Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ১০৮ তাফসীরে ইবৃন কাছীর হইলে আমি তাহার ডাকে সাড়া দেই ও তাহার মনোবাঞ্চা পূর্ণ করি। হাদীসটি সূত্র বিচারে হাসান গরীব শ্রেণীভুক্ত । জাবির ইব্ন আবদুল্লাহ হইতে যথাক্রমে আবদুল্লাহ ইবৃন আব্বাস, আবূ সালেহ, আল কালবী ও ইমাম ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন £* ১৪ +518 1০৮2 ৩4৮১০ 10551919 ১(53101 £1041 552১ ৮১৯ আয়াতটি তিলাওয়াত করিয়া বলেন-“হে আল্লাহ! আমি দু'আর জন্য আদিষ্ট হইয়াছি। তাই তোমার উপর কবুলের ব্যাপারে সম্পূর্ণ নির্ভর করিলাম । আমি হাযির হইয়াছি, আমি হাযির হইয়াছি, হে লাশরীক আল্লাহ! আমি উপস্থিত হইয়াছি। যত সব প্রশংসা, নি'আমত ও বাদশাহী একমাত্র তোমার | আমি সাক্ষ্য দিতেছি, তুমি এক ও অদ্বিতীয় । তুমি কাহাকেও জন্ম দাও নাই এবং তোমাকেও কেহ জন্ম দেয় নাই। তাই কেহই তোমার সমকক্ষ নহে । আমি সাক্ষ্য, দান করিতেছি যে, তোমার ওয়াদা সত্য, তোমার সাক্ষ্য সত্য, বেহেশত সত্য, দোযখ সত্য, কিয়ামতের দিনের আগমন সন্দেহাতীত সত্য এবং কবরবাসীগণের পুনরুথানও সত্য |” হযরত আনাস (রো) হইতে পর্যায়ক্রমে আল হাসান, সালেহ আল মুযযী, হাজ্জাজ ইব্‌ন আবু বকর আল বাযযার বর্ণনা করেন যে, রাসূল (সা) বলিয়াছেন-আল্লাহ বলেন, হে আদম সন্তান! তোমার কাজ হইল, তুমি একমাত্র আমারই ইবাদত করিবে এবং আমার সহিত কাহাকেও শরীক করিবে না। আমার কাজ হইল তোমার প্রতি কাজের বিনিময় দান এবং কোন কাজই বৃথা যাইতে না দেয়া। আর তোমার ও আমার যৌথ কাজ হইল তোমার দু'আ করা ও আমার কবুল করা । দু'আর এই আয়াত রোযার আহকাম বর্ণনার মাঝে নাযিল করিয়া আল্লাহ তা“আলা মূলত রোযার মাসে বিশেষত প্রতিদিন ইফতারীর সময় বেশি বেশি দু'আ করার জন্য উৎসাহ প্রদান করিতেছেন । যেমন ইমাম আহমদ স্বীয় মুসনাদে বর্ণনা করিয়াছেন ঃ হযরত আবদুল্লাহ্‌ ইবন উমর (রা) হইতে পর্যায়ক্রমে তাহার পুত্র মুহাম্মদ, মুহাম্মদের পুত্র শুআয়েব, তাহার পুত্র আবু মুহাম্মদ মালেকী ও ইমাম আবূ দাউদ বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) বলেন £ আমি রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি-“রোযাদারের ইফতারের সময়েরবদু'আ কবুল হয়। তাই হে আবদুল্লাহ! যখন ইফতার করিবে, স্ত্রী ও সন্তানদিগকে একত্রে ডাকিয়া দু'আ করিবে। সেমতে তিনি ইফতারের সময়ে সকলকে একত্র করিয়া দু'আ করিতেন।” আবু আবদুল্লাহ মুহাম্মদ ইব্‌ন ইয়ামীদ ইবৃন মাজাহ তাহার সুনানে বর্ণনা করেন যে, আমাকে হিশাম ইবৃন আম্মার, তাহাকে ওলীদ ইব্‌ন মুসলিম, তাহাকে ইসহাক ইবৃন আবদুল্লাহ আল মাদানী, তাহাকে উবায়দুল্লাহ ইব্‌ন আবূ মুলায়কা ও তাহাকে আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) বলিয়াছেন যে, নবী করীম (সা) বলেন £ “রোযাদারের ইফতারের সময়ের দু'আ কবুল হয় এবং উহা প্রত্যাখ্যান করা হয় না।” র উবায়দুল্রাহ ইব্ন আবু মুলায়কা বলেন- সিন নিন রাই রাডার বর এই দুআ পড়িতে শুনিয়াছি ঃ

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।