Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 অধ্যায় ৫ ফাযায়েলুল কুরআন ৮৩ থাকে, তাহাতে উহা এঁরূপে লিখিয়া রাখার দোষ নাই ।১ কাতাদাহ বলেন- 'লোকগণ প্রথমে কুরআন মজীদের অক্ষরসমূহের নুকতা লাগাইয়াছে; অতঃপর উহাতে পঞ্চমাংশের চিহ্ন ও পরে দশমাংশের চিহ্ৃ লাগাইয়াছে।' ইয়াহিয়া ইব্‌ন কাছীর বলেন- মানুষ কুরআন মজীদের অক্ষরসমূহে প্রথমে নুকতা লাগাইয়াছে। উহা অক্ষরের নূর । অতঃপর তাহারা আয়াতের শেষে নুকতা লাগাইবার ব্যবস্থা উদ্ভাবন করিয়াছে । অতঃপর তাহারা কুরআন মজীদ ও উহার সুরাসমূহের প্রারন্তে প্রারপ্তিক দোয়া এবং উহার সুরাসমূহের শেষে সমাপ্তিকালীন দোয়া সংযোজিত করিয়া দিয়াছে । ইবরাহীম নাখঈ একদা একটি সুরার প্রারন্তে প্রারস্তিক দোয়া লিখিত দেখিয়া উহা মুছিয়া ফেলিতে নির্দেশ দিলেন। তিনি বলিলেন- হযরত ইব্ন মাসউদ রো) বলিয়াছেন- কুরআন মজীদ বহির্ভত কোন কথা তোমরা কুরআন মজীদের সহিত মিলাইয়া দিও না। আবূ আমর দানী বলেন- পরবতীকালে মুসলমানগণ কুরআন মজীদের সকল সংস্করণে বিভিন্ন প্রকারের চিহ লাগাইবার বিষয়ে একমত হইয়াছেন। তাহারা উহাকে জায়েয ও বৈধ বলিয়া গ্রহণ করিয়াছেন । নবী করীম (সা)-এর সমীপে জিবরাঈল (আ)-এর কুরআন তিলাওয়াত উক্ত শিরোনামে ইমাম বুখারী (র) বলেন- হযরত জিবরাঈল (আ) নবী করীম (সা)-কে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাইতেন। ইমাম বুখারী আরও বলেন- হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত ফাতিমা রো) ও মাসরূক বর্ণনা করিয়াছেন যে, হযরত আয়েশা (রা) বলেন- নবী করীম (সা) আমাকে গোপনে বলিয়াছেন- “হযরত জিবরাঈল (আ) প্রতি বংসর আমাকে কুরআন মজীদ শুনাইতেন। এই বৎসর তিনি আমাকে উহা দুইবার শুনাইয়াছেন। ইহাতে আমার মনে হয়, আমার ইন্তেকাল নিকটবর্তী হইয়াছে।' ইমাম বুখারী উপরোক্ত হাদীসটি এইস্থলে এইরূপ বিচ্ছিন্ন সনদে উল্লেখ করিয়াছেন। তবে তিনি অন্যত্র একাধিক স্থানে উহা অবিচ্ছিন্ন সনদে বর্ণনা করিয়াছেন । হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে উবায়দুল্লাহ্‌ ইব্‌ন আবদুল্লাহ্‌ যুহরী, ইবরাহীম ইব্‌ন সা“দ, ইয়াহিয়া ইব্‌ন কুযাআহ ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন ৪ “নবী করীম (সা) নেক কাজে লোকদের মধ্যে অধিকতর অগ্রগামী ছিলেন । আবার রমযান মাসে তিনি উহাতে অন্যান্য সময়ের তুলনায় অধিকতর অগ্রগামী ছিলেন । কারণ, রমযান মাসের প্রথম হইতে শেষ পর্য্ত প্রতি রাত্রিতে হযরত জিবরাঈল (আ) তাহার সহিত সাক্ষাৎ করিতেন । নবী করীম (সা) তাহাকে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাইতেন। তাহার সহিত হযরত জিবরাঈল (আ) সাক্ষাৎ করিবার পর নেক কাজে তিনি প্রবহমান বাতাসের চাইতে অধিকতর দ্রুতগামী হইতেন।' উক্ত হাদীস ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয় কর্তৃক বর্ণিত হইয়াছে। বুখারী শরীফের প্রথম দিকে এতদসম্বন্ধে আলোচনা করা হইয়াছে । হযরত জিবরাঈল (আ) ১. এইরূপেই (ইমাম) মালিক বলেন- তিলাওয়াতের জন্য রক্ষিত কুরআন মজীদের অক্ষরসমূহ ও উহার লিখন পদ্ধতি উসমানী কুরআন মজীদের অক্ষরসমূহ ও উহাদের লিখন পদ্ধতির অনুরূপ হইতে হইবে । অবশ্য “ দোষ নাই। কুরআন মজীদে উহার সুরাসমূহের আয়াতের সংখ্যা লিখিয়া রাখা সম্বন্ধে ইমাম মালিকের অভিমত দ্বারা বুঝা যাইতেছে যে, তাবেঈন ও তাহাদের পরবর্তী যুগের লোকদের মধ্যে উহা প্রচলিত হইয়া গিয়াছিল। প্রকৃতপক্ষে এইরূপ লিখিত বিষয় কুরআন মজীদের সহিত মিলিয়া যাওয়ার আশংকা থাকে না বিধায় উহাতে কোন দোষ নাই।

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।