001119115 ১১৪ তাফসীরে ইব্ন কাছীর হইলে উহার নিম্নে দিনের আলো ও রাত্রির আধারের স্থান সংকুলান হইয়া গিয়াছে। অতএব উক্ত বালিশের পূর্ব ও পশ্চিম পর্যন্ত বিস্তৃত হওয়া আবশ্যক হইবে । সহীহ্ বুখারীতে আদী ইবৃন হাতিম হইতে পর্যায়ক্রমে শা'বী, হেসীন, আবু আওয়ানা ও মুসা ইব্ন ইসমাঈল বর্ণনা করেনঃ আমি একটি সাদা সুতা ও একটি কাল সুতা ধারণ করিতাম। কোন কোন রাত্র এমন হইত যে সাদা ও কাল ভালভাবে দেখা যাইত না। এক রাত্রে এইরূপ হইল । যখন সকাল হইল তখন হুযুর (সা)-কে গিয়া বলিলাম- আমার বালিশের নিচে কাল সুতা ও সাদা সুতা রাখিয়া দিয়াছি। হুযুর (সা) তাহা শুনিয়া বলিলেন-যদি তোমার বালিশের নিচে সাদা সুতা ও কাল সুতার স্থান সংকুলান হইয়া থাকে, তাহা হইলে তো তোমার বালিশ নিশ্চয় বিরাট লম্বা হইবে। কোন কোন রিওয়ায়েতে লম্বা গর্দানও আসিয়াছে। কেহ আবার লম্বা গর্দানের দ্বারা স্মৃতিশক্তি কম হওয়া ব্যাখ্যা করিয়াছেন । এই অর্থ ঠিক নহে। বরং ইহার অর্থ এই হইতে পারে যে, যদি তাহার বালিশ লম্বা হইয়া থাকে, তাহা হইলে তাহার গর্দানও লম্বা হইবে । বুখারী শরীফের রিওয়ায়েতেও ইহার এই ব্যাখ্যা করা হইয়াছে। কুতায়বা ও জারীর মাতরাফ হইতে, তিনি শা'বী হইতে ও শা"বী হযরত আদী ইব্ন হাতিম হইতে বর্ণনা করেন £ আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আরয করিলাম, হে আল্লাহর রাসূল! সাদা সুতা ও কাল সুতা কি ? উহা প্রকৃতই কি দুই প্রকার সুতা ? হুযুর (সা) বলিলেন-তুমি যদি দুই প্রকার সুতা দেখিয়া থাক, তবে নিশ্চয় লম্বা গর্দানওয়ালা সাজিয়াছ। তারপর বলেন-না; বরং উহা হইল রাত্রির অন্ধকার ও দিনের আলো । সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত পানাহার করাকে সিদ্ধ করিয়া দেওয়ায় সেহরী খাওয়া যে মুস্তাহাব উহাই প্রমাণিত হইয়াছে । কেননা ইহা আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত অনুগহ এবং ইহা গ্রহণ করা ও প্রিয় হওয়া উচিত। এই কারণেও প্রিয় হওয়া উচিত যে রাসূলুল্লাহ (সা) হইতে সেহরী খাওয়ার প্রতি উৎসাহ প্রদানকারী হাদীসেও বহু প্রমাণ রহিয়াছে। সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমে হযরত আনাস (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ ২১১ ১৬৯০| ৪ ০১ 19১৯০ অর্থাৎ তোমরা সেহরী খাও, কেননা সেহরীর মধ্যে বরকত নিহিত রহিয়াছে । মুসলিম শরীফে হযরত উমর ইব্ন আস (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- “আমাদের এবং আহলে কিতাবদের রোযার মধ্যে পার্থক্য হইল সেহরী খাওয়া ।” ইমাম আহমদ বলেনঃ ইসহাক ইব্ন ঈসা ওরফে ইবৃন তাব্বা আবদুর হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- সেহরী খাওয়া বড় বরকতের কাজ। উহা পরিহার করিও না। অন্তত এক ঢোক পানি হইলেও পান করিও । কেননা আল্লাহ তা'আলা ও ফেরেশতারা সেহরী ভক্ষণকারীদের উপর রহমত বর্ষণ করিয়া থাকেন। অনুরূপ সেহরী খাওয়ার প্রতি উৎসাহ প্রদায়ক আরও বহু হাদীস বর্ণিত হইয়াছে । এমনকি এক ঢোক পানি পান করাকেও আহারের সহিত তুলনা করা হইয়াছে। সুবহে সাদিক প্রকাশিত হওয়া পর্যন্ত বিলম্ব করিয়া সেহরী খাওয়াকে মুস্তাহাব বলা হইয়াছে। সহীহ্ বুখারী ও মুসলিম শরীফে এই মর্মে
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।