Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৯৪ ্‌ তাফসীরে ইব্‌ন কাছীর | আবু সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ্‌ ইব্‌ন খাববাব, ইয়াধীদ ইবৃন হাদী, ইবরাহীম, ইয়া+কুব ইব্‌ন ইবরাহীম, আহমদ ইব্‌ন সাঈদ রিবাতী ও ইমাম নাসাঈ উহা 'সাহাবীগণের ব্যক্তিগত গুণাবলী' নামক পুস্তকেও বর্ণনা করিয়াছেন । উহাতে বর্ণিত হইয়াছে ঃ 'হযরত আবু সাঈদ খুদরী (রা) বলেন_ “একদা উসায়দ ইব্‌ন হুযায়র (রা) স্বীয় অশ্বশালায় কুরআন মজীদ তিলাওয়াত করিতেছিলেন 1... ... .... ' উহাতে একথা উল্লেখিত নাই যে, হযরত আবু সাঈদ (রা) হযরত উসায়দ ইব্‌ন হুযায়র (রা) হইতে উহা বর্ণনা করিয়াছেন। তবে বাহ্যত উহাই মনে হয়। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । হযরত উসায়দ ইব্‌ন হ্যায়র (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন কা'ব, ইব্‌ন মালিক, ইব্‌ন শিহাব, লায়ছ, আবদুল্লাহ্‌ ইব্‌ন সালেহ ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন £ হযরত উসায়দ বলেন যে, “একদা তিনি স্বীয় গৃহের উন্মুক্ত স্থানে বসিয়া কুরআন মজীদ তিলাওয়াত করিতেছিলেন। তাহার কণ্ঠস্বর ছিল মধুর "অতঃপর রাবী পূর্বে বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা প্রদান করিয়াছেন। হযরত উসায়দ ইব্‌ন হুযায়র (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন আবু লায়লা, ছাবিত বান্নাঈ, হাম্মাদ ইবন সালমাহ কুবায়সা ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন £ হযরত উসায়দ (রা) বলেন- একদা আমি নবী করীম সো)-এর খেদমতে আরয করিলাম - হে আল্লাহ্র রাসূল! গত রাত্রিতে আমি একটি সুরা তিলাওয়াত করিতেছিলাম ৷ উহা শেষ করিবার পর আমি আমার পশ্চাতে ধপাস করিয়া কোন কিছুর পড়িয়া যাইবার শব্দ শুনিতে পাইলাম । আমি ভাবিলাম, আমার ঘোড়াটি হাটিতেছে। নবী করীম (সা) বলিলেন- ওহে আনু উসায়দ! তুমি বলিতে থাকো । তিনি ইহা দুইবার বলিলেন। হযরত উসায়দ বলিলেন১ £ আমি তাকাইয়া দেখি, আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থানে লগ্ঠনের মত কতগুলি বস্তু রহিয়াছে। নবী করীম (সা) বলিলেন- ওহে আবু উসায়দ।! তুমি বলিতে থাক । হযরত উসায়দ বলিলেন- আল্লাহ্র কসম! আমি আর বলিতে পারিলাম না। নবী করীম (সা) বলিলেন- “উহারা ছিলেন ফেরেশতা । উহারা কুরআন মজীদের তিলাওয়াত শ্রবণের উদ্দেশ্যে অবতীর্ণ হইয়াছিলেন। তুমি তোমার তিলাওয়াত কার্য চালাইয়া গেলে আশ্চর্যকর বিষয়সমূহ দেখিতে পাইতে 1" আবূ ইসহাক হইতে ধারাবাহিকভাবে শু“বা ও ইমাম আবূ দাউদ তায়ালেসী রে) বর্ণনা করিয়াছেন যে, আবু ইসহাক হযরত বারা (রা)-কে এইরূপ বলিতে শুনিয়াছেন £ একদা রাত্রিকালে এক লোক সূরা কাহাফ তিলাওয়াত করিতেছিল-। সহসা সে স্বীয় বাহন অথবা অশ্বকে লাফাইতে দেখিল। সে লক্ষ্য করিয়া দেখিল, (উর্ধে) একখণ্ড মেঘের মতো কি যেন রহিয়াছে । লোকটি উক্ত ঘটনা নবী করীম (সো)-এর নিকট বর্ণনা করিলে তিনি বলিলেন- “উহা ছিল সাকীনাহ (প্রশান্তি)। উহা কুরআন মজীদের উদ্দেশে অথবা কুরআন মজীদের উপর নাধিল হইয়াছিল ।' ইমাম বুখারী এবং ইমাম মুসলিম (র)-ও উহা উপরোক্ত রাবী শু“বার মাধ্যমে বর্ণনী করিয়াছেন। বাহ্যত প্রতীয়মান হয় যে, উক্ত লোকটি ছিলেন, হযরত উসায়দ ইব্‌ন হুযায়র (রা)। এই বিষয়টি সনদ শাস্ত্রের সহিত সম্পর্কিত। ইমাম বুখারী কর্তৃক বর্ণিত বিচ্ছিন্ন সনদের হাদীসসমূহের মধ্যে উপরোক্ত হাদীস হইতেছে অতি বিরল বর্ণনাভঙগিতে বর্ণিত। তিনি উহা ১. মূল রিওয়ায়েতে এইরূপই উল্লেখিত রহিয়াছে। এইস্থলে এইরূপ হওয়া সঙ্গত ছিল £ 'হযরত উসায়দ (রা) বলেন, আমি বলিলাম ।' হযরত উসায়দের ঘটনা সম্পর্কিত পূর্ববর্তী ও আলোচ্য রিওয়ায়েতে অন্যরূপ অসঙ্গতিও বিদ্যখান রহিয়াছে। স্বচ্ছ দৃষ্টির সম্মুখে উহা গোপন থাকিবার কথা নহে।

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।