001119115 সবিনয় নিবেদন অশেষ প্রশংসা সেই রহ্মানুর রহীমের যিনি কলমের সাহায্যে আমাদিগকে শিখাইলেন আর অজানাকে জানাইয়া আন্ভরপুরী হইতে আলোর জগতে পৌছাইয়া দিলেন। অজস্র দরূদ ও সালাম সেই মহান রাসূল (সা) ও তাহার আল-আসহাবের উপর যাহার হিদায়াত ও শাফাআত আমাদের ইহ ও পরকালের নাজাতের একমাত্র পূর্বশর্ত । ওগো পরওয়ারদেগার! আমার কাজকে সহজ কর আর তাহা সুসম্পন্ন করার তাওফীক দান কর। . সবেমাত্র তাফসীরে ইব্ন কাছীরের বংগানুবাদের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হইল। এখনও পাড়ি বহু দূর । আল্লাহই তাওফীক দিবার মালিক। দ্বিতীয় খণ্ডে আমি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পারার তাফসীর সন্নিবেশিত করিয়াছি। পারাভিত্তিক গ্রন্থনা দ্বারা খণগুলির কলেবরে সমতা সৃষ্টি সহজতর হয় ও এতদ্দেশে পঠন-পাঠন ও বিভাজনে এই পন্থাই সাধারণত অনুসৃত হয় বলিয়াই আমি উহা করিয়াছি। আশা করি পাঠকবর্গও ইহা পসন্দ করিবেন । দ্বিতীয় খণ্ডের এই প্রথম সংস্করণটি সম্পূর্ণ নির্ভুল ও নিখুঁত করার ইচ্ছা থাকা সত্তেও মুদ্রণ প্রমাদের ভূত এড়ানো গেল না বলিয়া আমি দুঃখিত । আশা করি, ইনশাআল্লাহ দ্বিতীয় সংস্করণে এই তাড়াহুড়াজনিত ক্রটিবিচ্যুতিটুকু সহৃদয় পাঠকবৃন্দ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখিবেন বলিয়া আমার দৃঢ় আস্থা রহিয়াছে। এই বিরাট অনুবাদকার্ষে আমি যাহাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা পাইয়াছি তাহা কৃতজ্ঞতার সহিত স্মরণ করিতেছি। তেমনি ইহার প্রকাশনাসংশ্রিষ্ট বিভিন্ন সহযোগিতার জন্য অনুবাদ বিভাগের পরিচালক মুহাম্মদ লুতফুল হক ও সহকারী পরিচালক জনাব আবদুস সামাদের কাছে আমি বিশেষভাবে খণী। আল্লাহ পাক তাহাদের সকলের ইহ ও পরকালীন কল্যাণ দান করুন, ইহাই আমার একান্তিক প্রার্থনা । ০১৬৭৬০৮০৫৭৬, এই গ্রন্থের যাহা কিছু কৃতিতৃ তাহার সবটুকু সা আল্লাহ রাব্বুল আলামীনের প্রাপ্য আর যাহা কিছু অকৃতিত্ তাহা অধমের । গাফুরুর দা 2 কা আমীন-ইয়া রাব্বাল আলামীন!
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.