Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ১১৬ তাফসীরে ইব্‌ন কাছীর পর্যন্ত সাহরী খাওয়াকে জায়িয বলিয়া উল্লেখ করিয়াছেন। যেরূপ সূর্যাস্তের পর ইফতার করা জায়িয হইয়া থাকে। কিন্তু আমি বলিব, আমার যতদূর বিশ্বাস, এই উক্তি কোন বিদ্বান ব্যক্তির নিকট গ্রহণযোগ্য হইতে পারে না। কেননা কুরআনের অকাট্য প্রমাণ ইহার বিরোধিতায় বিদ্যমান রহিয়াছে। যেমন, কুরআনে বলা হইয়াছে- “তোমরা পানাহার কর যতক্ষণ না প্রত্যষের কাল সুতা হইতে সাদা সুতা পরিষ্কার রূপে প্রকাশ পায়। অতঃপর রাত্রি পর্যন্ত রোযা সম্পূর্ণ কর।” বুখারী ও মুসলিম শরীফে হযরত আয়েশা (রা) হইতে এক হাদীস বর্ণনা করা হইয়াছে। উহাতে হযরত আয়েশা (রা) বলেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ “বিলালের আযান যেন তোমাদিগকে স্হরী হইতে বিরত না রাখে । কারণ সে রাত্রি বাকী থাকিতে আযান দিয়া থাকে। সুতরাং তোমরা যতক্ষণ পর্যন্ত উম্মে মাকতুমের আযান না শুনিবে, ততক্ষণ পর্যন্ত পানাহার করিতে থাকিবে । কারণ সে যতক্ষণ না সুবহে সাদিক হয়, ততক্ষণ আযান দেয় না।' তাল্ক হইতে ও তিনি তাহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ “আকাশের প্রান্তে যে দীর্ঘ বিলম্বিত আলো দেখা যায় উহা সকাল নহে, বরং আকাশের কিনারায় যে লাল আভা ছড়াইয়া পড়ে, উহা হইল সকাল । ইমাম তিরমিযী (র)-ও এই হাদীস বর্ণনা করিয়াছেন । তিরমিযীর ভাষা হইল “তোমরা পানাহার করিতে থাকিবে । প্রথমে প্রত্যষের যে আলো উপরের দিকে ওঠে, উহা দেখিয়া পানাহার বন্ধ করিও না, বরং যতক্ষণ লাল রেখা না দেখা যায়, ততক্ষণ পানাহার করিতে থাকিবে ।” ইব্ন জারীর বলেনঃ মুহাম্মদ ইব্‌ন মুছান্না আবদুর রহমান ইবৃন মাহদী হইতে, তিনি হযরত শু“বা হইতে, তিনি কুশায়েরের এক শাইখ হইতে এবং তিনি সামুরা ইব্‌ন জুন্দুব (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন-“যতক্ষণ পর্যন্ত সুবহে সাদিক উদ্ভাসিত না হয়, ততক্ষণ যেন বিলালের আযান আর আকাশের শুভ্রতা তোমাদিগকে ধোকায় না ফেলে ।” ইবৃন জারীর আরও বলেন £ সওয়াদ ইব্‌ন হানযালা শু“বা হইতেও তিনি হযরত সা'মুরা হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ “বিলালের আযান এবং দীর্ঘায়িত সকাল যেন তোমাদিগকে সাহরী হইতে বিরত না রাখে: বরং সকাল তখন হয় যখন আকাশের কিনারায় কিনারায় শুভ্রতা ছড়াইয়া পড়ে। অন্য এক সৃত্রেও হাদীসটি হযরত সামুরা হইতে বর্ণিত হইয়াছে। সাওদা আল কুশাইরী হইতে, তিনি তাহার পিতা হইতে ও তিনি সামুরা ইব্ন জুনদুব হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন £ বিলালের আযান এবং প্রাথমিক শুভ্রতা যেন তোমাদিগকে ধোকায় না ফেলে। প্রাথমিক শুভ্রতা অর্থাৎ সুবহে কাধিব বা সকালের প্রান্ত । ইহাই পরে সুবহে সাদিকে বিস্তার লাভ ঘটে। মুসলিম শরীফেও অনুরূপ হাদীস যুহায়ের ইব্‌ন জারব হইতে ও তিনি ইসমাঈল হইব্ন ইব্রাহীম ওরফে ইবৃন আলীয়া হইতে বর্ণিত হইয়াছে।

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।