Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ১০২ তাফসীরে ইবন কাছীর তিলাওয়াত করিবার প্রসঙ্গ বর্ণিত হয় নাই । কাফিরগণ বলিত, মুহাম্মদের সত্যবাদিতার সমর্থনে কেন তাহার প্রতি নিদর্শনসমূহ নাযিল হয় না? তাহাদের এই কথার উত্তরে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ (1 দা ক লঠি- 05 ৮৬500 5 ০ ব01 355 কই 9 এ ১১১০1১৪১৫2৭ ০ ডিএ লা এ 'তুমি বল, নিদর্শনাবলী তো আল্লাহ্‌র নিয়ন্ত্রণে রহিয়াছে। আমি তো শুধু এক সুস্পষ্ট সাবধানকারী। তাহাদের জন্যে কি ইহাই যথেষ্ট নহে যে, আমি তোমার প্রতি কিতাব নাযিল করিয়াছি- যে কিতাব তাহাদের নিকট পঠিত হয়। যে জাতি সত্যকে বিশ্বাস করিতে প্রস্তুত থাকে, তাহাদের জন্যে উহাতে নিশ্চয়ই রহমত ও উপদেশ রহিয়াছে।' আলোচ্য আয়াতটিতে প্রমাণিত হইতেছে যে, কুরআন মজীদই প্রয়োজনীয় নিদর্শন হিসাবে যথেষ্ট । অর্থাৎ নবী করীম (সা) ছিলেন উদ্মী (নিরক্ষর)। কুরআন মজীদের ন্যায় অনন্যসাধারণ মহাগ্রন্থ রচনা করা তাহার পক্ষে কোনক্রমে সম্ভবপর ছিল না। এমতাবস্থায় উক্ত গ্রন্থ তাহার প্রাপ্ত হওয়া তাহার সত্যবাদিতার এক মহা নিদর্শন বটে । এইরূপে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ৫ 2 ঠি এসডি 1৮৯3 চি ৮2৫ ৩৩ পি ১৪ 195 এ ও - ০৯৮৯ রি 'ইতিপূর্বে তুমি না কোন কিতাব পড়িতে আর না স্বীয় দক্ষিণ হস্ত দ্বারা উহা লিখিতে । উহা হইলে অবশ্য বাতিলপন্থীগণ সংশয় প্রকাশ করিবার সুযোগ পাইত ৷” উপরোক্ত আলোচনা দ্বারা প্রমাণিত হইল যে, আলোচ্য হাদীসে সুরের সহিত কুরআন মজীদ তিলাওয়াত করিবার কথাই বলা হইয়া থাকুক, অথবা কুরআন মজীদের প্রাপ্তিতে পার্থিব সম্পদের অভাব হইতে নিজেকে মুক্ত মনে করিবার কথাই বলা হইয়া থাকুক, কোন অবস্থাতেই আলোচ্য আয়াত ইমাম বুখারীর এইস্থলে উদ্ধৃত করা সঠিক ও যুক্তিযুক্ত হয় নাই। সুরের সহিত তিলাওয়াত প্রসঙ্গ হযরত উকবা ইবন আমির (রা) হইতে ধারাবাহিকভাবে আলী ইবৃন রুবাহ লখমী, কুববাছ ইব্‌ন রযীন, আবদুল্লাহ্‌ ইবৃন সালেহ ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন 8 হযরত উকবা ইবৃন আমির (রা) বলেন- একদা নবী করীম (সা) আমাদের নিকট আগমন করিলেন । আমরা তখন মসজিদে বসিয়া পরস্পরকে কুরআন মজীদ শিক্ষা দিতেছিলাম। তিনি বলিলেন_ “তোমরা আল্লাহ্র কিতাবের ইলম হাসিল কর এবং উহাকে আকড়াইয়া ধর।' রাবী বলেন- আমার মনে পড়ে, নবী করীম (সা) আরও বলিলেন- ১ ৯২১১ (আর তোমরা উহা সুরের সহিত তিলাওয়াত কর)। অথবা উহা দ্বারা পার্থিব সম্পদের অভাব হইতে নিজেকে মুক্ত মনে কর।' অতঃপর নবী করীম (সা) বলিলেন- “যে সত্তার হস্তে আমার প্রাণ রহিয়াছে, তাহার কসম! ' জলাশয়ে বাধা পশুকে ছাড়িয়া দিলে উহার পক্ষে ভাগিয়া যাওয়ার যতটুকু আশংকা থাকে, কুরআন মজীদের পক্ষে স্মৃতি হইতে চলিয়া যাইবার তদপেক্ষা অধিকতর আশংকা থাকে ।"

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।