001119115 ১৩৬ তাফসীরে ইব্ন কাছীর শরীরকে যথাযথভাবে ঘর্ষণ করিয়া ধৌত কর এবং হজ্বে বেলায় যাহা তুমি করিয়া থাক, উমরার বেলাও তাহাই কর। ইয়া“লা ইব্ন উমাইয়া হইতে সহীহ্দ্য়ে উদ্ধৃত হইয়াছে যে, এক ব্যক্তি রাসূল (সা)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিল, কোন ব্যক্তি যদি জুববা পরিধান করিয়া এবং সুগন্ধি মাখিয়া উমরা করার ইচ্ছা করে, তাহার ব্যাপারে কি হুকুম হইবে? প্রশ্ন শুনিয়া হুযুর (সা) নিশ্ুপ থাকেন। অতঃপর ওহী আসে এবং হুযুর (সা) মাথা উচু করিয়া বলেন, প্রশ্নকারী কোথায় £ প্রশ্নকারী বলেন, এই যে, আমি উপস্থিত আছি। অতঃপর হুযুর (সা) বলেন, জুব্বা খুলিয়া ফেলিতে হইবে এবং যে স্থানে সুগন্ধি মাখা হইয়াছে এ স্থানটুকু ধৌত করিতে হইবে। অতঃপর যেভাবে হজ পালন করিয়াছ অনুরূপ উমরাও পালন করিবে । উল্লেখ্য যে, এই হাদীসটিতে শরীর যথাযথভাবে ঘর্ষণ করিয়া ধৌত করার কথা উল্লেখ নাই এবং ইহাও বলা হয় নাই যে, এইজন্য বা এই সময় আলোচ্য আয়াতটি নাযিল হইয়াছিল । আরও উল্লেখ্য যে, এই হাদীসটির বর্ণনাকারী হইলেন ইয়ালা ইবৃন উমাইয়া, সাফওয়ান ইব্ন উমাইয়া নহে। আল্লাহই ভাল জানেন। এই আয়াতাংশটি ষষ্ঠ হিজরীতে হুদায়বিয়ার প্রান্তরে অবতীর্ণ হইয়াছিল । তখন মুশরিকরা রাসূলুল্লাহ সো)-কে মক্কা যাইতে বাধা দিয়াছিল এবং সে সম্বন্ধে পূর্ণ আল-ফাতাহ সুরাটিও . নাযিল হয়। আর সাহাবীগণ প্রত্যাদেশ প্রাপ্ত হইয়া সেখানেই তাহাদের কুরবানীর জন্তুগুলি যবেহ করিয়াছিলেন । তথায় সত্তরটি উট যবেহ করা হয়, মাথা কামান হয় এবং ইহরাম ভেঙ্গে ফেলা হয়। অবশ্য রাসূলুল্লাহ (সা)-এর নির্দেশ শুনিয়া সাহাবীগণ প্রথমে কিছুটা ইতস্তত করিতেছিলেন। কেননা তাহারা অপেক্ষা করিতেছিলেন যে, হয়ত এই অপ্রত্যাশিত নির্দেশ রহিতকারী কোন নির্দেশ অবতীর্ণ হইবে। অতঃপর রাসূলুল্লাহ (সা) সাহাবীদের দোটানাভাব দেখিয়া বাহিরে আসিয়া নিজেই মস্তক মুণ্ডন করিতে প্রবৃত্ত হন। ফলে তাহার দেখাদেখি সকলেই অগ্রসর হইয়া মাথা মুপ্তন করেন। অবশ্য কতেক মাথা মুগ্ডন করেন এবং কতেক চুল ছাটিয়া ফেলেন। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলেন, মস্তক মুণ্তনকারীদের উপর আন্নাহ করুণা বর্ষণ করুন। সাহাবীগণ বলিলেন, হে আল্লাহর রাসূল! যাহারা চুল ছাটিয়া ফেলিয়াছে তাহাদের জন্যও দু'আ করুন। কিন্তু তিনি পুনরায় মুগ্তনকারীদের জন্য দু'আ করেন । তৃতীয়বার তিনি চুল ছোটকারীদের জন্যে দুআ করেন। তাহারা এক একটি উষ্ট্রে সাতজন করিয়া অংশীদার ছিলেন। সাহাবীরা সংখ্যায় ছিলেন মোট চৌদ্দশতজন । হারম-এর বাহিরে তাহারা অবস্থান নিয়াছিলেন। অবশ্য কেহ কেহ বলিয়াছেন, তাহারা হারম-এর সীমান্তে অবস্থান গ্রহণ করিয়াছেন । আল্লাহই ভাল জানেন। আলিমদের মধ্যে এই ব্যাপারে মতানৈক্য রহিয়াছে যে, যাহারা শক্রু কর্তৃক বাধাপ্রাপ্ত হইবে কেবল তাহাদের জন্য কি এই নির্দেশ, না যাহারা রোগের কারণে ইহা করিতে বাধ্য হইয়া পড়ে, তাহাদের জন্যও এই অনুমতি রহিয়াছে? এই বিষয়ে দুইটি অভিমত রহিয়াছে। প্রথমত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আমর ইব্ন দীনার, সুফিয়ান, মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ ইয়াধিদ আলমুকিররী ও আবূ হাতিম. এবং ইব্ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে ইব্ন তাউসের পিতা ও ইব্ন তাউস এবং অন্য সূত্রে ইব্ন আব্বাস রো) হইতে
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।