0০011191115 অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ৮৭ আনসার সাহাবীদের নাম্ উল্লেখিত হইয়াছে । তাহারা হইতেছেন ৪ (বুখারী ও মুসলিম উভয় কর্তৃক বর্ণিত রিওয়ায়েত অনুযায়ী) (১) হযরত উবাই ইব্ন কা'ব- (শুধু বুখারী কর্তৃক বর্ণিত রিওয়ায়েত অনুয়ায়ী এইস্থলে অবশ্য হযরত আবূ দারদা) (২) হযরত মু'আয ইব্ন জাবাল (রো) (৩) হযরত যায়দ ইব্ন ছাবিত (রা) এবং (৪) হযরত আবু যায়দ (রা)। উক্ত সাহাবীদের মধ্যে হযরত আবু যায়দ (রা) ভিন্ন অন্য সকলে মশহুর ও সুপরিচিত । উক্ত হাদীস ভিন্ন অন্য কোন হাদীসে তাহার নাম উন্লেখিত হয় নাই । তাহার নাম কি? সে সম্বন্ধে ইতিহাসকারদের মধ্যে মতভেদ রহিয়াছে । এঁতিহাসিক ওয়াকিদী বলেন- তাহার নাম কয়েস ইব্ন সাকান ইব্ন কয়েস এতিহাসিক ইবৃন নুমায়ের বলেন- তাহার নাম হইতেছে সা'দ ইব্ন উবায়দ ইব্ন নু'মান ইব্ন কয়েস ইবৃন আমর ইবৃন যায়দ ইব্ৃন উমাইয়া । তিনি 'আওস' গোত্রের লোক ছিলেন ।' কেহ কেহ বলেন- 'তীহারা স্বতন্ত্র নামের স্বতন্ত্র দুই ব্যক্তি । উভয়ই নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াত একত্রিত করেন ।' ইমাম আবু উমর ইবৃন আবদুল বার উহা বর্ণনা করিয়াছেন। তবে উহা সঠিক বলিয়া মনে হয় না। পক্ষান্তরে, এতিহাসিক ওয়াকিদী তাহার যে নাম-পরিচয় উন্মেখ করিয়াছেন, উহাই সঠিক । ওয়াকিদী কর্তৃক উল্লেখিত পরিচয়ে দেখা.যায়- তিনি 'খাযরাজ' গোত্রের লোক ছিলেন। উহাই নির্ভল। কারণ হযরত আনাস (রা) বলিয়াছেন- “আমরা তাহার উত্তরাধিকারী ।' আর হযরত আনাস (রা) যে খাযরাজ গোত্রের লোক, তাহা নিশ্চিত। এমনকি কোন কোন রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, হযরত আনাস (রা) বলেন- 'তিনি আমার জনৈক পিতৃব্য ছিলেন।' হযরত আনাস (রা) হইতে কাতাদাহ বর্ণনা করিয়াছেন যে, হযরত আনাস (রা) বলেন- “একদা আওস ও খাযরাজ এই দুই গোত্রের লোকেরা পরস্পর পরস্পরের কাছে গৌরব প্রকাশ করিবার প্রতিযোগিতায় লিপ্ত হইল । আওস গোত্রের লোকেরা বলিল- আমাদের গোত্রে এমন শহীদ রহিয়াছেন, যাহাকে ফেরেশতাগণ গোসল দিয়াছিলেন। তিনি হইতেছেন- হানযালা ইব্ন আবু আমের । আমাদের গোত্রে এমন লোকও রহিয়াছেন, যাহাকে মৌমাছির ঝাক শত্রু হইতে রক্ষা করিয়াছিল (১:|| «--২৯)। তিনি হইতেছেন আসিম ইব্ন ছাবিত। আমাদের গোত্রে এমন লোকও রহিয়াছেন, যাহার মৃত্যুতে আল্লাহ্ তা'আলার আরশ কাপিয়া উঠিয়াছিল। তিনি হইতেছেন- সা'দ ইব্ন মু'আয । আমাদের গোত্রে এমন লোকও রহিয়াছেন, যাহার একার সাক্ষ্যকে দুইজনের সাক্ষ্যের সমান মূল্য দেওয়া হইয়াছিল। তিনি হইতেছেন খুযায়মা ইব্ন ছাবিত।" এবার খাযরাজ গোত্রের লোকেরা বলিল- “আমাদের গোত্রে এমন চারজন লোক রিহিয়াছেন, যাহারা নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সুরা ও আয়াত সংগ্রহ ও একত্র করিয়াছিলেন । তাহারা হইতেছেন (১) উবাই ইব্ন কা'ব (২) মু'আয ইব্ন জাবাল (৩) যায়দ ইব্ন ছাবিত এবং (৪) আবু যায়দ ।' উক্ত রিওয়ায়েত সহ সকল রিওয়ায়েত দ্বারা প্রমাণিত হয় যে, আবু যায়দের গোত্র পরিচয় সম্বন্ধে ওয়াকিদী যাহা বলিয়াছেন, তাহাই সঠিক ও নির্ভরযোগ্য । একাধিক এঁতিহাসিক বর্ণনা করিয়াছেন যে, উক্ত আবূ যায়দ বদরের যুদ্ধে অংশগ্রহণ করিবার সৌভাগ্য লাভ করিয়াছিলেন । যুহরী হইতে মুসা ইব্ন উকবা বর্ণনা করিয়াছেন যে, যুহরী বলেন- আবু যায়দ কায়স ইব্ন সাকান “জিসরে আবু উবায়দ'-এর যুদ্ধে পনের হিজরীর শেষ দিকে শহীদ হন। মুহাজির সাহাবীদের মধ্যেও যে এমন সব ব্যক্তি ছিলেন, যাহারা নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াত সংগ্রহ ও একত্র করিয়াছিলেন। তাহার প্রমাণ এই
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।