001119115 অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ৯৫ ব্যতিক্রমধর্মী বর্ণনাভঙ্গিতে বর্ণনা করিয়াছেন। অতঃপর লক্ষণীয় যে, উক্ত হাদীসের বক্তব্য বিষয় বক্ষ্যমান পরিচ্ছেদের ইমাম বুখারী (র) কর্তৃক প্রদত্ত “কুরআন মজীদের তিলাওয়াতের সময়ে রহমতের ফেরেশতার অবতরণ' এই শিরোনামে বিধৃত হইয়াছে ।. এই প্রসঙ্গে আরও উল্লেখ করা যাইতে পারে যে, হযরত উসায়দের উপরোক্ত ঘটনার অনুরূপ একটি ঘটনা হযরত ছাবিত ইব্ন কয়স ইবৃন শাম্মাসের বেলায়ও ঘটিয়াছিল। জারীর ইব্ন ইয়াধীদ হইতে ধারাবাহিকভাবে জারীর ইবৃন হাযিম (জারীর ইব্ন ইয়াযীদের ভ্রাতুষ্পুত্র) ইবাদ ইব্ন উব্বাদ ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন $ জারীর ইব্ন ইয়াধীদ বলেন- মদীনার বৃদ্ধেরা তাহার নিকট বর্ণনা করিয়াছেন যে, একদা নবী করীম (সা)-এর নিকট আরয করা হইল- হে আল্লাহ্র রাসূল! আপনি কি শুনেন নাই যে, গত রাত্রিতে সারাক্ষণ ছাবিত ইব্ন কয়স ইবৃন শান্মাসের গৃহ আলোকমালায় সুসজ্জিত ছিল? নবী করীম (সা) বলিলেন- “তবে সে হয়ত সূরা বাকারা তিলাওয়াত করিয়াছিল।' অতঃপর ছাবিতের নিকট এ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন- “আমি সূরা বাকারা তিলাওয়াত করিয়াছিলাম ।' “কোন জামাআত আল্লাহ্র কোন ঘরে একত্রিত হইয়া যদি তাহার কিতাব তিলাওয়াত' করে এবং একজন আরেকজনকে উহা শিক্ষা দেয়, তবে তাহাদের উপর নিশ্চিতভাবে প্রশান্তি নাধিল হয়, তাহাদিগকে রহমত বেষ্টন করিয়া লয়, ফেরেশতাগণ তাহাদিগকে ঘিরিয়া রাখে এবং বিষয় আলোচনা করেন।" ইমাম মুসলিম (র) উহা হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন। আল্লাহ্ তা'আলা বলেন ঃ ূ টিভি ১৩ ৮৯৪৫। ও চি ১1"% “আর তুমি ফজরে কুরআন মজীদ তিলাওয়াত করো; ফজরের তিলাওয়াত নিশ্চয় পর্যবেক্ষিত হইয়া থাকে ।' কোন কোন তাফসীরকার উক্ত আয়াতের তাফসীরে বর্ণনা করিয়াছেন- “ফেরেশতাগণ ফজরের তিলাওয়াত প্রত্যক্ষ করিয়া থাকেন ।" বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে ঃ নবী করীম (সা) বলিয়াছেন- তোমাদের নিকট ফেরেশতাগণ রাত্রিতে ও দিনে পালাক্রমে আগমন করেন। তাহারা উভয় দলই ফজরের নামাযে এবং আসরের নামাযে (তোমাদের নিকট) একত্রিত হন। কোন দল যখন তোমাদের নিকট থাকিবার পর তাহার (আল্লাহ্ তা'আলার) নিকট প্রত্যাবর্তন করে; তখন তিনি তাহাদের নিকট জিজ্ঞাসা করেন- অবশ্য তিনি তোমাদের অবস্থা সম্বন্ধে সর্বোত্তম অবগত রহিয়াছেন- তোমরা আমার বান্দাদিগকে কোন অবস্থায় দেখিয়া আসিয়া? তাহারা বলেন- “আমরা তাহাদের নিকট গিয়া তাহাদিগকে নামায আদায়রত অবস্থায় পাইয়াছি; আবার তাহাদের নিকট হইতে প্রত্যাবর্তন করিবার কালে তাহাদিগকে নামায আদায়রত অবস্থায় দেখিয়া আসিয়াছি ॥ তিনি দুই মলাটের মধ্যে রক্ষিত কিতাব ভিন্ন অন্য কিছুই রাখিয়া যান নাই আবদুল আযীয ইব্ন রফী' হইতে ধারাবাহিকভাবে সুফিয়ান, কুতায়বা ইব্ন সাঈদ ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন $ আবদুল আযীয ইব্ন রফী' বলেন- একদা শাদ্দাদ ইব্ন মা'কাল এবং আমি হযরত ইবৃন আব্বাস (রা)-এর নিকট গমন করিলাম । শাদ্দাদ ইব্ন মা'কাল তাহার নিকট জিজ্ঞাসা করিলেন- নবী করীম (সা) কি কোন সম্পত্তি রাখিয়া যান
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।