0০011191115 অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন ১ হযরত ইব্ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে মাবদুর রহমান, ইব্ন ইয়াধীদ, আবু ইসহাক, শু'বা, আদম ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ঃ বনী ইসরাঈল, কাহাফ, মরিয়াম, ত্বা-হা ও আম্বিয়া এই সকল সুরা সম্বন্ধে হযরত ইব্ন মাসউদ (রা) বলেন- 'এইগুলি (নবৃওতের) প্রথমদিকে অবতীর্ণ সুরা; ইহা আমার পুরাতন সম্পদ ।" উক্ত হাদীস শুধু ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন । ইমাম মুসলিম (র) উহা বর্ণনা করেন নাই। হযরত ইবৃন মাসউদ (রা)-এর ব্যক্তিগত কুরআন মজীদে উপরোক্ত সূরাসমূহের বিন্যাস যে হযরত উসমান (রা) কতক সংকলিত কুরআন মজীদের সেই সকল সূরার বিন্যাসের সহিত সামঞ্জস্যশীল ছিল তাহা প্রমাণ করিবার উদ্দেশ্যেই ইমাম বুখারী (র) উপরোক্ত হাদীস উল্লেখ করিয়াছেন। হযরত বারা ইব্ন আযিব (রা) হইতে ধারাবাহিকভাবে আবু ইসহাক, শু'বা, আবুল ওয়ালীদ ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ঃ হযরত বারা ইবন আযিব (রা) বলেন- 'নবী করীম (সা)-এর মদীনা শরীফে আগমন করিবার পূর্বেই আমি সূরা আ'লা শিখিয়া ফেলিয়াছিলাম ।' ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ই উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । উহা হিজরত সম্পর্কিত একটি হাদীসের অংশবিশেষ মাত্র। সূরা আ'লা (1531 43) ₹এ ৮১০০) যে একটি মব্কী সূরা, ইহা প্রমাণ করিবার জন্যেই ইমাম বুখারী উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। শাকীক হইতে ধারাবাহিকভাবে আ“মাশ, আবু হামযা, আবদান ও ইমাম বুখারী রে) বর্ণনা করিয়াছেন ঃ শাকীক বলেন- একদা হযরত আবদুল্লাহ্ ইবৃন মাসউদ (রা) বলিলেন, নবী করীম (সা) অর্থগত দিক দিয়া ঘনিষ্টরূপে পরস্পর সম্পৃক্ত যে সকল সূরার (4৯৬11) দুইটি করিয়া প্রতি রাকআতে তিলাওয়াত করিতেন, সেইগুলি আমি নিশ্চয় চিনি। এই বলিয়া তিনি উঠিয়া গেলেন। তাহার সহিত হযরত আলকামা অন্দর মহলে প্রবেশ করিলেন । কিছুক্ষণ পর হযরত আলকামা বাহিরে আসিলে আমি তাহাকে উক্ত সূরাসমূহ সম্বন্ধে প্রশ্ন করিলাম । তিনি বলিলেন- 'উহা হইতেছে ক্ষুদ্রাবয়ব বিশিষ্ট সুরাসমূহের (4০11) মধ্য হইতে প্রথম বিশটি সূরা ৷ তবে এই বিশটি সূরা হযরত ইবৃন মাসউদ (রা) কর্তৃক বিন্যস্ত তাহার ব্যক্তিগত কুরআন মজীদের সূরাসমূহের মধ্য হইতে ক্ষুদ্র আয়াত বিশিষ্ট সূরা সমষ্টির প্রথম বিশটি সূরা । উক্ত বিশটি সুরার শেষভাগে হইতেছে সূরা দুখান ও সুরা নাবা । হযরত ইব্ন মাসউদ (রা) কর্তৃক গৃহীত কুরআন মজীদের যে ক্রমবিন্যাসের কথা ইতিপূর্বে একাধিকবার আলোচিত হইয়াছে, উহা একদিকে যেমন হযরত উসমান কর্তৃক গৃহীত বিন্যাসক্রমের বিরোধী, অন্যদিকে তেমনি সাধারণভাবে সাহাবীগণ কর্তৃক অসমর্থিত ও প্রত্যাখ্যাত। হযরত উসমান (রা) কর্তৃক সংকলিত কুরআন মজীদে ক্ষুদ্রাবয়ব বিশিষ্ট সূরা শ্রেণী (এ.৯11) হইতেছে- সুরা হুজুরাত হইতে কুরআন মজীদের শেষ অংশের সুরা সকল । সুরা দুখান কোনক্রমেই উহাদের অন্তর্ভুক্ত নহে । (অথচ, হযরত ইবৃন মাসউদ (রা)-এর বিন্যাসক্রম অনুসারে উক্ত সূরা মুফাস্সাল শ্রেণীভুক্ত) । ইমাম আহমদ (র) কর্তৃক বর্ণিত নিম্নোক্ত হাদীস দ্বারা উহা প্রমাণিত হয় £ ৃ হযরত আওস ইবৃন হুযায়ফা (রা) হইতে ধারাবাহিকভাবে উসমান ইব্ন আবদুল্লাহ্, ইব্ন আওস ছাকাফী, আবদুল্লাহ্ ইবৃন আবদুর রহমান তায়েফী, গার রাত বা দান কাছীর (১ম খণ্ড)-__১১
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।