Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 _ সূরা বাকারা ১৩৫ করেন যে, তিনি বলেন ঃ 441 5৮০১]1 €৯। 1৩20 অর্থ হইল যে ব্যক্তি হজ্ব ও উমরার ইহরাম বাঁধে, তাহার উহা পূর্ণ না করিয়া ছাড়িয়া দেওয়া অনুচিত । আর হজ পূর্ণ হয় কুরবানীর দিন। অর্থাৎ যখন যামরাতুল আকাবায় পাথর মারা হয়, বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করা হয় এবং যখন সাফা-মারওয়ার মধ্যস্থলে দৌড়ান হয়, তখন হজ্ব “পূর্ণ' হইয়া যায়। হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে কাতাদাহ ও যারারাহ বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ হজ্ব হইল আরাফার নাম এবং উমরা হইল তাওয়াফের নাম। আলকামা হইতে ধারাবাহিকভাবে ইব্রাহীম ও আ'“মাশ বর্ণনা করিয়াছেন যে, এই আয়াত সম্বন্ধে তিনি বলেন 41] 5০211) ৫৯1 1১:29 অর্থ তোমরা হজ্জ ও উমরাকে বায়তুন্লাহ পর্যন্ত পূর্ণ কর। সুতরাং উমরার সময় বায়তুল্লার তাওয়াফ হইয়া গেলেই উমরা পূর্ণ হইয়া যাইবে । অবশ্য ইহা আবদুল্লাহর কিরাআতের ভিত্তিতে প্রদত্ত ব্যাখ্যা । ইব্রাহীম বলেনঃ আমি এই সম্বন্ধে হযরত সাইদ ইব্‌ন যুবায়ের (র)-এর সঙ্গে আলোচনা করিলে তিনি বলেন-হযরত ইব্ন আব্বাসের (রা) কিরাআতও (পঠন পদ্ধতি) ইহাই ছিল।' হযরত আলকামা হইতে ধারাবাহিকভাবে ইব্রাহীম, আ'মাশ ও সুফিয়ান বর্ণনা করেন যে, আলকামা বলেন-“হজ্জ ও উমরাকে তোমরা বায়তুল্লাহ পর্যন্ত পূর্ণ কর।' এইভাবে ছাওরী (র) ধারাবাহিকভাবে মানসূর ও ইব্রাহীম হইতে বর্ণনা করেন যে, ইব্রাহীম এইভাবে পড়িতেন £ ০০১৭ এ] ৮৮০]5 ৮৯1 1-50 অর্থাৎ হজ্ব ও উমরাকে তোমরা বায়তুল্লাহ পর্যন্ত পূর্ণ কর।' শাঁবীর পঠনে ঠ১০]| শব্দে পেশ দেওয়া রহিয়াছে । তিনি আরো বলেন যে, উমরা ওয়াজিব নহে । তবে তাহার থেকে এই ব্যাপারে পূর্বানুরূপ বর্ণনাও উল্লিখিত হইয়াছে। হযরত আনাস (রা) সহ সাহাবাদের একটি দল হইতে বহু হাদীস বিভিন্ন সূত্রে বর্ণিত হইয়াছে। তাহাতে বলা হয় যে, রাসূলুল্লাহ (সা) হজ্ব ও উমরা উভয়টিকে একই ইহরামে একত্রিত করিয়াছেন। সহীহ হাদীসে আছে, রাসূলুল্লাহ সো) তাহার সাহাবীগণকে বলিয়াছেন, যাহার নিকট কুরবানীর জন্তু রহিয়াছে সে যেন হজ্ব ও উমরার ইহরাম বাধে । অন্য একটি হাদীসে বর্ণিত হইয়াছে যে, কিয়ামত পর্যন্ত উমরা হজ্বের অন্তর্ভুক্ত থাকিবে । উপরোক্ত আয়াতটির শানে নুযূল সম্পর্কে ইমাম আবু মুহাম্মদ ইব্ন আবূ হাতিম (র) একটি গরীব হাদীস উদ্ধৃত করেন। হাদীসটি আলী ইব্‌ন হুসাইন হইতে ধারাবাহিকভাবে উবায়দুল্াহ হারবী, গাচ্ছান হারবী, ইব্রাহীম ইব্‌ন তাহমান, আতা ও আফওয়ান ইব্ন উমাইয়াহ বর্ণনা করেন। আলী ইব্‌ন হুসাইন বলেন £ এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর নিকট জাফরান মাখিয়া আসাতে তাহার থেকে সুগন্ধি আসিতেছিল। লোকটি জুববা পরিহিত ছিল । সে জিজ্ঞাসা করিল, হে আল্লাহর রাসূল (সা)! আমার ব্যাপারে ইহরামের নির্দেশ কি? বর্ণনাকারী হুসাইন বলেন £ তখনই 11 € রা পারা জিজ্ঞাসা করেন, উমরা সম্পর্কে প্রশ্নকারী কোথায়? সে বলিল, হে আল্লাহর রাসূল (সা) আমি উপস্থিত আছি। অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, জাফরানযুক্ত বস্ত্র খুলিয়া ফেল,

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।