Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা বাকারা ১৩৭ ইব্‌ন নাজীহ বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস (রা) বলেন ঃ কেবল শক্রদের দ্বারা পরিবেষ্টিত হওয়া ব্যতীত অন্য কাহারো জন্য ইহার অবকাশ নাই। কেহ রোগাক্রান্ত হইয়া পড়িলে অথবা পা ভাঙ্গিয়া গেলে কিংবা খোঁড়া হইয়া গেলেও তাহার জন্য এই অনুমতি নাই । কেননা আল্লাহ তা'আলা বলিয়াছেন, ১-১০113.5 অর্থাৎ “যখন তোমরা নিরাপদ থাক।' সেক্ষেত্রে কেবল শত্র দ্বারা বেষ্টিত হইলেই নিরাপত্বাহাঁনতা হয়। অতএব যে কোন অসুবিধা ঘটিলেই এই নির্দেশ প্রযোজ্য হইবে না। ইব্‌ন উমর (রা) তাউস, জুহরী- ও যায়দ ইব্ন আসলামও উপরোক্তরূপ বর্ণনা করিয়াছেন। দ্বিতীয় মত $ শক্রু দ্বারা বেষ্টিত হওয়া বা শক্রর কবলে পতিত হওয়া এখানে সাধারণ অর্থে ব্যবহৃত হইয়াছে। তাই শক্র দ্বারা বেষ্টিত হওয়া বা রোগাক্রান্ত হওয়া অথবা পথ হারাইয়া আশংকাজনক অবস্থায় পতিত হওয়ার ক্ষেত্রেও অনুমতি রহিয়াছে। হাজ্জাজ ইবৃন আমর আনসারী (র) হইতে ধারাবাহিকভাবে একরামা, ইয়াহয়া ইবৃন আবূ কাছীর, হাজ্জাজ ইব্ন সাওয়াফ, ইয়াহয়া ইব্ন সাঈদ ও ইমাম আহমদ বর্ণনা করেনঃ আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, যে ব্যক্তির হাত পা ভার্ধগয়া যায় বা রুগ্ন হইয়া পড়ে অথবা খোড়া হইয়া যায়, সে ব্যক্তি হালাল হইয়া যায় (অর্থাৎ তাহার ইহরাম ভাগিয়া যায়) এবং তাহার উপর পুনর্বার হজ্‌ বর্তায় । আলোচ্য হাদীসের বর্ণনাকারী হাজ্জাজ ইব্ন আমর আনসারী (র) বলেন, আমি এই হাদীসটি হযরত ইবৃন আব্বাস (রো) ও হযরত আবূ হুরায়রা (রা)-এর নিকট বর্ণনা করিলে তাহারা বলেন, হাদীসটি সত্য । সুনানে আরবায়ায় ইয়াহয়া ইব্‌ন আবৃ কাছীর হইতে উর্ধতন সনদেও ইহা বর্ণনা করা হইয়াছে। আবূ দাউদ ও ইব্‌ন মাজার বর্ণনায় উদ্ধৃত হইয়াছে যে, খোঁড়া হইয়া গেলে অথবা পা ভাংগিয়া গেলে অথবা রোগাক্রান্ত হইয়া পড়িলে এই সকল অবস্থায়ও উক্ত অনুমতি রহিয়াছে । হাজ্জাজ ইবৃন আবূ উছমান সাওয়াফ হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আলীয়া, হাসান ইব্‌ন আরাফাহ ও আবু হাতিম অনুরূপ বর্ণনা করেন। ইব্‌ন মাসউদ (রা), ইবৃন যুবায়ের, আলকামা হাইয়ান প্রমুখ বলেন, শত্রু কর্তৃক বেষ্টিত হইলে, রোগাক্রান্ত হইয়া পড়িলে অথবা হাত-পা ভাংগিয়া গেলেও উক্ত অনুমতি রহিয়াছে । হযরত সুফিয়ান ছাওরী (র) বলেন, প্রত্যেক বিপদ ও কষ্টের ওজর একই ধরনের। হযরত আয়েশা রো) হইতে বুখারী শরীফে ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে যে, একদা রাসূল (সা) জাবাগাতা বিন্ত যুবাইর ইবন আবদুল মুত্তালিবের বাড়ি তাশরীফ নেন। তখন জাবাগাতা বলেন, হে আল্লাহর রাসূল! আমি হজ্ব করার ইচ্ছা করিয়াছিলাম । কিন্তু আমি প্রায় সময়ই অসুস্থ থাকি। তদুত্তরে রাসূলুল্লাহ (সা) বলেন, তুমি হজে চলিয়া যাও এবং এই শর্তের উপর নিয়াত কর যে, তোমার ইহরাম ভাংগার স্থান হইবে সেটিই, যেখানে তুমি রোগের কারণে থামিয়া যাইতে বাধ্য হইবে। ইব্ন আব্বাস (রা)-এর সূত্রে মুসলিমও ইহা বর্ণনা করিয়াছেন । এই হাদীসের উপর ভিত্তি করিয়াই একদল আলিম বলেন, হজ্বে মধ্যে শর্ত করা জায়িয। ইমাম মুহাম্মদ ইব্‌ন ইদ্রীস শাফেঈ (র) বলেন, যদি এই হাদীসটি সহীহ হইয়া থাকে তাহা হইলে এই . কাছীর (২য় খণ্ড)-_-১৮

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।