001119115 অধ্যায় ৫ ফাযায়েলুল কুরআন ৮৯ আমর (রা) বলেন £ আমি কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ একত্রিত করিয়া উহা প্রতি রাত্রিতে তিলাওয়াত করিতাম। একদা এই সংবাদ নবী করীম (সা)-এর নিকট পৌছিলে তিনি আমাকে বলিলেন- “উহা এক মাসে একবার তিলাওয়াত কর ।" অতঃপর হযরত আবদুন্নাহ্ ইবন আমর (রা) আলোচ্য হাদীসের অবশিষ্টাংশ বর্ণনা করিয়াছেন ।১ ১. হযরত আনাস (রা) কর্তৃক বর্ণিত ইতিপূর্বে উল্লেখিত হাদীস সন্বদ্ধে এখানে কিছু জরুরী বক্তব্য বিবৃত হইতেছে। উক্ত হাদীসে বর্ণিত হইয়াছে যে, চারিজন সাহাবী নবী করীম (সা)-এর জীবদদশায় কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ একত্রিত করিয়াছিলেন । উক্ত হাদীসে উল্লেখিত চারজন সাহাবী ভিন্ন অন্য কোন সাহাবী নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ একত্রিত করেন নাই, এইরূপ বর্ণনা সঠিক নহে। উহা নিশ্চয়ই ভ্রান্ত বর্ণনা। কোন রানী হয়ত ভুলক্রমে এরূপে উহা বর্ণনা করিয়াছেন । প্রকৃতপক্ষে উক্ত হাদীসে উল্লেখিত চারজন সাহাবী ভিন্ন একাধিক সাহাবী নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সুরা ও আয়াতসমূহ একত্রিত করিয়াছিলেন । ব্যাখ্যাকারগণ উহার একেকরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন । হাফিজ ইবৃন হাজার আসকালানী 'ফাতহুল বারী' গ্রন্থে ব্যাখ্যাকারদের বিভিন্ন ব্যাখ্যা উল্লেখ করিয়াছেন । তাহার বর্ণনা নিম্নরূপ 8 “কাধী আবু বকর বাকিল্পানী প্রমুখ ব্যাখ্যাকারগণ হযরত আনাস (রা) কর্তৃক বর্ণিত উপরোক্ত হাদীসের নানারূপ ব্যাখ্যা প্রদান করিয়াছেন। প্রথম বাঁখ্যা এই যে, হাদীসে শুধু চারিজন সাহাবীর নাম উল্লেখিত হইয়াছে । উহাতে এইরূপ কোন কথা উল্লেখিত হয় নাই যে, উক্ত চারজন ভিন্ন অন্য কোন সাহাবা নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ সংগ্রহ করেন নাই। হাদীসে চারিজনের উল্লেখ কোনরূপ (১৯০৯) সীমাবদ্ধকরণ নহে; বরং উহা সংশ্লিষ্ট সাহাবীদের মধ্য হইতে কয়েকজনের নাম উল্লেখমাত্র । দ্বিতীয় ব্যাখ্যা এই যে, উক্ত চারিজন সাহাবী নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদকে উহ্তার সাতটি কিরাআতেই সংগহ করিয়াছিলেন । অন্যান্য সাহাবী যাহারা নবী করীম (সা)-এর জীবদ্দশায় উহা সংগ্রহ করিয়াছিলেন, তাহারা উহা উহার সাতটি কিরাআতে সংগ্রহ করিতে পারেন নাই। তৃতীয় ব্যাখ্যা এই যে, কুরআন মজীদের রহিত (৮৯..২-০) ও অরহিত (৮.১ ১) এই উভয় শ্রেণীর আয়াতসমূহকে মাত্র উক্ত চারিজন সাহাবীই নবী করীম (সা)-এর জীবদ্দশায় সংগহ করিয়াছিলেন অন্যান্য যাহারা উহা নবী করীম (সা)-এর জীবদ্দশায় সংগ্রহ করিয়াছিলেন, তাহারা উহার উভয় শ্রেণীর আয়াত নবী করীম (সা)-এর জীবদ্দশায় সংগ্রহ করিতে পারেন নাই। চতুর্থ ব্যাখ্যা এই যে, উক্ত হাদীসে উল্লেখিত একত্রিতকরণ (৮২৯11) শব্দের তাৎপর্য হইতেছে অন্যের মাধ্যমে নহে; বরং স্বয়ং নবী করীম (সা)-এর পবিত্র যুখ হইতে সরাসরি শিক্ষা করত সংগ্রহ করা। উক্ত সাহাবী চতুষ্টয় স্বয়ং নবী করীম (সা)-এর পবিত্র মুখ হইতে কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ সংগ্রহ করিয়াছিলেন। অন্যান্য যে সকল সাহাবী নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ সংহ করিয়াছিলেন, তাহারা উহা সম্পূর্ণত স্বয়ং নবী করীম (সা)-এর পবিত্র মুখ হইতে সংগ্রহ করিতে পারেন নাই 1 পঞ্চম ব্যাখ্যা এই যে, উক্ত চারিজন সাহাবী কুরআন মজীদ শিক্ষা প্রদানের কার্যে সম্পূর্ণ আত্মনিয়োগ করিয়াছিলেন। অন্যান্য সাহাবী উক্ত কার্যে তাহাদের ন্যায় সম্পূর্ণ আত্মনিয়োগ করিতে পারেন নাই । এইহেতু উক্ত সাহাবী চতুষ্টয় নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদ সংগ্রহ করিবার ক্ষেত্রে সবিশেষ খ্যাতি অর্জন করিয়াছিলেন- যে খ্যাতি অন্য কোন সাহাবী লাভ করেন নাই । অথবা অন্যান্য সাহাবী উক্ত সাহাবী চতুষ্টয়ের ন্যায় নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের শিক্ষা প্রদান কার্যে আত্মনিয়োগ করিলেও তাহারা লোক প্রদর্শন বা রিয়াকারীর ভয়ে লোক সমক্ষে উহা প্রকাশ পাইতে দেন নাই। পক্ষান্তরে উক্ত চারিজন সাহাবী রিয়াকারীর রোগ হইতে নিজদিগকে মুক্ত মনে করিয়া এবং উহার আক্রমণ হইতে নিজেদেরং, আত্মাকে নিরাপদ মনে করিয়া লোক সমক্ষে নিজেদের কার্যকে প্রকাশ পাইতে বাধা দেন নাই। ফলে একদিকে যেমন অন্যান্য সাহাবীর নাম এই বিষয়ে অপ্রকাশিত রহিয়া গিয়াছে, অন্যদিকে তেমনি উক্ত কাছীর (১ম খণ্ড)-_-১২
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।