Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা বাকারা ১২৫ জ্ঞাত হওয়া যায়, নারীদের খতুর সময়কাল জানা যায়, তেমনি হজের নির্দিষ্ট সময় সম্পর্কেও ওয়াকেফহাল হওয়া যায়। আবূ জাফর রবী ইবৃন আনাস হইতে ও তিনি আবুল আলিয়া হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমাদের কাছে এই বর্ণনা পৌহিয়াছে যে, একদল লোক রাসূল (সা)-এর কাছে প্রশ্ন করিয়াছিলেন, হে আল্লাহর রাসূল! চাদ কেন সৃষ্টি করা হইয়াছে? তখন আল্লাহ তা'আলা এই আয়াত নাযিল করেন। মুসলমানদের রোযা শেষ করার জন্য, নারীদের ইদ্দতকাল গণনার জন্য ও খগ্রস্তদের খাণের. সময়সীমা জানার জন্য আল্লাহ তা'আলা চাদ সৃষ্টি করেন বলিয়া কেহ কেহ বলিয়াছেন। এই দলে রহিয়াছেন আতা, যিহাক, কাতাদাহ, সুদ্দী ও রবী ইব্ন আনাস। ইব্‌ন উমর (রা) হইতে পর্যায়ক্রমে নাফে, আবদুল আযীয ইব্‌ন আবু রাওয়াদ ও আবদুর রাযযাক বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন- আল্লাহ তা'আলা চন্দ্র সৃষ্টি করিয়াছেন মানুষের সময় নির্ধারণের জন্য । তাই তোমরা চাদ দেখিয়া রোযা রাখ ও চাদ দেখিয়া রোযা শেষ কর। আর যদি চাদ দেখা না যায় তাহা হইলে ব্রিশদিন পূর্ণ কর। হাকেমও তাহার মুস্তাদরাকে ইব্‌ন আবূ রাওয়াদ হইতে উক্ত হাদীস উদ্ধাত করেন। তিনি ইব্‌ন আবু রাওয়াদকে বিশ্বস্ত, আবিদ, মুজতাহিদ ও শরীফ বংশজাত বর্ণনাকারী বলিয়া অভিহিত করেন এবং হাদীসটির সূত্র বিশুদ্ধ বলিয়া মন্তব্য করেন। তবে হাদীসটি বুখারী ও মুসলিমে উদ্ধৃত হয় নাই। ূ্‌ মুহাম্মদ ইব্ন জাবির কয়েস ইবৃন তাল্ক হইতে ও তিনি তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন ঃ “আল্লাহ্‌ তা“আলা চাদ সৃষ্টি করিয়াছেন। অতএব যখন তোমরা চাদ দেখিতে পাইবে তখন রোযা রাখিবে এবং যখন পরবর্তী চাদ দেখিবে তখন রোযা বর্জন করিবে । কিন্তু যদি চাদ দেখা না যায় তাহা হইলে ব্রিশদিন পূর্ণ করিবে ।” হযরত আবু হুরায়রা (রা) ও হযরত আলী ইব্‌ন আবূ তালিব রো) হইতেও এই ধরনের বর্ণনা পাওয়া যায়। ূ (১১১৪৮ ১০ ০১220115905 ১0 ৯। ০৮৮ অর্থাৎ পিছনের দুয়ার দিয়া ঘরে ঢোকার ভিতর কোন প্রকার কল্যাণ নাই, বরং খোদাতীরুতার ভিতর মংগল নিহিত রহিয়াছে। তাই তোমরা সামনের দুয়ার দিয়া ঘরে যাতায়াত কর। ইমাম বুখারী বলেন ঃ হযরত বারাআ (রো) হইতে যথাক্রমে আবূ ইসহাক, ইসরাঈল ও উবায়দুল্লাহ্‌ ইব্‌ন মূসা বর্ণনা করেন যে, জাহেলী যুগের মানুষ যখন হজ্বের জন্য ইহরাম বাধিত, তখন পশ্চাত্দার দিয়া নিজ নিজ গৃহে প্রবেশ করিত । তাই এই আয়াত অবতীর্ণ হয়। হযরত বারাআ (রা) হইতে পর্যায়ক্রমে আবু ইসহাক, শু“বা ও আবূ দাউদ তায়ালেসীও অনুরূপ বর্ণনা করেন। তিনি বলেন ৪ “ আনসারদের ভিতর প্রথা ছিল যে, তাহারা সফর হইতে গৃহে প্রত্যাবর্তন করিলে সম্মুখদ্বার দিয়া গৃহে প্রবেশ করিতনা । তাহাদের এই প্রথার বিলোপ সাধনের জন্য এই আয়াত নাযিল হয়।

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।