0০011191115 ৯২ তাফসীরে ইব্ন কাছীর 'যদি আমি কোন আয়াত রহিত বা বিস্মৃত করিয়া দেই, তবে আমি উহা অপেক্ষা অধিকতর . কল্যাণকর অথবা উহার সমকক্ষ আয়াত তদস্থলে স্থাপন করি !' ইহা দ্বারা প্রমাণিত হয় যে, বিজ্ঞ ব্যক্তিও কখনো কখনো এইরূপ কথা বলিয়৷ থাকেন- যাহাকে তিনি সঠিক ও নিভূল মনে করিলেও উহা প্রকৃতপক্ষে ভ্রান্ত ও অবাস্তব হইয়া থাকে । এই প্রসঙ্গে ইমাম মালিকের কথা উল্লেখযোগ্য । তিনি বলিয়াছেন- 'এই কবরের অধিবাসী (নবী করীম সা) ভিন্ন কাহারো প্রতিটি কথাই গ্রহণযোগ্য নহে; বরং এই কবরের অধিবাসী ভিন্ন অন্য যে কোন ব্যক্তির কোনও কথা গ্রহণযোগায এবং কোনও কথা প্রত্যাখ্যানযোগ্য হইয়া থাকে । অর্থাৎ একমাত্র নবী করীম (সা)-এর প্রতিটি কথাই গ্রহণযোগ্য; অন্য কাহারো প্রতিটি কথা সেইরূপ নহে। অতঃপর ইমাম বুখারী (র) সূরা ফাতিহাসহ বিভিন্ন সূরার ফযীলত বর্ণনা করিয়াছেন । আমি প্রতিটি সুরার তাফসীরের সহিত উহার ফযীলত বর্ণনা করিয়াছি। অতএব এখানে উহার বর্ণনা প্রদান হইতে বিরত রহিলাম। কুরআন তিলাওয়াতের সময় রহমতের ফেরেশতার অবতরণ হযরত উসায়দ ইবৃন হুযায়র (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্ন ইবরাহীম, যায়দ ইব্ন হা'দ, লায়ছ ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন ৪ : একদা র্লাত্রিকালে উসায়দ ইব্ন হুযায়ের সূরা বাকারা তিলাওয়াত করিতেছিলেন। তাহার ঘোড়াটি তখন নিকটেই বাধা ছিল। সহসা উহা চতুর্দিকে লাফ দিতে লাগিল। তিনি চুপ করিলেন । ঘোড়াটও থামিয়া গেল। তিনি আবার তিলাওয়াত করিতে লাগিলেন । ঘোড়া ও আবার লাফাইতে লাগিল । তিনি চুপ করিলেন । ঘোড়াটিও থামিল। তিনি পুনরায় তিলাওয়াত করিতে লাগিলেন। ঘোড়াটিও পুনরায় লাফাইতে লাগিল। এবার তিনি (তিলাওয়াত ত্যাগ করিয়া ঘোড়াটির কাছে) ফিরিয়া আসিলেন। তাহার পুত্র ইয়াহিয়া ঘোড়াটির কাছে ছিল। তাহার মনে আশংকা হইয়াছিল, ঘোড়াটি তাহার পুত্রকে পদদল্চিত করিতে পারে । তিনি তাহাকে টানিয়া লইয়া আকাশের দিকে দৃষ্টিপাত করিলেন ।..............., এক সময়ে উহা অদৃশ্য হইয়া গেল।১ সকাল বেলায় তিনি নবী করীম (সা)-এর খেদমতে ঘটনাটি বর্ণনা করিলেন । নবী করীম (সা) বলিলেন- “ওহে ইব্ন হুযায়র! তুমি তিলাওয়াত করিতে থাকিলে না কেন? ওহে ইবৃন হুযায়র! তুমি তিলাওয়াত করিতে থাকিলে না কেন?' হযরত উসয়দ ইবৃন হ্যায়র বলিলেন- আমি আশংকা করিলাম যে, ঘোড়াটি (আমার পুত্র) ইয়াহিয়াকে পদদলিত করিবে । সে ঘোড়াটির কাছেই ছিল। আমি মস্তক উত্তোলিত করিয়া তাহার স্বীয় পুত্রের) নিকট গেলাম । তথায় আমি আকাশের দিকে দৃষ্টিপাত করিয়া দেখিতে পাইলাম, উর্ধে ঠাদোয়ার মত ১.হাফিজ ইবৃন হাজার আস্কালানী উল্লেখ করিয়াছেন যে, ইমাম বুখারী রে) উপরোক্ত বর্ণনায় কিছু বক্তব্য উহ্য রহিয়াছে। আবূ উবায়দ কর্তৃক বর্ণিত রিওয়ায়েতে এইরূপ উল্লেখিত রহিয়াছে £ +... ,.. **, | তিনি আকাশের দিকে দৃষ্টিপাত করিয়া দেখিলেন, তথায় চাদোয়ার ন্যায় একটি বস্তু রহিয়াছে । উহাতে লগ্ঠনের ন্যায় কতগুলি বস্তু (ঝুলন্ত) রহিয়াছে। উহা উরে উঠিতে উঠিতে একসময়ে অদৃশ্য হইয়া গেল।” বুখারী শরীফের কোন কোন রিওয়ায়েতে এইরূপ হযফ বা উহ্যকরণ পরিদৃষ্ট হয়। উহার কারণ এই যে, কোন অংশ (লোকের নিকট) বিদিত থাকিবার কারণে কোন কোন রাবী উহা উহ্য রাখেন; ইমাম বুখারী রে) স্বীয় বর্ণনায় তদনুযায়ী উহা উহ্য রাখিয়াছেন।
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।