001119115 1 সূরা বাকারা ১১৫ হযরত আনাস ইবৃন মালেক কর্তৃক যায়েদ ইব্ন ছাবিত হইতে এক হাদীস বর্ণিত হইয়াছে। উক্ত হাদীসে উল্লিখিত আছে যে, আমরা রাসূলুল্লাহ (সা)-এর সাথে সাহরী খাইতাম এবং তার পরেই নামাযের জন্য চলিয়া আসিতাম | হযরত আনাস (রা) বলেন যে, আমি হযরত যায়েদ রো)-কে জিজ্ঞাসা করিলাম, আযান এবং সাহরীর মাঝখানে কতটুকু সময় থাকিত ? তিনি বলেন, পঞ্চাশ আয়াত তিলাওয়াত পরিমাণ সময় থাকিত। তিনি সুলায়মান ইব্ন আবি উছমান হইতে, তিনি ইবনুল হামিদ হইতে ও তিনি হযরত আবূ যর (রা) হইতে রিওয়ায়েত করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন £ “আমার উম্মত যতদিন পর্যন্ত শীঘ্ব করিয়া ইফতার করিবে এবং বিলম্বে সাহরী খাইবে ততদিন মঙ্গলের মধ্যে থাকিবে ।” এইরূপ হাদীস এই মর্মে বর্ণিত হইয়াছে যে, সাহরী খাওয়াকে রাসূলুল্লাহ (সা) বরকতময় খাদ্য নাম রাখিয়াছেন। বাহদালাহ হইতে, তিনি যায়েদ ইব্ন জাইশ হইতে এবং তিনি হযরত হুযায়ফা হইতে বর্ণনা করেন £ “আমরা রাসূলুল্লাহ সো)-এর সহিত এমন সময় সাহরী খাইয়াছি যে, তখন দিন হইয়া গিয়াছিল, কিন্তু সূর্য উদিত হইয়াছিল ন]।” অবশ্য অত্র হাদীসের অন্যতম রাবী আসিম ইব্ন আবূ নাজওয়াদ ইহা একাই বর্ণনা করেন। ইমাম নাসায়ী ইহা দ্বারা দিবাভাগের প্রারন্ত বুঝাইয়াছেন। যেমন আল্লাহ তা'আলা কুরআন পাকে বলেন £ -৪১০৯০১০৭ 15518 31 ১৩১৪০ ১৯১৫০০৭ ১1 ০৮৪ 14 অর্থাৎ যখন এঁ সকল স্ত্রী নিজ নিজ সময়ে পৌঁছিয়া যাইবে অর্থাৎ যখন কোন ইদ্দতকাল শেষ হইয়া যাওয়ার সময় নিকটবর্তী হইয়া আসিবে, তখন হয় ভদ্রোচিত নিয়মে তাহাকে রাখিয়া দিবে অথবা উত্তমরূপে তাহাদের মধ্যে বিচ্ছেদ করাইয়া দিবে । অদ্রপ অত্র হাদীসের ক্ষেত্রেও এই উদ্দেশ্য নিহিত রহিয়াছে যে, তাহারা সাহরী খাইতেন, কিন্তু সুবহে সাদিক হওয়ার ব্যাপারে নিশ্চয়তা থাকিত না। এমনকি কেহ ধারণা করিত যে, সকাল হইয়া গিয়াছে এবং কাহারও আবার এই ধারণার উদয় হইত না। পূর্ববর্তী সাহাবাগণের অধিকাংশ সাহাবা হইতে বর্ণিত আছে যে, তীহারা বলিয়াছেন-সুবহে সাদিকের একেবারে নিকটবর্তী সময় আমরা সাহরী খাইতাম। এই ধরনের বর্ণনা হযরত আবু বকর, উমর, আলী, ইব্ন মাসউদ, হুযায়ফা, আবূ হুরায়রা, ইবৃন উমর, ইব্ন আব্বাস, যায়েদ ইব্ন ছাবিত (রা) প্রমুখ সম্মানিত সাহাবা হইতে বর্ণিত হইয়াছে। তাবেঈনদের এক বিরাট জামাআত'হইতেও সুবহে সাদিকের উদয় হওয়ার নিকটবর্তী সময় সাহরী খাওয়া সম্পর্কে হাদীসে বর্ণিত হইয়াছে । তন্ধ্যে মুহাম্মদ ইব্ন আলী ইব্ন হুসাইন, আবু মাজলাজ, ইব্রাহীম নাখঈ, আবৃদ্দোহা, আবূ ওয়ায়েল প্রমুখের নাম উল্লেখ্য ৷ তাহারা শিষ্য হইলেন হযরত ইব্ন মাসউদ, আতা, হাসান, হাকাম ইব্ন উয়াইনা, উরওয়া ইব্ন যুবায়ের, আবু শা"ছা জাবির ইব্ন যায়েদ প্রমুখ বুযুর্ণের । আ'মাশ ও জাবির ইব্ন রাশেদও এই মত পোষণ করেন। আমি .কিতাবুস সিয়ামিল মুফরাদে ইহাদের সকল সূত্র লিপিবদ্ধ করিয়াছি।
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।