Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001716115 ৮২ র তাফসীরে ইব্‌ন কাছীর ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ঃ হযরত আওস ইব্‌ন হুযায়ফা (রা) বলেন- “আমি একদা নবী করীম (সা)-এর নিকট আগত প্রতিনিধিদলের অন্যতম সদস্য ছিলাম ।' অতঃপর হযরত আওস (রা) একটি দীর্ঘ হাদীস বর্ণনা করিয়াছেন। উহার একাংশ হইতেছে এই $ প্রতিদিন ইশার . নামায আদায় করিবার পর নবী করীম (সা) আমাদের প্রতিনিধি দলের সদস্যদের সহিত আলাপ-আলোচনা করিতেন। একদা তিনি ইশার নামাযের পর দীর্ঘক্ষণ বিলম্ব করিয়া আমাদের নিকট আসিলেন। আমরা তীহাকে জিজ্ঞাসা করিলাম- হে আল্লাহ্‌র রাসূল! আমাদের নিকট আসিতে আজ আপনার বিলম্ব হইল কেন? তিনি বলিলেন- 'আজ কুরআন মজীদের একটি অংশ আমার সম্মুখে আসিয়াছিল । আমি ভাবিলাম, উহা তিলাওয়াত না করিয়া বাহিরে আসিব না।' সকাল বেলায় আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাহাবীগণের নিকট জিজ্ঞাসা করিলাম- তোমরা কুরআন মজীদ কোন্‌ নিয়মে অংশ অংশ করিয়া তিলাওয়াত কর? তাহারা বলিল- “আমরা কুরআন মজীদের তিন সূরা, পাচ সূরা, সাত সূরা, নয় সূরা, এগার সূরা এবং তের সুরাকে একটি অংশ বানাইয়া (নামাযে) তিলাওয়াত করি। আর মুফাসসাল (০১11) অংশটি হইতেছে- সূরা কাফ হইতে কুরআন মজীদের শেষ পর্যন্ত।' ইমাম আবূ দাউদ এবং ইমাম ইবৃন মাজাহ্‌ও উক্ত হাদীস উপরোক্ত রাবী আবদুল্লাহ্‌ ইবৃন আবদুর রহমান ইব্‌ন ইয়ালা তায়েফী হইতে উপরোক্ত উর্ধতন সনদাংশে এবং অন্যরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । উক্ত হাদীসের সনদ গ্রহণযোগ্য । কুরআন মজীদে নুকতা স্থাপন কথিত আছে, খলীফা আবদুল মালিক ইবৃন মারওয়ান কুরআন মজীদে নুকতা লাগাইবার জন্যে সর্বপ্রথম নির্দেশ প্রদান করেন। তাহার নির্দেশে হাজ্জাজ ইব্‌ন ইউসুফ কুরআন মজীদের অক্ষরসমূহ নুকতা দ্বারা চিহ্নিত করিবার কার্যে প্রবৃত্ত হন। হাজ্জাজ তখন ওয়াসিত নামক অঞ্চলের শাসনকর্তা ছিলেন। তিনি হযরত হাসান বসরী ও হযরত ইয়াহিয়া ইব্ন ইয়ামারকে উক্ত কার্ষে নিয়োজিত করেন। তাহারা উহা সম্পন্ন করেন। ইহাও কথিত আছে- আবুল আসওয়াদ দুয়েলী সর্বপ্রথম কুরআন মজীদের অক্ষরসমূহ নুকতা দ্বারা চিহিন্ত করেন। কেহ কেহ উল্লেখ করিয়াছেন- মুহাম্মদ ইবন সীরীনের একখানা কুরআন মজীদ ছিল৷ ইয়াহিয়া ইবৃন ইয়ামা*র উহার অক্ষরসমূহকে নুকতা দ্বারা চিহ্নিত করিয়া তাহাকে উহা প্রদান করিয়াছিলেন আল্লাহ্‌ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। কুরআন মজীদের পার্খদেশে দশমাংশসূচক চিহ্ন সর্বপ্রথম কে লাগাইয়াছিলেন, সে সম্বন্ধেও ইতিহাসকারদের মধ্যে মতভেদ রহিয়াছে । কেহ কেহ বলেন- উহাও হাজ্জাজ কর্তৃক সংযোজিত হইয়াছিল। আবার কেহ কেহ বলেন- খলীফা মামুন সর্বপ্রথম উক্ত কার্য সম্পাদন করেন । আবু আমর দানী বর্ণনা করিয়াছেন ঃ হযরত ইব্‌ন মাসউদ (রা) কুরআন মজীদে দশমাংশসূচক চিহ লাগানোকে অপছন্দ করিতেন । তিনি উহা ঘষিয়া উঠাইয়া দিতেন । মুজাহিদও উহা অপছন্দ করিতেন । ইমাম মালিক বলেন- কুরআন মজীদে কালি দ্বারা দশমাংশসুচক চিহ্ন লাগানোতে কোন দোষ নাই; তবে ভিন্ন রং দ্বারা উহা করা সঙ্গত নহে। মূল কুরআন মজীদে সূরাসমূহের . প্রথম দিকে উহাদের আয়াতের সংখ্যা লিখিয়া রাখাকে আমি পছন্দ করি না; তবে ছোট ছোট বালক-বালিকা কুরআন মজীদের যে (খণ্ডিত বা সম্পূর্ণ) সংকরণ দেখিয়া শিক্ষা লাভ করিয়া

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।