Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ১৪০ তাফসীরে ইব্‌ন কাছীর উনুনে পাতিল চড়াইয়া আগুন জ্বালাইতেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সো) আমার নিকট আগমন করেন। তখন তিনি আমাকে বলেন, এগুলি কি তোমাকে কষ্ট দেয় না ? আমি বলিলাম, হা! অতঃপর তিনি আমাকে বলেন, মাথা মুগ্তাইয়া ফেল, তিনটি রোযা রাখ অথবা ছয়জন মিসকিনকে খাওয়াও কিংবা একটি বকরী সদকা কর। আয়ুব বলেন, এই সম্পর্কে আমার কিছুই জানা নাই। কা“ব ইব্ন আজরাহ হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইবৃন আবূ লায়লা, মুজাহিদ আবূ বাশার, হিশাম ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, কা'ব ইব্ন আজরাহ বলেনঃ আমরা রাসূলুল্লাহ (সা)-এর সংগে হুদায়বিয়ায় ছিলাম । আমরা ইহরামের অবস্থায় ছিলাম । অথচ মুশরিকরা আমাদের মক্কায় প্রবেশ করিতে বাধা দিতেছিল। তখন আমার মাথায় বড় বড় চুল ছিল ও তাহাতে অত্যধিক উকুন হওয়াতে উহা আমার মুখের উপর দিয়া হাঁটিয়া চলিত। এক সময় রাসূলুল্লাহ সো) আমার পার্থ দিয়া গমন করেন এবং আমার এই অবস্থা দেখিয়া বলেন, তোমাকে কি উকুনে কষ্ট দিতেছে না? অতঃপর তিনি আমাকে মাথা মুগ্তাইয়া ফেলিতে বলেন। বর্ণনাকারী বলেন, ইহার পর এই আয়াতটি নাযিল হয় £ 842 1 ৮-5১৮৭ ৮০ ০৫ ০১ ০০১ 31 ০:০1 7৮2০ ১5 228 417 ১০ 4৬ অর্থাৎ কেহ যদি তোমাদের মধ্যে পীড়িত হয় অথবা তাহার “মস্তক ব্যাধিধস্ত হয়, তাহা হইলে সে রোযা অথবা সাদকা অথবা কুরবানী দ্বারা ফিদিয়া আদায় করিবে । আবূ বাশার (র) ওরফে জাফর ইব্‌ন ইয়াস হইতে ধারাবাহিকভাবে শু“বা ও উছমান এবং আবদুর রহমান ইব্ন আবূ লায়লা হইতে ধারাবাহিকভাবে হিকাম ও শুঁবা এবং কাব ইব্‌ন আজরাহ হইতে ধারাবাহিকভাবে শা'বী, দাউদ ও শু“বাও এইরূপ বর্ণনা করিয়াছেন। অন্য আর একটি সৃত্রে কা'ব ইব্‌ন আজরাহ হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন আবূ লায়লা, মুজাহিদ, হামীদ ইব্‌ন কয়েস ও ইমাম মালিক এইরূপ বর্ণনা করিয়াছেন। হাসান বসরী হইতে ধারাবাহিকভাবে আববাস ইব্‌ন সালেহ ও সাইদ ইব্‌ন ইসহাক ইব্‌ন কাব ইবৃন আজরাহ্‌ বর্ণনা করেন যে, হাসান বসরী কা“ব ইবৃন আজরাহ্‌ হইতে শুনিয়াছেন যে, তিনি বকরী যবেহ করিয়াছিলেন। ইব্‌ন মারদুবিয়াও ইহা বর্ণনা করিয়াছেন। উমর ইবৃন কায়েসের হাদীসেও ইহা বর্ণিত হইয়াছে । তবে হাদীসটির বর্ণনা সূত্র খুবই যঈফ । ইব্‌ন আব্বাস (রা) হইতে আতা বর্ণনা করেন, ইবৃন আব্বাস (রা) বলিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন, নুসুক হইল বকরী কুরবানী : করা আর রোযা হইল তিনটি এবং এক ফারক পরিমাণ খাদ্য ছয় ব্যক্তির মধ্যে বন্টন করিতে হইবে । আলী, মুহাম্মদ ইবৃন কাব, আতা, সুদ্দী ও রবী ইবন আনাসও ইহা বর্ণনা করিয়াছেন। কা'ব ইব্ন আজরাহ রো) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্ন আবু লায়লা, ইব্‌ন আবদুল আলা ও ইব্ন আবূ হাতিম বর্ণনা করেন যে, কাব ইব্‌ন আজরাহ্‌ রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে ছিলেন। সেই সময় তাহাকে তাহার মাথার উকুনগুলি অত্যন্ত যন্ত্রণা দিতেছিল। তখন রাসূলুল্লাহ (সা) তাহাকে তাহার মাথা মুড়াইয়া ফেলিতে আদেশ করেন এবং বলেন যে, তিন দিন রোযা রাখ অথবা ছয়জন মিসকীন ব্যক্তির প্রত্যেককে দুই মুদ্দ বা এক সের করিয়া খাদ্য দান কর অথবা একটি বকরী যবেহ কর । আর ইহা হইল উহার বিনিময় স্বরূপ ।

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।