0০011191115 ৯০ তাফসীরে ইবন কাছীর হযরত উমর (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত ইবৃন আব্বাস (রা), সাঈদ ইব্ন যুবায়র, হাবীব ইবৃন আবূ ছাবিত, সুফিয়ান, ইয়াহিয়া, সাদাকা ইব্ন ফযল ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন যে, হযরত উমর (রা) বলিয়াছেন_ আলী (রা) হইতেছেন বিচারকার্ষে আমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি ও উবাই (রা) হইতেছেন কিরাআতে আমাদের মধ্যে যোগ্যতম (চলমান) সাহাবা চতুষ্টয়ের নাম এই বিষয়ে বিখ্যাত হইয়া গিয়াছে । হযরত আনাস (রা) তাহার জ্ঞাত তথ্য অনুযায়ী মাত্র উক্ত চারিজন সাহাবীর নাম এই প্রসঙ্গে উল্লেখ করিয়াছেন। প্রকৃতপক্ষে অন্যান্য একাধিক সাহাবী নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ সং্রহ করিয়াছিলেন । যষ্ঠ ব্যাখ্যা এই যে, আলোচ্য হাদীসে উন্লেখিত একত্রিতকরণ (৮.১) শব্দের তাৎপর্য হইতেছে- লিখিত আকারে একত্রিত ও সংগৃহীত করা । উক্ত চারিজন সাহাবী নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ লিখিত আকারে একত্রিত ও সংগৃহীত করিয়াছিলেন । অন্যান্য ,যে সকল সাহাবী নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ একত্রিত ও সংগৃহীত করিয়াছিলেন, তাহারা উহা মুখস্থ আকারে একত্রিত ও সংগৃহীত করিয়াছিলেন । সপ্তম ব্যাখ্যা এই যে, আলোচ্য হাদীসে উল্লেখিত সাহাবা চতুষ্টয় ভিন্ন অন্য কোন সাহাবী প্রকাশ করেন নাই যে, তিনি নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদ পরিপূর্ণরিপে সংগ্রহ করিয়াছেন । কেবলমাত্র উক্ত সাহাবী চতুষ্টয়ই উহা প্রকাশ করিয়াছেন । যাহারা উপরোক্তরূপ কথা প্রকাশ করেন নাই, তাহারা কুরআন মজীদের সর্বশেষ আয়াত নাযিল হইবার পূর্বে এইরূপ দাবী করা সমীচীন ও সঠিক নহে। পক্ষান্তরে, উক্ত চারিজন' সাহাবী মনে করিয়াছেন যে, “কুরআন মজীদের অবতীর্ণ আয়াতসমূহ তাহারা সংগ্রহ করিয়াছেন। অতএব তাহারা কুরআন মজীদ সংগহ করিয়াছেন এইরূপ দাবী করা অসঙ্গত ও অসমীচীন নহে। এই কারণে হযরত আনাস (রা) মাত্র চারিজন সাহাবীর নাম উল্লেখ করিতে পারিয়াছেন। অষ্টম ব্যাখ্যা এই যে, আলোচ্য হাদীসে উল্লেখিত একত্রিতকরণ (৫৯) শব্দের তাৎপর্য হইতেছে- কুরআন মজীদ শ্রবণ করা, অন্তরে উহার প্রতি অনুগত হওয়া এবং উহা কার্যে পরিণত করা । আলোচ্য হাদীসে মাত্র উল্লেখিত সাহাবী চতুষ্টয়ই নবী .করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদকে উপরোক্ত অর্থে একত্রিত করিয়াছিলেন বলিয়াই হযরত আনাস (রা) মাত্র তাহাদের চারিজনের নাম উন্লেখ করিয়াছেন । ইমাম আহমদ 'যুহদ' পরিচ্ছেদে আবূ যাহেদ নামক রাবীর সনদে বর্ণনা করিয়াছেন $ একদা একটি লোক হযরত আবু দারদা (রা)-এর নিকট আসিয়া বলিল- আমার পুত্র কুরআন মজীদ্র জমা করিয়াছে । ইহাতে হযরত আবূ দারদা (রা) বলিলেন- “আয় আল্লাহ্! তোমার নিকট মাগফিরাত প্রার্থনা করি । যে ব্যক্তি কুরআন মজীদের উপর আমল করিয়াছে, একমাত্র তাহার সম্বন্ধেই বলা চলে যে, সে কুরআন মজীদ জমা করিয়াছে ।' উপরে আলোচ্য হাদীসের যে সকল ব্যাখ্যা উল্লেখিত হইল, উহার অধিকাংশই কষ্ট-কল্লিত ব্যাখ্যা । বিশেষত সর্বশেষ ব্যাখ্যাটি (অষ্টম ব্যাখ্যাটি) হইতেছে একেবারেই অযৌক্তিক, অসঙ্গত ও বাতিল ব্যাখ্যা । উহা জ্বলত্ত সত্যের স্পষ্ট অস্বীকৃতি ভিন্ন কিছু নহে। এক কথায় সর্বশেষ ব্যাখ্যাটি সত্যের অপলাপ মাত্র । আলোচ্য হাদীসের অন্য একটি ব্যাখ্যা করা যাইতে পারে। উহা এই যে, হযরত আনাস (রো) যেহেতু খাযরাজ গোত্রের লোক ছিলেন, তাই তিনি স্বীয় গোত্রের প্রতিদ্বন্দ্বী আওস গোত্রের মুকাবিলায় খাযরাজের শ্রেষ্ঠত প্রমাণ করিতে গিয়া খাযরাজ গোত্রীর উক্ত চারিজন সাহাবীর নাম উল্লেখ করিয়াছেন। তাহার উদ্দেশ্য, নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ জমা করিবার কৃতিত্ব আওস ও খাযরাজ এই দুই গোত্রের মধ্যে শুধু খাযরাজ গোত্রের রহিয়াছে; আওস গোত্র উক্ত কৃতিত্ের অধিকারী হইতে পারে নাই। উভয় গোত্রের বাহিরের কোন সাহাবী উক্ত কৃতিত্বের অধিকারী হইতে পারেন নাই- এইরূপ কথা বুঝানো হযরত আনাস (রা)-এর উদ্দেশ্য নহে। আলোচ্য হাদীসের আরেকটি ব্যাখ্যাও কাহারও মনে উদিত হওয়া অসম্ভব নহে। উহা এই যে, হযরত আনাস (রা) যেহেতু খাযরাজ গোত্রের লোক ছিলেন, তাই উক্ত গোত্রের লোক ভিন্ন অন্য কোন সাহাবীর নাম উল্লেখ করেন নাই- তিনি আনসারীই হউন আর মুহাজিরই হউন তবে এইরূপ ব্যাখ্যার সম্তাবনা ও যৌক্তিকতা যে : একেবারেই কম তাহা না বলিলেও চলে । |
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।