0০011191115 অধ্যায় £ ফাযায়েলুল কুরআন | ৮৫ উবাই ইব্ন কা'ব (রা) ছিলেন আনসার সাহাবা! ত তাহাদের স্থান ছিল নেতৃস্থানীয় মুসলমানদের মধ্যে । শাকীক ইবন সালমাহ হইতে ধারাবাহিকভাবে আ*মাশ, হাফস, উমর ইব্ন হাফস ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ শাকীক বলেন- একদা হযরত আবদুল্লাহ্ ইবৃন মাসউদ (রা) আমাদের সম্মুখে বক্তৃতা প্রদান করিতে গিয়! বলিলেন, "আল্লাহ্র কসম! আমি নিশ্চয় স্বয়ং নবী করীম (সা)-এর পবিত্র মুখ হইতে কুরআন মজীদের সন্তরোধ্ব সুরার শিক্ষা লাভ করিয়াছি।১ আল্লাহ্র কসম! নবী করীম (সা)-এর সাহাবীগণ জানেন যে, “তাহাদের মধ্যে যাহারা আল্লাহ্র কিতাব সম্বন্ধে অধিকতর জ্ঞানের অধিকারী, আমি তাহাদের অন্যতম । কিন্তু আমি তাহাদের মধ্যে উত্তম ব্যক্তি নহি।' রাবী শাকীক বলেন- বক্তৃতা শেষ হইবার পর আমি লোকদের মজলিসে বসিয়া পড়িলাম ৷ তাহারা কি বলে, তাহা শ্রবণ করা আমার উদ্দেশ্য ছিল। কিন্তু শ্গাহাকেও হযরত ইবৃন মাসউদ (রা)-এর উপরোক্ত কথার বিরোধিতা করিতে শুনিলাম না। আলকামাহ হইতে ধারাবাহিকভাবে ইবরাহীম, আ'“মাশ, সুফিয়ান, মুহাম্মদ ইব্ন কাছীর ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ আলকামা বলেন- একদা আমরা হিমস্ নগরে অবস্থান করিতেছিলাম। সেখানে একদিন হযরত ইবৃন মাসউদ (রা) সূরা ইউসুফ তিলাওয়াত করিলেন! জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিল- ইহা কি এইরূপেই নাধিল হইয়াছে? হযরত ইবৃন মাসউদ (রা) বলিলেন- আমি নবী করীম (সা)-কে (উহা) পড়িয়া শুনাইয়াছি।২ লোকটি বলিল- “আপনি সঠিক পড়াই পড়িয়াছেন।' লোকটির মুখে হযরত ইব্ন মাসউদ (রা) মদের গন্ধ পাইলেন । তিনি বলিলেন- “তুমি একদিকে মদ্য পান করো আর অন্যদিকে আল্লাহ্র কিতাবকে অবিশ্বাস করিতে সাহস করিতেছ?" অতঃপর তিনি (মদ্য পানের শাস্তিস্বরূপ) লোকটিকে দোররা মারিলেন। মাসরূক হইতে ধারাবাহিকভাবে মুসলিম, আ'মাশ, হাফস, উমর ইব্ন হাফস ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন ৪ "একদা হযরত ইবৃন মাসউদ (রা) বলিলেন- যে সত্তা ভিন্ন কোন মা'বুদ নাই, সেই সত্তার কসম! কুরআন মজীদের প্রতিটি সুরার অবতীর্ণ হইবার স্থান সম্বন্ধে আমি অধিকতর জ্ঞানের অধিকারী । কুরআন মজীদের প্রতিটি আয়াতের শানেনুমূল সম্বন্ধে আমি অধিকতর জ্ঞানের অধিকারী । আমি যদি জানিতে পারিতাম, কুরআন মজীদ সম্বন্ধে পৌছিলে আমি উহাতে আরোহণ করিয়া তাহার নিকট পৌছিতাম ।' হযরত ইব্ন মাসউদ (রা) নিজের সম্বন্ধে উপরে বর্ণিত যে কথা বলিয়াছেন, তাহা সত্য ও বাস্তব। নিজের সম্বন্ধে প্রয়োজনবোধে এইরূপ প্রশংসামূলক তথ্য প্রকাশ করা কাহারও পক্ষে অন্যায় বা অসমীচীন নহে। এইরূপে হযরত ইউসুফ (আ) নিজের সম্বন্ধে মিশরের অধিপতির নিকট প্রশংসামূলক তথ্য প্রকাশ করিয়া বলিয়াছিলেন ঃ ১. হাফিজ ইবূন হাজার আসকালানী তাহার 'ফাতন্ুল বারী' নামক ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ করিয়াছেন £ বদর হইতে আসিম কর্তৃক বর্ণিত রিওয়ায়েতে অতিরিক্ত এই কথাটিও রহিয়াছে ঃ “অবশিষ্ট সুরাসমূহ আমি নাহাবাদের নিকট হইতে শিখিয়াছি।" ২. ইমাম মুসলিম (র) কর্তৃক বর্ণিত রিওয়ায়েতে উহা এইরূপে উল্লেখিত হইয়াছে £ "স্বয়ং নবী করীম (সা) আমাকে উহা শিখাইয়াছেন।' উহাতে আরও উল্লেখিত হইয়াছে £ সাঠিরসিত রর এগিনা সময়ে তাহার মুখে মদের গন্ধ পাইলম........ /
— Page 82 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.