Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর (আমাকে যমীনে উৎপন্ন পণ্যদ্রব্যের দায়িতে নিয়োজিত করুন; আমি নিশ্চয় রক্ষণাবেক্ষণের কর্তব্য সম্বন্ধে সচেতন ও এতদসন্বন্বীয় জ্ঞানের অধিকারী 1) হযরত ইব্‌ন মাসউদ (রা)-এর প্রশংসায় নবী করীম (সা)-এর এই বাণীই যথেষ্ট যে, নবী করীম (সা) বলেন- “তোমরা চার ব্যক্তির নিকট হইতে কুরআন মজীদ শিক্ষা করিও ।' অতঃপর নবী করীম (সা) সর্বপ্রথম হযরত ইবৃন মাসউদ (রা)-এর নাম উল্লেখ করিয়াছেন । হযরত উমর (রো) হইতে ধারাবাহিকভাবে ইবরাহীম, আ'মাশ, সুফিয়ান, মুসআব ইব্‌ন মাকদাম ও আবু উবায়দ বর্ণনা করিয়াছেন ৫ নবী করীম (সা) বলেন- “কুরআন মজীদ যেইরপে নাযিল হইয়াছে, যে ব্যক্তি উহাকে ঠিক সেইরূপে অবিকৃত অবস্থায় পড়িতে চাহে, সে যেন উহা ইব্‌ন উন্মে আব্দ (আবদুল্লাহ্‌ ইব্ন মাসউদ)-এর কিরাআত অনুযায়ী পড়ে ।' ইমাম আহমদও উক্ত হাদীস উপরোক্ত রাবী আ“মাশ হইতে উপরোক্ত উর্ধতন সনদাংশে এবং আবূ মুআবিয়া প্রমুখ রাবী এই ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ কর্তৃক বর্ণিত রিওয়ায়েত দীর্ঘ এবং উহাতে একটি ঘটনা উল্লেখিত রহিয়াছে । ইমাম তিরমিধী এবং ইমাম নাসায়ীও উহা উপরোক্ত রাবী আবু মুআবিয়া হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে এবং অন্যরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । ইমাম দারে কুতনী উহাকে সহীহ হাদীস নামে আখ্যায়িত করিয়াছেন। আমি (ইব্ন কাছীর) উহাকে “মুসনাদে উমর' নামক হাদীস সংকলনে উন্মেখ করিয়াছি। “মুসুনাদে আহমদ' সংকলনে হযরত আবু হুরায়রা (রা) হইতেও বর্ণিত হইয়াছে ঃ নবী করীম (সো) বলিয়াছেন- “কুরআন মজীদ যেইরূপে নাধিল হইয়াছে, যে ব্যক্তি উহাকে ঠিক সেইরূপে অবিকৃত অবস্থায় পড়িতে চাহে, সে যেন উহা ইব্‌ন উম্মে আবৃদ-এর কিরাআত অনুযায়ী পড়ে।' কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে হুমাম, হাফস্‌, ইব্‌ন উমর ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ কাতাদা বলেন-_ একদা আমি হযরত আনাস ইব্‌ন মালিক (রা)-এর নিকট জিজ্ঞাসা করিলাম, নবী করীম সো)-এর যুগে কে কে কুরআন মজীদের সূরা ও আয়াত একত্রিত মুখস্থ) করিয়াছিলেন? তিনি বলিলেন- “চার ব্যক্তি । তাহারা সকলেই আনসার সাহাবী 8 (১) উবাই ইব্‌ন কাব (২) মু'আয ইব্‌ন জাবাল (৩) যায়দ ইব্‌ন ছাবিত এবং (8) আবূ যায়দ |" ইমাম মুসলিম উহা উপরোক্ত রাবী হুমাম হইতে উপরোক্ত উর্ধতন সনদাংশে এবং অন্যরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী বলেন- হযরত আনাস ইব্‌ন মালিক রো) হইতে ধারাবাহিকভাবে ছুমামাহ, হুসাইন ইব্‌ন ওয়াকিদ এবং ফযলও উহা বর্ণনা করিয়াছেন। হযরত আনাস ইবৃন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে ছুমামাহ ও ছাবিত, আবদুল্লাহ্‌ ইব্‌ন মুছান্না, মুআল্লা ইবন আসাদ ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ হযরত আনাস (রো) বলেন- “নবী করীম (সা)-এর জীবদ্দশায় চারজন সাহাবী ভিন্ন অন্য কোন সাহাবী কুরআন মজীদের সূরা ও আয়াত সংথহ করেন নাই। তীহারা হইতেছেন £ (১) আবু দারদা (২) মু'আয ইব্‌ন জাবাল €৩) যায়দ ইব্ন ছাবিত এবং (৪) আবু যায়দ। আমরা তীহার উত্তরাধিকারী |” উপরে বর্ণিত হাদীস দ্বারা বাহ্যত প্রতীয়মান হয় যে, নবী করীম (সা)-এর জীবদ্শায় উপরোক্ত চারজন সাহাবী ভিন্ন অন্য কোন সাহাবী কুরআন মজীদের সুরা ও আয়াত সংগ্রহ করেন নাই। প্রকৃত তথ্য এই যে, একাধিক মুহাজির সাহাবীও নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াত সংগ্রহ ও একত্র করেন নাই। এই কারণেই উক্ত হাদীসে শুধু

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।