Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ১১৮ তাফসীরে ইব্‌ন কাছীর সহীহ মুসলিমে হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত আছে ঃ “এক ব্যক্তি জিজ্ঞাসা করিল- ইয়া রাসূলাল্লাহ! আমার অপবিত্র থাকা অবস্থায় ফজর নামাযের সময় হইয়া যায়। এমতাবস্থায় আমি রোযা রাখিব কি ? তিনি জবাব দিলেন, আমারও অপবিত্র থাকা অবস্থায় ফজরের সময় হইয়া যায়। তারপরও আমি রোযা রাখি। সে বলিল- হে আল্লাহর রাসূল! আমি তো আপনার তুল্য নহি। আল্লাহ তা'আলা আপনার অগ্র- পশ্চাতের সকল পাপ মাফ করিয়া দিয়াছেন। রাসূল (সা) বলিলেন - আল্লাহর কসম! আমি তো মনে করি, আমি তোমাদের সকলের চাইতে আল্লাহ তা“আলাকে বেশি ভয় করিয়া চলি। পরক্তু পরহ্যগারী সম্পর্কে আমিই সর্বাধিক পরিজ্ঞাত |” ইমাম আহমদ তাহার মুসনাদে বর্ণনা করেন যে, আবদুর রাযযাক মুআম্মার হইতে, তিনি হাম্মাম হইতে, তিনি হযরত আবূ হুরায়রা রো) হইতে ও তিনি রাসূল (সা) হইতে বর্ণনা করেনঃ রাসূল (সা) বলেন_ “তোমাদের কাহারও অপবিত্র থাকা অবস্থায় যদি ফজরের নামায শুরু হইয়া যায়, তাহা হইলে সে যেন সেই দিন রোযা না রাখে ।” এই হাদীসটির সূত্রও উত্তম এবং শায়খাইনের শর্তও ইহাতে পূর্ণ হইয়াছে। বুখারী ও মুসলিম শরীফেও হযরত আবূ হুরায়রা (রা) ফযল ইব্ন আব্বাস হইতে ও তিনি নবী করীম (সা) হইতে অনুরূপ হাদীস বর্ণনা করেন । সুনানে নাসায়ীতে হযরত আবু হুরায়রা (রা) উসামা ইব্‌ন যায়েদ হইতে ও তিনি ফজল ইব্ন আব্বাস হইতে হাদীসটি বর্ণনা করেন। মারফু হাদীসরূপে ইহা বর্ণিত হয়। অবশ্য একদল আলিম বলেন, হাদীসটি মারফু নহে। যীহারা এই হাদীসের অনুসারী তাহারা হইলেন হযরত আবূ হুরায়রা (রা), সালিম, আতা, হিশাম ইব্‌ন উরওয়া, হাসান বসরী প্রমুখ । পক্ষান্তরে একদল আলিম এই দুই মতের মধ্যে এইভাবে সামঞ্জস্য বিধান করেন যে, অপবিত্র হইয়া নিদ্রিত থাকা অবস্থায় যদি সকাল হইয়া যায়, তাহা হইলে রোযার কোন ক্ষতি হইবে না। হযরত আয়েশা (রো) ও হযরত সালমা রো)-এর হাদীসের মর্ম ইহাই । কিন্তু যদি সে ইচ্ছা করিয়াই গোসল না করিয়া সকাল পর্যন্ত কাটায় তাহা হইলে তাহার রোযা হইবে না। হযরত আবূ হুরায়রা (রা)-এর হাদীসের মর্ম তাহাই । উরওয়া, তাউস ও হাসান বসরীও এই মত সমর্থন করিয়াছেন । অপর একদল আলিম ফরয রোযা ও নফল রোযার ভিতর পার্থক্য সৃষ্টি করিয়া থাকেন। তাহারা বলেন, যদি ফরয রোযা হয়, তাহা হইলে উহা পূর্ণ করিবে এবং পরে কাযা করিয়া লইবে। পক্ষান্তরে নফল রোযা হইলে কোন ক্ষতি নাই। ইব্রাহীম নাখঈ হইতে মানসূর ও তাহার নিকট হইতে সুফিয়ান ছাওরী এইরূপ বর্ণনা করেন। হাসান বসরী হইতেও অনুরূপ বর্ণনা পাওয়া যায়। একদল আলিম বলেন, হযরত আবু হুরায়রার হাদীসটি হযরত আয়েশা রো) ও হযরত সালমা (রা)-এর হাদীস দ্বারা মানসূখ (রহিত) হইয়াছে । অবশ্য তাহাদের এই বক্তব্যের সমর্থনে সঠিক কোন প্রমাণ মিলে না। ইব্‌ন হাযূম বলেন, কুরআনের আলোচ্য আয়াতটি আবূ হুরায়রার হাদীসটিকে রহিত করিয়াছে। ইহা অনেক দূরের কিয়াস। কারণ, এই আয়াত যে উক্ত হাদীসের পরে অবতীর্ণ হইয়াছে এমন কোন প্রমাণ নাই। পর্তু বাহ্যত ইহার সময়কাল উহার বিপরীত প্রমাণ দেয়।

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।