Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ৯১ ব্যক্তি। আর আমরা নিশ্চয় উবাই কর্তৃক পঠিত কিছু কিরাআত পরিত্যাগ করিব। এদিকে উবাই কিন্তু বলিয়া থাকেন- 'আমি উহা স্বয়ং নবী করীম (সা)-এর পবিত্র মুখ হইতে গ্রহণ করিয়াছি; সুতরাং কোনক্রমেই উহা পরিত্যাগ করিব না।” অথচ স্বয়ং আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ -091-52 ৩1 ৮4০,১৯১ ০৮১ ০১ 91 এ ৮ ০৪ (চলমান) বিপুলসংখ্যক হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, হযরত আবু বকর সিদ্দীক (রা) নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদ হিফজ করিতেন । অত্র গ্রন্থের ৬..,.11 নামক পরিচ্ছেদে উল্লেখিত হইয়াছে যে, হযরত আবূ বকর সিদ্দীক (রা) স্থীয় গৃহের আঙ্গিনায় একটি ব্যক্তিগত ইবাদতখানা বানাইয়াছিলেন। তিনি সেখানে বসিয়া কুরআন মজীদ তিলাওয়াত করিতেন (অর্থাৎ কুরআন মজীদের যতটুকু নাযিল হইয়াছিল, তিনি উহার ততটুকুই তিলাওয়াত করিতেন।) হযরত আবু বকর সিদ্দীক সম্পর্কিত উক্ত তথ্য সন্দেহাতীতরূপে সত্য । কারণ, স্বয়ং নবী করীম (সা)-এর পবিত্র মুখ হইতে কুরআন মজীদের শিক্ষা লাভ করিবার জন্যে তিনি ছিলেন অত্যন্ত ইচ্ছক ও আগ্রহা্িত । উভয়ের মক্কায় অবস্থানকালে নবী করীম (সা)-এর জন্যে তিনি নিজের মন-প্রাণ উৎসর্গ করিয়া দিয়াছিলেন ! তীহার হৃদয়ে পার্থিব চিন্তা-ভাবনার পরিবর্তে শুধু আল্লাহ্‌ ও রাসূলের চিন্তা স্থায়ীভাবে বিরাজমান ছিল । উভয়ে উভয়ের সহিত প্রায়ই মিলিত হইতেন। হনরত আয়েশা (রা) বলেন যে, নবী করীম (সা) সকালে-বৈকালে তাহাদের বাড়ীতে আগমন করিতেন । হিজরত সম্পর্কিত পরিচ্ছেদে উহা বর্ণিত হইয়াছে । উহাতে বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা) (মৃত্যুশয্যায় শায়িত অবস্থায়) বলিয়াছিলেন, সাহাবীদের মধ্যে যে ব্যক্তি কুরআন মজীদের কিরাআতে অধিকতর অগ্রগামী, সেই ব্যক্তি নামাযে তাহাদের ইমাম হইবে । অন্যত্র উল্লেখিত হইয়াছে যে, নবী করীম (সা) উহা দ্বারা হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর প্রতিই ইঙ্গিত করিয়াছিলেন । ইমাম মুসলিম উক্ত হাদীসটি সহীহ বলিয়া আখ্যায়িত করিয়াছেন । অন্যত্র আরও বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা) মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় হযরত আবূ বকর সিদ্দীক (রা)-কে নামাযে সাহাবীদের ইমাম হইতে আদেশ দিয়াছিলেন। ইহা দ্বারা প্রমাণিত হয় যে, তিনি সকল সাহাবীর মধ্যে কুরআন মজীদের কিরাআতে অধিকতর অগ্রগামী ছিলেন। পক্ষান্তরে, হযরত আলী (রা) সম্বন্ধে অন্যত্র বর্ণিত হইয়াছে যে, তিনি নবী করীম (সা)-এর ইন্তিকালের অব্যবহিত পরে কুরআন মজীদকে উহার অবতরণের ক্রম অনুসারে বিন্যন্ত করিয়াছিলেন । ইমাম নাসাঈ সহীহ সনদে হযরত আবদুল্লাহ্‌ ইবুন আমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ হযরত আবদুল্লাহ্‌ ইবৃন আমর (রা) বলেন- আমি কুরআন মজীদ জমা করিয়া প্রতি রাত্রিতে উহা তিলাওয়াত করিতাম। একদা নবী করীম (সা)-এর নিকট এই সংবাদ পৌছিলে তিনি আমাকে বলিলেন- তুমি উহা একমাসে একবার তিলাওয়াত কর।" হাদীসের অবশিষ্টাংশ এইস্থলে অনুল্পলেখিত রহিয়াছে। সহীহুল বুখারীতে আবু হুযায়ফা (রা)-এর আযাদকৃন্চ গোলাম হযরত সালিম (রা)-এর নাম উন্লেখিত রহিয়াছে। তাহারা সকলেই মুহাজির ছিলেন। সাহাবীদের মধ্যে হইতে যাহারা কারী ছিলেন, ইমাম আবু উবায়দ তাহাদের নামের একটি তালিকা পেশ করিয়াছেন । তাহাদের মধ্যে যাহারা মুহাজির ছিলেন, তাহাদের নাম এই £ চার খলীফা, হযরত তালহা, হযরত সা'দ, হযরত হুযায়ফা, হযরত সালিম, হযরত আবু হুরায়রা, হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন সায়েব, হযরত আবদুল্লাহ্‌ ইবূন মাসউদ, হযরত আবদুল্লাহ্‌ ইবুন আমূর এবং হযরত আবদুল্লাহ্‌ ইবন আব্বাস (রা)- ইহারা সকলে মুহাজির পুরুষ । মহিলা মুহাজির কারীগণ হইতেছেন £ হযরত আয়েশা, হযরত হাফসা এবং হযরত উম্মে সালামা (রা)। অবশ্য ইহাদের কেহ কেহ নবী করীম (সা)-এর ইন্তেকালের পর কুরআন মজীদের কিরাআতের শিক্ষা পূর্ণ করিয়াছিলেন। অতএব, হযরত আনাস (রা) কর্তৃক বর্ণিত আলোচ্য হাদীসটি তাহাদের বিষয়ের সহিত সংঘর্ষশীল নহে। ইমাম ইব্‌ন আবু দাউদ তাহার “কিতাবুশ শারীআহ' নামক পুস্তকে মুহাজির কারী সাহাবীদের মধ্যে হযরত তামীম ইবৃন আওস দারী এবং হযরত উকবা ইবৃন আমেরের নামও উল্লেখ করিয়াছেন । আনসার কারী সাহাবীদের মধ্যে তিনি হযরত উবাদা ইবন সামিত, হযরত মাআজ (যিনি আবৃ হালীমা নামেও পরিচিত ছিলেন), হযরত মাজমা" ইবৃন হারিছা, হযরত ফুযালাহ ইব্‌্ন উবায়েদ, মাসলামা ইব্ন মাখলাদ প্রমুখ সাহাবীর নাম উল্লেখ করিয়াছেন । তিনি ইহাও পরিষ্কারভাবে উল্লেখ করিয়াছেন যে, তাহাদের কেহ কেহ নবী করীম (সা)-এর ইস্ত্কালের পর কুরআন মজীদের সূরা ও আয়াতসমুহ জমা করিয়াছিলেন। আবূ আমর দানী কারী সাহাবী হিসাবে হযরত আবূ মুসা আশআরী (রা)-এর নামও উল্লেখ করিয়াছেন । পরবর্তী যুগের কোন কোন এঁতিহাসিক কারী সাহাবী হিসাবে হযরত আমর ইবন আস (রা), হযরত সা'দ ইবুন ওক্কাস এবং হযরত উম্মে ওরাকার নামও উল্লেখ করিয়াছেন।

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।