001119115 অধ্যায় £ ফাযায়েলুল কুরআন ৯৩ একটি বস্তু রহিয়াছে । উহাতে লণ্ঠনের ন্যায় কতগুলি বস্তু (ঝুলন্ত) রহিয়াছে । আমি বাহিরে আসিবা'র পর উহা আর দেখিতে পাইলাম না। নবী করীম (সা) বলিলেন_ 'উহা কি তাহা কি তুমি জান?" হযরত উসায়দ (রা) বলিলেন- “(ইয়া রাসূলাল্লাহ্!) তাহা আমি জানি না।' নবী করীম (সা) বলিলেন- 'উহারা ছিলেন ফেরেশতা । উহারা তোমার কণ্ঠস্বর শুনিবার জন্যে নিকটে আগমন করিয়াছিলেন । তুমি সকাল বেলা পর্যন্ত তিলাওয়াত অব্যাহত রাখিলে লোকে সকাল বেলায় তাহাদিগকে দেখিতে পাইত। তাহারা তখন লোকদের নিকট হইতে পর্দার অন্তরালে থাকিতেন না।' উক্ত রিওয়ায়েতের অন্যতম রাবী যায়দ ইবন হাদী বলেন- হযরত খাব্বাব (রা) আমার নিকট উপরোক্ত রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী (র) উপরোক্ত হাদীস উপরোক্ত রূপেই বিচ্ছিন্ন সনদে বর্ণনা করিয়াছেন । উক্ত হাদীসের উপরোক্ত দুইটি সনদের প্রথম সনদে দুইটি স্থানে বিচ্ছিন্নতা রহিয়াছে ঃ প্রথমত, মুহাম্মদ ইবৃন ইবরাহীম তাবেঈ এবং হযরত উসায়েদ ইব্ন হুযায়ের- এই দুইয়ের মধ্যে সাক্ষাৎ লাভ ঘটে নাই। মুহাম্মদের পরিচয় হইতেছে মুহাম্মদ ইব্ন ইবরাহীম ইবৃন হারিছ তায়মী মাদানী তাবেঈ । তিনি হিজরী বিশ সনে অল্প বয়সেই মারা যান। হযরত উমর (রা) তাহার জানাযার নামাযে ইমামতী করেন। দ্বিতীয়ত, লায়ছ যেহেতু ইমাম বুখারীর উত্তাদ নহেন, তাই উক্ত হাদীস তিনি লায়ছের নিকট হইতে সরাসরি শুনেন নাই। ইমাম বুখারীও বলেন নাই- 'লায়ছ আমার নিকট বর্ণনা করিয়াছেন।' বরং তিনি বলিয়াছেন- 'লায়ছ বলিয়াছেন।' অতএব সনদের এই স্থলেও বিচ্ছিন্রতা রহিয়াছে। ইমাম বুখারী বিচ্ছিন্ন সনদে হাদীস বর্ণনা করিবার কালে এইরূপ বাকধারা খুব কমই প্রয়োগ করিয়া থাকেন। হাফিজ আবুল কাসিম ইবৃন আসাকির স্বীয় 'আতরাফ' পুস্তকে অবশ্য উক্ত হাদীস লায়ছ নামক রাবীর পর্যায়ে অবিচ্ছিন্রভাবে বর্ণনা করিয়াছেন । তিনি বলিয়াছেন- 'লায়ছ হইতে ইয়াহিয়া ইব্ন আব্দুল্লাহ্ ইবৃন বুকায়র উহা উপরোক্ত রূপে বর্ণনা করিয়াছেন।"' আমি (ইব্ন কাছীর) উহা অন্য কোথাও উহার সনদের অন্যতম রাবী লায়েছের পর্যায়ে অবিচ্ছিননরূপে দেখিতে পাই নাই। নিকট বর্ণনা করিয়াছেন ঃ (অতঃপর রাবী উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন)। ইমাম আবু উবায়দ অতঃপর বলিয়াছেন- হযরত উসায়দ ইব্ন হুযায়র হইতে ধারাবাহিকভাবে হযরত আবু সাঈদ, আবদুল্লাহ্ ইব্ন খাব্বাবও আমার নিকট উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন ।' হযরত ইয়াধীদ ইব্ন আবদুল্লাহ্ (ইবৃন হাদী), সাঈদ ইবৃন আবূ হিলাল, খালিদ ইবৃন ইয়াধীদ লায়ছ, দাউদ ইবন মানসুর, শুআয়ব ইবৃন লায়ছ এবং আলী ইব্ন মুহাম্মদ ইবৃন আলী, মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ্ ইব্ন আবদুল হাকাম ও ইমাম নাসাঈ উহা 'ফাযায়েলুল কুরআন" পুস্তকে বর্ণনা করিয়াছেন । লায়ছ হইতে উপরোক্ত উর্ধতন সনদাংশে এবং লায়ছ হইতে ধারাবাহিকভাবে ইয়াহিয়া ইবৃন বুকায়রের অধস্তন সনদাংশেও ইমাম নাসাঈ উহা উক্ত পুস্তকে বর্ণনা করিয়াছেন । অতএব দেখা যাইতেছে, ইমাম নাসাঈ উক্ত পুস্তকে উহা দুইটি সনদে বর্ণনা করিয়াছেন। হযরত
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।