001716115 ৮ তাফসীরে ইব্ন কাছীর ১১,|। উহার পর যথাক্রমে বাকারা ও নিসা ছিল। উহাদের বিন্যাস ছিল (প্রচলিত কুরআন মজীদের সূরাসমূহের বিন্যাস হইতে) পৃথক, ও স্বতন্তর। তেমনি হযরত উবাই ইবুন কা'ব (রা)-এর কুরআন মজীদের প্রথম সূরা ছিল 411 "১11 : উহার পর যথাক্রমে নিসা, আলে ইমরান, আনআম ও মায়িদা ইত্যাদি। উহাদের বিন্যাস ছিল লক্ষণীয়ভাবে পৃথক ও স্বতন্ত্র।১ অতঃপর কাধী বাকিল্লানী মন্তব্য করিয়াছেন- “সম্ভবত সাহাবায়ে কিরামই স্বীয় ইজতিহাদ অনুযায়ী কুরআন মজীদের সুরাসমূহকে বর্তমান আকারে বিন্যস্ত করিয়াছেন।' তাফসীরকার মন্কীও স্বীয় তাফসীর গ্রন্থের সূরা তাওবার তাফসীরে অনুরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন ।.তিনি বলিয়াছেন- 'সূরাসমূহের আয়াতের বিন্যাস এবং প্রতিটি সূরার পূর্বে বিস্মিল্লাহ্ শরীফ স্থাপনের কার্যটি নবী করীম (সা) কর্তৃক সম্পাদিত হইয়াছে ।' একদল আহলে ইলমের ন্যায় ইব্ন ওহাব. বলেন- আমি সুলায়মান ইব্ন বিলালের নিকট শুনিয়াছি- “একদা রবীআর নিকট জিজ্ঞাসা করা হইল, সূরা বাকারা সূরা আলে ইমরানের পূর্বে আশিটির বেশী সূরা নাযিল হওয়া সত্তেও উক্ত সূরাদ্বয়কে কেন উহাদের পূর্বে কুরআন মজীদের প্রথম দিকে স্থাপন করা হইয়াছে? তিনি বলিলেন- “কুরআন মজীদকে যাহারা সংকলিত করিয়াছেন, তাহাদের জ্ঞান মতে উহার সুরাসমূহ বিন্যস্ত হইয়াছে। উক্ত সূরাদয়ের অবস্থাও তাহাদের জ্ঞান মতে নির্ধারিত হইয়াছে। তাহারা তাহাদের জ্ঞান অনুযায়ী একমত হইয়াই উহা করিয়াছেন। অতএব এই বিন্যাস প্রক্রিয়ার মূলে তাহাদের (সাহাবীগণের) একমত্যই সক্রিয় ছিল। আর তাহাদের ইজমা বা সর্ববাদীসম্মত রায়ের বিরুদ্ধে কোনরপ প্রশ্ন তোলা যায় না।' ইবৃন ওহাব আবার বলেন-_ আমি ইমাম মালিককে বলিতে শুনিয়াছি যে, “সাহাবীগণ নবী করীম (সা)-এর নিকট হইতে কুরআন মজীদকে যেইরূপে শুনিয়াছেন, সেইরূপেই উহা বিন্যস্ত হইয়াছে।' আবুল হাসান ইবৃন বাত্তাল বলেন- “আমরা কুরআন মজীদের সুরাসমূহকে শুধু লিখিত অবস্থায় বিশেষ একটি রূপে বিন্যস্ত আকারে পাই। কিন্তু, উক্ত বিশেষরূপে বিন্যস্ত আকারেই উহা নামাযে কিংবা নামাযের বাহিরে তিলাওয়াতে বা শিক্ষাদানে পড়িতে হইবে এবং উক্ত বিন্যাসে কোনরূপ ব্যত্যয় ঘটানো যাইবে না, কেহ এইরূপ কথা বলিয়াছে বলিয়া আমাদের জানা নাই । কাহাকেও বলিতে শোনা যায় নাই যে, বাকারার পূর্বে কাহাফ অথবা কাহাফের পূর্বে 'হজ্জ' শিক্ষা করা অবৈধ বা নিষিদ্ধ। হযরত আয়েশা (রো) বলিয়াছেন- “তুমি যে কোন সূরাকেই পূর্বে পড়িতে পারো। উহাতে কোন ক্ষতি নাই ।' নবী করীম (সা) নামাযে প্রথম রাকআতে কোন একটি সূরা তিলাওয়াত করিয়া করিতেন । আবুল হাসান বাত্তাল অতঃপর বলেন- “হযরত ইবৃন মাসউদ (রা) এবং হযরত ইবৃন উমর (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, কুরআন মজীদ উল্টাভাবে পড়া ঘোরতর অপরাধ। যে ব্যক্তি উহা তদ্রাপ পড়ে, তাহার অন্তঃকরণই উল্টা । উহার তাৎপর্য এই যে, কোন সূরার শেষদিক হইতে তিলাওয়াত আরন্ত করিয়া উহার প্রথমদিকে তিলাওয়াত শেষ করা জঘন্য গুনাহ ও অপরাধ । ইহা হারাম ও কবীরা গুনাহ। ১. সাহাবায়ে কিরামের নিজস্ব কুরআন মজীদসমূহে সূরাসমূহের বিন্যাসের ক্ষেত্রে পরস্পর বিরোধিতা সম্বন্ধে প্রথম কথা এই যে, এতদসন্বন্ধবীয় কোন কোন রিওয়ায়েতের পশ্চাতে মিথ্যাবাদী রাবীগণের ষড়যন্ত্র কাজ করিয়াছে । . দ্বিতীয় কথা এই যে, সম্ভবত কোন কোন সাহাবী পশুচর্ম, অস্থি ইত্যাদিতে লিখিত আয়াতসমূহকে একত্রিত করিবার কালে কোন সূরার অংশবিশেষ একত্রিত করিবার পরই অন্য কোন সূরার সমগ্টুকু একত্রিত খরিয়াছেন। সে সূরার এবত্রীকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত যথাস্থানে না রাখিবার এবং একত্রীকৃত অন্য সূরাটি তদস্থলে রাখিবার কারণে তাহাদের ব্যক্তিগত কুরআন মজীদসমূহের সূরাসমূহের বিন্যাসের পরস্পর বিরোধিতা পরিলক্ষিত হইয়াছে।
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।