001716115 অধ্যায় ৪ ফাযায়েলুল কুনআন ৯5 নাই। যে বদকার ন্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করে, তাহার অবস্থা পুষ্প স্তবকের অবস্থার সমতুল্য ৷ উহার ঘ্বাণ আনন্দদায়ক, কিন্তু উহার স্বাদ তিক্ত । আর যে বদকার ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করে না, তাহার অবস্থা হানযাল মোকাল) ফলের অবস্থার সমতুল্য । উহার স্বাদও তিক্ত এবং উহাতে কোন সুঘ্বাণও নাই।' ইমাম বুখারী (র) উপরোক্ত হাদীস সিহাহ সিত্তার অন্যান্য সংকলকের সঙ্গে কাতাদাহর মাধ্যমে একাধিক স্থানে বর্ণনা করিয়াছেন। আলোচ্য পরিচ্ছেদের সহিত উপরোক্ত হাদীসের সম্পর্ক এই যে, উক্ত হাদীসে বর্ণিত হইয়াছে যে, কোন ব্যক্তির আত্মার মধ্যে সুঘ্াণ থাকা বা না থাকা কুরআন মজীদের তিলাওয়াতের উপর নির্ভরশীল । যে ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করে, তাহার আত্মা সুঘাণযুক্ত ! পক্ষান্তরে যে ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করে না তাহার আত্মা সুঘাণ হইতে বঞ্চিত। উহা, দ্বারা প্রমাণিত হয় যে, কুরআন মজীদ হইতেছে নেককার বা বদকার যে কোনরূপ মানুষের কথা হইতে শ্রেষ্ঠতম । হযরত ইব্ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ্ ইব্ন দীনার, সুফিয়ান, ইয়াহিয়া, মুসাদ্দাদ ও ইমাম বুখারী রে) বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম (সা) বলেন- “পূর্ববর্তী উম্মতসমূহের লোকদের হায়াতের তুলনায় তোমাদের হায়াত হইতেছে আসরের ওয়াক্ত হইতে মাগরিবের ওয়াক্তের মধ্যবর্তী সময়ের সমতুল্য । আর তোমাদের, ইয়াহুদীদের এবং নাসারাদের অবস্থা হইতেছে এইরূপ যে, একটি লোক কতকগুলি শ্রমিককে কর্মে নিযুক্ত করিল। লোকটি বলিল- মাত্র এক কীরাত (দিরহামের 'দ্বাদশাংশ)-এর বিনিময়ে বেলা দ্বিপ্রহর পর্যন্ত সময় আমার কাজ করিয়া দিতে কে রাজী আছ? তাহার 'কথায় ইয়াহুদীগণ কাজ করিল । অতঃপর লোকটি বলিল- মাত্র এক কীরাতের বিনিময়ে বেলা দ্বিপ্রহর হইতে আসর পর্যন্ত সময়ে কে আমার কাজ করিয়া দিতে রাজী আছ? তাহার কথায় নাসারাগণ কাজ করিল ! এক্ষণে তোমরা দুই কীরাতের বিনিময়ে আসর হইতে মাগরিব পর্যস্ত সময়ে কাজ করিতেছ। ইহাতে ইয়াহুদী ও নাসারারা বলিল- আমরা বেশী পরিশ্রম করিয়া কম পারিশ্রমিক পাইয়াছি। নিয়োগকর্তা বলিল- আমি কি তোমাদিগকে তোমাদের প্রাপ্য পারিশ্রমিক হইতে সামান্যও কম দিয়াছি? তাহারা বলিল- “না ।' নিয়োগকর্তা বলিল- “উহাদিগকে প্রদত্ত অতিরিক্ত পারিশ্রমিক হইতেছে আমার দান। উহা যাহাকে ইচ্ছা করি, দান করি।' উপরোক্ত সনদে উহা শুধু ইমাম বুখারীই বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম উহা উপরোক্ত সনদে বর্ণনা করেন নাই। বক্ষ্যমান পরিচ্েদের শিরোনামের সহিত উপরোক্ত হাদীসের সম্বন্ধ এই যে, উহাতে বর্ণিত হইয়াছে, যদিও পূর্ববর্তী উম্মতসমূহের লোকদের আয়ু অপেক্ষা উম্মতে মুহাম্মদীর লোকদের আযু স্বল্পতর, তথাপি এই উম্মতকে পূর্ববর্তী উম্মতসমূহের উপর শ্রেষ্ঠত্ প্রদান করা হইয়াছে। আল্লাহ্ তা'আলা বলেন ঃ ১১] ০৯০ শা লস ৯৬ তোমরা হইতেছ মানবজাতির কল্যাণের জন্য মনোনীত সর্বোত্তম উম্মত ৬৮৭৯ সন কিউ পরিল কর্তৃক “মুসনাদ' ও সংকলনে বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা) বলিয়াছেন_ "তোমরা ১ নবি উম্মাতে মুহাম্মদী (সা) উক্ত ফযীলত ও মর্যাদার অধিকারী হইয়াছে? তাহারা কুরআন মজীদের বরকতের উসীলায় উক্ত ফযীলত ও মর্যাদার অধিকারী হইতে পারিয়াছে। কুরআন মজীদ কাছীর (১ম খণ্ড)-_১৩
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।