Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 টা তাফসীরে ইব্‌ন কাছীর যে, নবী করীম (সা) মৃত্থাশয্যায় শায়িত থাকা অবস্থায় নামাযে হযরত আবৃ বকর সিদ্দীক (রা)-কে মুহাজির ও আনসার সকল সাহাবীগণের ইমাম বানাইবার প্রসঙ্গে বলিয়াছিলেন-_ 'সাহাবীদের জামাআতের মধ্যে যে ব্যক্তি আল্লাহ্‌র কিতাবের কিরাআঁতে অধিকতর অগ্রগামী, সে-ই তাহাদের ইমাম হইবে ।' উক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, হযরত আবু বকর সিদ্দীক (রা) কুরআন মজীদের কিরাআতে সাহাবায়ে কিরামের মধ্যে অধিকতর অগ্রগামী ছিলেন। শায়খ আবুল হাসান আলী ইবৃন ইসমাঈল আশআরী এতদসম্বন্ধে যাহা বলিয়াছেন উপরোক্ত আলোচনা উহা হইতে গৃহীত হইয়াছে। শায়খের বক্তব্য ও প্রতিপাদ্য বিষয় অখণ্ুণীয় যুক্তির উপর প্রতিষ্ঠিত । হাফিজ ইবৃন সামআনী এ সম্বন্ধে একটি সুদীর্ঘ প্রবন্ধ লিখিয়াছেন। 'মুসনাদে শায়খাইন' নামক হাদীস সংকলনে এই বিষয়ে আমি সুবিস্তারিত আলোচনা করিয়াছি । মুহাজির সাহাবীদের মধ্যে যাহারা নবী করীম (সা)-এর জীবদ্দশায়, কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ একত্রিত করিয়াছিলেন, হযরত উসমান (রা) এবং হযরত হযরত আলী (রা)-ও তাহাদের সন্তর্ভুক্ত ছিলেন। হযরত উসমান (রা) এক রাকাআতে সমগ্র কুরআন মজীদ তিলাওয়াত করিয়াছিলেন । আমি অচিরেই উহা আলোচনা করিব। কথিত আছে, কুরআন মজীদ যে তারতীবে নাধিল হইয়াছিল, হধরত আলী (রো) উহা সেই তারতীবে সংকলন করিয়াছিলেন । এ সম্বন্ধে পূর্বেই আলোচনা করিয়াছি। নবী করীম (সা)-এর জীবদ্দশায় যে সকল মুহাজির সাহাবা কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ সংকলন করিয়াছিলেন, হযরত ইব্‌ন মাসউদ (রা) তাহাদের অন্তর্ভৃক্ত ছিলেন। ইতিপূর্বে বর্ণিত হইয়াছে যে, হযরত ইব্‌ন মাসউদ (রো) বলিয়াছেন- “কুরআন মজীদের প্রতিটি আয়াতের অবতরণস্থল্‌ ও অবতরণের উপলক্ষ সম্বন্ধে আমি অধিকতর জ্ঞানের অধিকারী । যদি আমি জানিতে পারিতাম যে, আল্লাহ্‌র উষ্ট্রযানে যাওয়া সম্ভবপর হইলে আমি তাহার নিকট গমন করিতাম ।' নবী করীম (সো)-এর জীবদ্দশায় যে সকল মুহাজির সাহাবা কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ একত্রিত করিয়াছিলেন, হযরত আবু হুযায়ফা (রা)-এর আযাদকৃত গোলাম হযরত সালিম (রা) তাহার স্থান ছিল অতি উর্ধ্বে। তিনি ইয়ামামার যুদ্ধে শহীদ হন। যে সকল মুহাজির সাহাবী নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ একত্রিত করিয়াছিলেন, হযরত আবদুল্লাহ্‌ ইবৃন আব্বাস (রো)-ও তাহাদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি ছিলেন নবী করীম (সা)-এর চাচাতো ভাই। তীহার পিতা হযরত আব্বাস (রা) নবী করীম (সা)-এর পিতৃব্য ছিলেন। তাহার পিতামহ এবং নবী করীম (সা)-এর পিতামহ একই ব্যক্তি- আবদুল মুত্তালিব। তিনি ছিলেন জ্ঞানের সমুদ্ব এবং কুরআন মজীদের ব্যাখ্যাতা । ইতিপূর্বে মুজাহিদ হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন- 'আমি দুইবার হযরত ইব্‌ন আব্বাস (রা)-কে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাইয়াছি। প্রতিটি আয়াত তিলাওয়াত করিবার পর আমি থামিয়া গিয়া তৎসম্বন্ধে তীহার নিকট প্রশ্ন করিতাম।' যে সকল মুহাজির সাহাবা নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সুরা ও আয়াতসমূহ সংগ্ৰহ করিয়াছিলেন, হযরত আবদুল্লাহ্‌ ইবৃন আমর (রা) ছিলেন তাহাদের অন্যতম । হযরত আবদুল্লাহ্‌ ইবৃন আমর রো) হইতে ধারাবাহিকভাবে ইয়াহিয়া ইবৃন হাকীম ইবৃন সাফওয়ান, আবদুল্লাহ্‌ ইব্‌ন জাবু মালীকাহ ও ইনৃন জুরায়জ এই উর্ধ্বতন অভিন্ন সনদাংশে এবং পৃথক পৃথক অধস্তন সনদাংশে ইমাম নাসায়ী এবং ইমাম ইব্‌ন মাজাহ বর্ণনা করিয়াছেন যে, হযরত আবদুল্লাহ্‌ ইবৃন

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।