানেই চলিবে। ইব্ন জাফরের (র) গোলাম আবু আসমা হইতে ধারাবাহিকভাবে ইব্ন খালিদ, ইয়াকুব, ইয়াহিয়া ইব্ন সাঈদ ও হাশিম বর্ণনা করেন যে, আবৃ আসমা বলেন £ একবার হযরত উসমান ইব্ন আফফান (র) হজে বাহির হন। তাহার সঙ্গে ছিলেন হযরত আলী (রা) ও হযরত হুসাইন (রা)। আবূ আসমা বলেন, আমি ছিলাম ইব্ন জাফরের সঙ্গে । আমরা পথিমধ্যে এক ব্যক্তিকে ' ঘ্বুমাইয়া থাকিতে দেখিতে পাই । তাহার উদ্ত্রীটি তাহার শিয়রে বাধা ছিল। আবূ আসমা বলেন, আমি তাহাকে লক্ষ্য করিয়া ডাকিলাম, হে নিদ্রাচ্ছন্ ব্যক্তি! তিনি ঘুম হইতে উঠিলে দেখিলাম যে, তিনি আলীর পুত্র হুসাইন। অতঃপর তাহাকে ইবৃন জাফর সঙ্গী করেন। অবশেষে আমরা “সাকীয়া” নামক স্থানে পৌছি। পরে আলী (রা) এবং তাহার সাথে আসমা বিনতে উমায়েসও আমাদের সহিত মিলিত হন। তথায় হুসাইন (রা) অসুস্থ হইয়া পড়িলে আমরা সেখানে বিশ দিন অবস্থান করি । আবু আসমা বলেন, একদিন আলী (রা) হুসাইন (রা)-কে জিজ্ঞাসা করেন, তোমার স্বাস্থ্য এখন কেমন ? তখন হুসাইন (রা) হাত দ্বারা তাহার মাথায় প্রতি ইঙ্গিত করেন। হযরত আলী (রা) তাহাকে মাথা মুপ্তাইতে বলেন। ইহার পর উদ্ত্রী যবেহ করেন। এখানে যদি তাহার এই উট কুরবানী ইহরাম ভাংগিয়া হালাল হওয়ার জন্য হইয়া থাকে তবে তাহা ভাল কথা । আর যদি ইহা ফিদিয়ার জন্য হইয়া থাকে তবে ইহা স্পষ্ট কথা যে, এই সি 0৫11 ৩০ রা কিপারের ভোগ কামনা করে, তখন যাহা সহজপ্রাপ্য তাহাই উৎসর্গ করিবে ।' অর্থাৎ যে ব্যক্তি হজ্বে তামাত্ু করিবে, তাহারও কুরবানী করিতে হইবে । সে হজ্ব ও উমরার ইহরাম এক সাথে বাঁধিয়া থাকুক অথবা প্রথমে উমরার ইহরাম বাঁধিয়া উহার কার্যাবলী সম্পন্ন করার পর হজ্বের ইহরাম বীধুক। ফকীহগণের নিকট ইহা বিশেষ তামাতু বলিয়া পরিচিত। আর তামাত্বয়ে আম বা সাধারণ তামাতু বলিতে উভয়টিকে বুঝায় । কোন কোন হাদীসে উল্লিখিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) তামাতু করিয়াছিলেন। তবে অন্য রিওয়ায়েতে উন্লিখিত হইয়াছে যে, তিনি হজে কিরান
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।