570197 ১০৬ তাফসীরে ইব্ন কাছীর তাহাকে কোন এক ব্যক্তি, তাহাকে আবু উছমান আন নাহদী ও তাহাকে হযরত সালমান ফারসী (রা) বর্ণনা করেন যে, হুযুর (সো) বলেন- আল্লাহ তা'আলার নিকট কোন বান্দা যখন দুই হস্ত সম্প্রসারিত করিয়া কোন কিছু কামনা করে তখন আল্লাহ তা'আলা তাহাকে শূন্য হাতে ফিরাইয়া দিতে লজ্জাবোধ করেন। ইয়াধীদ বলেন ঃ আমার নিকট লোকেরা উক্তব্যক্তির নাম জাফর ইব্ন মায়মুন বলিয়া উল্লেখ করিয়াছে । আবু দাউদ তিরমিযী ও ইব্ন মাজায় জাফর ইব্ন মায়মুনের নিকট হইতে হাদীস বর্ণিত হইয়াছে। ইমাম তিরমিযী €র) হাদীসটিকে হাসান গরীব বলিয়াছেন । আরও অনেকেই এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। কিন্তু তাহারা ইহাকে মারফু হাদীস বলেন নাই। শায়েখ হাফিজ আবুল হাজ্জাজ আলমুযী (র) তাহার আতরাফে উহা উন্লেখ করিয়াছেন এবং আবু হাম্মাম মুহাম্মদ ইব্ন আবি যবরকান ইহার অনুসরণে সুলায়মান তায়মী হইতে ও তিনি আবৃ উছমান নাহদী হইতে অনুরূপ এক হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) আরও বলেনঃ আবু আমের আলী ইব্ন আবিল মুতাওয়াক্কিল আন নাজীর আবূ সাঈদ হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলেন-যদি কোন বান্দা আল্লাহ তা“আলার নিকট এমন দু'আ করে, যাহাতে গোনাহ কিংবা আত্মীয়তার সম্পর্ক কর্তনের কিছু না থাকে, তাহা হইলে আল্লাহ তা“আলা তাহাকে তিন অবস্থার মধ্য হইতে একটি অবশ্যই দান করিয়া থাকেন৷ হয় সংগে সংগেই তাহার দু'আ কবুল করা হইয়া থাকে, অথবা পরকালের জন্য উহা সংরক্ষিত রাখা হয়, কিংবা উহা দ্বারা কোন বান্দার মুসীবত অথবা এই ধরনের বিপদ-আপদ দূরীভূত করিয়া থাকেন। এতদশ্রবণে সকলে আরয করিল-ইয়া রাসূলাল্লাহ! তাহা হইলে আমরা অধিক পরিমাণে দু'আ করিব। হুযুর (সা) বলেন ঃ তাহা হইলে আল্লাহ তা'আলাও অধিক পরিমাণে দান করিবেন। আবদুল্লাহ ইবৃন ইমাম আহমদ বলেন ৪ আমাকে ইসহাক ইব্ন মনসুর আল কাওসাজ, তাহাকে মুহাম্মদ ইব্ন ইউসুফ, তাহাকে ছাওবান তাহার পিতা হইতে, তিনি মাকহুল হইতে ও তিনি জুবায়ের ইবৃন নফীর হইতে বর্ণনা করেন যে, হযরত উবাদা ইব্ৃন সামিত তাহাদের নিকট বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন-পৃথিবীর বুকে অবস্থানকারী যে কোন মুসলমান আল্লাহর নিকট দু'আ করিলে আল্লাহ তা'আলা উহা কবুল করিয়া থাকেন এবং যে যাহা চায় তাহাকে সাথে সাথে উহা দান করা হইয়া থাকে অথবা যদি কোন পাপমূলক বা আত্মীয়তা ছিন্নের দু'আ না করে তো উক্ত দু'আর বদৌলতে তাহার কোন বালা-মুসিবত দূর হইয়া যায়। আবদুর রহমান ইবৃন ছাবিত ও ইব্ন ছাওবান হইতে পর্যায়ক্রমে মুহাম্মদ ইব্ন ইউসুফ ফরিয়াবী, আবদুল্লাহ ইব্ন আবদুর রহমান দারেমী ও ইমাম তিরমিযী হাদীসটি বর্ণনা করেন । ইমাম তিরমিধীর মতে হাদীসটি হাসান সহীহ ও গরীব। হযরত আবু হুরায়রা (রা) হইতে যথাক্রমে আজহারের গোলাম আবু উবায়েদ, ইব্ন শিহাব ও ইমাম মালিক বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন £ যতক্ষণ পর্যস্ত কেহ তাহার দু'আর ক্ষেত্রে তাড়াহুড়া না করিবে, তাহার দু'আ কবুল হইবে । তাড়াহুড়া হইল এইরূপ বলা যে, আমি তো দুআ করিলাম, কিন্তু আমার দু'আ কবুল হইল না।
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।