Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৮৪ তাফসীরে ইবন কাছীর কর্তৃক নবা করীম (সা)- -এর নিকট কুরআন মজীদ আবৃত্ত হইবার হিকমত ও উদ্দেশ্য উহাতে বিবৃত হইরাছে। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালেহ, আবূ হাসীন, আবূ বকর, খালিদ ইব্‌ন ইয়াধীদ ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ঃ 'প্রতি বৎসর একবার কুরআন মজীদ তিলাওয়াত করিয়া নবী করীম (সা)-কে শুনানো হইত । তবে যে বৎসর তিনি ইন্তিকাল করেন, সেই বৎসর দুইবার তাহাকে উহা শুনানো হইয়াছিল। নবী করীম (সা) প্রতি বৎসর দশ দিন ই“তেকাফে বসিতেন। কিন্তু যে বৎসর তিনি ইন্তেকাল করেন, সেই বৎসর বিশ দিন ই“তেকাফে বসিয়াছিলেন।' ইমাম আবু দাউদ, ইমাম নাসাঈ এবং ইমাম ইব্‌ন মাজাহও উহা উপরোক্ত রাবী আবু বকর হইতে উপরোক্ত উর্ধতন সনদাংশে এবং অন্যরূপ একাধিক অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। সনদের অন্যতম রাবী আবূ বকর হইতেছেন আবূ বকর ইব্‌ন আইয়াশ এবং উহার অন্যতম রাবী আবূ হাসীনের নাম হইতেছে উসমান ইব্‌ন আসিম। হযরত জিবরাঈল (আ) এবং নবী করীম (সা) পরস্পর পরস্পরকে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাইতেন। কুরআন মজীদের কোন কোন আয়াত রহিত (মানসৃখ) হইয়া যাইবার পর উহা যেইরূপে বলবৎ ছিল, সেইরূপেই যেন উহা নির্ভুল ও নিশ্চিতভাবে মাহফুজ ও সংরক্ষিত থাকে, সেই উদ্দেশ্যেই তাহারা উহা তিলাওয়াত করিয়া পরস্পরকে শুনাইতেন। এই কারণেই সর্বশেষ বৎসরে তাহারা উহা দুইবার তিলাওয়াত করিয়া পরস্পরকে শুনাইয়াছিলেন। হযরত উসমান (রা) কুরআন মজীদের সর্বশেষ আবৃত্তি অনুযায়ী উহাকে সংকলিত করিয়াছিলেন । তিনি রমযান মাসেই উহা সম্পন্ন করিয়াছিলেন। কারণ, উক্ত মাসেই নবী করীম (সা)-এর প্রতি সর্বপ্রথম ওহী নাধিল হইয়াছিল। আর এই কারণেই রমযান মাসে অধিক পরিমাণে কুরআন মজীদ ,তিলাওয়াতে কঠোর পরিশ্রম করিতেন। ইতিপূর্বে আমি এই সম্পর্কে আলোচনা করিয়াছি। কারী সাহাবাবৃন্দ মাসরূক হইতে ধারাবাহিকভাবে ইবরাহীম, আমর, শু'বা, হাফস ইব্‌ন উমর ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ঃ একদা আবদুল্লাহ্‌ ইবন আমর (রা) হযরত আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা)-এর কথা আলোচনা করিতেছিলেন। তিনি বলিলেন- আমি তাহাকে (হযরত ইব্‌ন মাসউদ (রা)-কে) সর্বদা ভালবাসিয়া যাইব । কারণ, নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি ঃ “তোমরা চারিটি লোকের নিকট হইতে কুরআন মজীদ গ্রহণ কর (১) আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (২) সালিম (৩) মু'আয ইব্‌ন জাবাল এবং (8) উবাই ইব্‌ন কা'ব।' উক্ত হাদীস ইমাম বুখারী(র) সাহাবায়ে কিরামের সদগুণাবলী (৮১০) সম্পর্কিত পরিচ্ছেদের একাধিক স্থানে বর্ণনা করিয়াছেন । ইমাম মুসলিম ও ইমাম নাসায়ী উহা উপরোক্ত রাবী মাসরূক হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে এবং ওয়ায়েল হইতে ধারাবাহিকভাবে আ'মাশ প্রমুখ রাবীর অধঃস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । হাদীসে প্রশংসিত সাহাবী চতুষ্টয়ের মধ্য হইতে হযরত আবদুল্লাহ্‌ ইবন মাসউদ (রা) এবং আবু হুযায়ফা-এর মুক্তিপ্রাপ্ত গোলাম হযরত সালিম (রা) ছিলেন প্রথম যুগের মুহাজির সাহাবা হ্রত সালিম (রা) ছিলেন নেতহানীয় মুসলমানদের মধ্যে একদন । মদীনায় নবী করীম (সা)-এর আগমনের পূর্বে তিনি নামাযে ইমামতি করিতেন । উক্ত সাহাবী চতুষ্টয়ের মধ্য হইতে হযরত মু'আয ইব্‌ন জাবাল (র1) এবং হযরত

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।