0০011191115 নাই।' আবদুল আযীয ইব্ন রফী“ বলেন- আমরা মুহাম্মদ ইবৃন হানফিয়ার নিকট গমন করত তাহার নিকট সেই একই প্রশ্ন করিলে তিনিও বলিলেন- 'নবী করীম (সা) দুই মলাটের মধ্যে রক্ষিত কিতাব ভিন্ন অন্য কিছুই রাখিয়া যান নাই ।' উক্ত রিওয়ায়েতটি শুধু ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন । ইমাম মুসলিম উহা! বর্ণনা করেন নাই । উহার তাৎপর্য এই যে, নবী করীম (সা) এইরূপ কোন ধন-সম্পত্তি রাখিয়া যান নাই যাহা উত্তরাধিকারের নিয়মে বন্টিত হইতে পারে । এইরূপে জুওইরিয়ার ভ্রাতা আমর ইব্ন হারিছও বলেন- নবী করীম (সা) দীনার, দিরহাম, দাস-দাসী বা অন্য কোন ধন-সম্পত্তি রাখিয়া যান নাই। হযরত আবু দারদা (রা) কর্তৃক বর্ণিত হাদীসে রহিয়াছে ঃ “নবীগণ দীনার-দিরহামকে উত্তরাধিকারের সম্পত্তি হিসাবে রাখিয়া যান নাই; তাহারা শুধু দীনী ইলমকে উত্তরাধিকারের সম্পদ হিসাবে রাখিয়া গিয়াছেন। যে ব্যক্তি উহা গ্রহণ করে, সে বিরাট সৌভাগ্যই গ্রহণ করে ।" এই কারণেই হযরত ইবৃন আব্বাস (রা) বলিয়াছেন- “নবী করীম (সা) দুই মলাটের মধ্যে রক্ষিত কিতাব রাখিয়া গিয়াছেন।' দুই মলাটের মধ্যে রক্ষিত কিতাব হইতেছে কুরআন মজীদ । সুন্নাহ হইতেছে, কুরআন মজীদের ব্যাখ্যা । উহা কুরআন মজীদের অধীন ও অনুসারী । মুখ্য কাম্য বস্তু হইতেছে কুরআন মজীদ । তাই আল্লাহ্ তা'আলা বলেন £ চে বানাইয়াছি।) দুনিয়ার ধন-সম্পত্তি জমা করিবার এবং উহা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তব্য সম্পদ হিসাবে রাখিয়া যাইবার জন্যে আহ্বিয়ায়ে কিরাম সৃষ্ট হন নাই। তাহারা সৃষ্ট হইয়াছেন আখিরাতের জন্যে । তাহাদের ব্রত হইতেছে মানুষকে আখিরাতের দিকে আহ্বান করা এবং ত্প্রতি তাহাদের মনে আগ্রহ ও অনুপ্রেরণা সৃষ্টি করা । এই কারণেই নবী করীম (সো) বলিয়াছেন 'আমরা নবীগণ যে পার্থিব সম্পত্তি রাখিয়া যাই, তাহা সাদকা হিসাবে বন্টিত হইয়া থাকে ।' নবী করীম (সা)-এর উক্ত মহৎ গুণকে উপরোক্ত পন্থায় হযরত আবু বকর সিদ্দীক (রা) সর্বপ্রথম প্রকাশ করিয়াছেন। একদা তাহার নিকট নবী করীম (সা)-এর মীরাছ (উত্তরাধিকার সুত্রে প্রাপ্তব্য সম্পত্তি) সম্বন্ধে প্রশ্ন করা হইলে তিনি নবী করীম (সা)-এর উপরোক্ত বাণী প্রকাশ করিয়াছিলেন । তীহার ন্যায় একাধিক সাহাবী উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । হযরত উমর, রহমান ইবন আওফ, হযরত আবু হুরায়রা, হযরত আয়েশা (রা) প্রমুখ সাহাবীর নাম তাহাদের মধ্যে উল্লেখযোগ্য ৷ হযরত ইবৃন আব্বাস (রা)-ও অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন । কুরআন মজীদ শ্রেষ্ঠতম বাণী হযরত আবু মূসা (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত আনাস ইবৃন মালিক (রা), হুমাম, হাদিয়াহ ইবৃন খালিদ, আবু খালিদ ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ৪ “নবী করীম (সা) বলিয়াছেন- যে নেককার ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করে, তাহার অবস্থা লেবুর অবস্থার সমতুল্য । উহার স্বাদ ও ঘ্বাণ উভয়ই ভাল । যে নেককার ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করে না, তাহার অবস্থা খেজুরের অবস্থার সমতুল্য | ভ্হার স্বাদ ভাল; কিন্তু উহাতে কোন সুঘ্বাণ
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।