Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001716115 অধ্যায় ৪ ফাযায়েলুল কু আন ৭৯ অনুমোদন প্রযোজ্য হইলেও উহার সূরাসমূহের বিভিন্ন আয়াতের ক্ষেত্রে উহা প্রযোজ্য নহে। কারণ, আয়াতসমুহের বিন্যাস আল্লাহ্‌ তা'আলার নির্দেশে স্বয়ং নবী করীম (সা) কর্তৃক সম্পানিত হইয়াছে। এ সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হইয়াছে । কোনো সূরার যে কোনো আয়াতকে যে কোনো আয়াতের পূর্বে বা পরে তিলাওয়াত করিবার অনুমতি শরীআতে নাই , বলিয়াই হযরত আয়েশা (রা) প্রশ্নকর্তাকে সেইরূপ অনুমতি দেন নাই। বরং তিনি স্বীয় কুরআন মজীদখানা বাহির করিয়া তাহার সুরাসমূহের কতগুলি আয়াত শুনাইয়া দিলেন। "তুমি যে কোনো সূরাকেই পূর্বে পড়িতে পার'- প্রশ্নকর্তার প্রতি হযরত আয়েশা (রা)-এর এই উক্তি দ্বারা প্রমাণিত হয় যে, “নামাযে যে কোনো সূরা পূর্বে বা পরে পড়া বৈধ ।" সহীহ হাদীস গ্রন্থে হযরত হুযায়ফা (রা) হইতে বর্ণিত হাদীস দ্বারাও উহা প্রমাণিত হয়। হযরত হুযায়ফা (রা) বলেন- নবী করীম (সা) তাহাজ্জুদ নামাযে প্রথম সূরা বাকারা, তৎপর সূরা নিসা এবং তৎপর সূরা আলে ইমরান তিলাওয়াত করিয়াছেন । ইমাম কুরতুবী 'প্রতিবাদ পুস্তক" নামক স্বীয় গ্রন্থে আবু বকর ইবৃন আম্বারীর এইরূপ উক্তি উদ্ধৃত করিয়াছেন ঃ “কুরআন মজীদে সূরাসমূহ যেইরূপে বিন্যস্ত রহিয়াছে, কেহ যদি উহা লঙ্ঘন করিয়া পূর্বে অবস্থিত সূরা পরে অথবা পরে অবস্থিত সূরা পূর্বে তিলাওয়াত করে, তবে উহা দ্বারা তাহার কোন সুরার আয়াতসমূহের বিন্যাসকে লঙ্ঘন করিয়া তিলাওয়াত করিবার অথবা কোন শব্দের বিভিন্ন বর্ণের অবস্থানকে পরিবর্তন করিয়া তিলাওয়াত করিবার অপরাধের ন্যায় অপরাধই হইবে। আবু বকর ইবৃন আম্বারী স্বীয় অভিমতের পক্ষে এই যুক্তি প্রদর্শন করেন যে, হযরত উসমান (রা) কর্তৃক সংকলিত কুরআন মজীদ যেইরূপে বিন্যস্ত হইয়াছে, উহাই অনুসরণীয় । উহার যে কোনরূপ লঙ্ঘনই অপরাধ বলিয়া গণ্য হইবে ।' অবশ্য, সুরা তাওবার প্রথমে বিস্মিল্লাহ্‌ না লিখিবার এবং সূরা আনফালকে দীর্ঘাবয়ব সাতটি সূরার অন্তর্ভুক্ত করিবার ব্যাপারে হযরত ইবৃন আব্বাস (রা) হযরত উসমান (রা)-এর নিকট যে প্রশ্ন করিয়াছিলেন এবং তিনি উহার যে উত্তর প্রদান করিয়াছিলেন, তাহাতে প্রমাণিত হয় যে, সূরাসমূহের তারতীব বা বিন্যাস নবী করীম (সা) কর্তৃক নহে, বরং হযরত উসমান (রা) কর্তৃক সম্পন্ন হইয়াছিল। তিরমিযী শরীফসহ একাধিক হাদীস গ্রন্থে উপরোক্ত হাদীস বর্ণিত রহিয়াছে । উহার সনদ মজবুত ও শক্তিশালী ।১ ইতিপূর্বে আমি উল্লেখ করিয়াছি যে, হযরত আলী (রা) কুরআন মজীদকে উহার অবতীর্ণ . হইবার ক্রম অনুসারে সাজাইয়া সংকলিত করিতে চাহিয়াছিলেন।২ কাধী বাকিন্লানী বর্ণনা করিয়াছেন_ 'হযরত আলী (রা)-এর কুরআন মজীদের প্রথম সূরা ছিল :) ১৭২13] 31১ 311 ৩ হযরত ইব্‌ন মাসউদ (রা)-এর কুরআন মজীদের প্রথম সূরা ছিল 7৯২ 41 ১. ইতিপূর্বে লিখিত টীকায় এ সম্বন্ধে বলা হইয়াছে যে, ইমাম ইব্‌ন কাহীরের উক্ত ধারণা ঠিক নহে; বরং সূরাসমূহের বিন্যাসও স্বযং নবী করীম (সো) কর্তৃক সম্পাদিত হইয়াছিল । ২. হযরত আলী (রা) সম্পর্কিত উক্ত তথ্য সত্য নহে। যদি উহা সত্য বলিয়া ধরা হয়, তবে উহার তাৎপর্য এই যে, তিনি আয়াতসমূহকে উহাদের অবতীর্ণ হইবার ক্রম অনুসারে সাজাইতে চাহেন নাই। এইরূপে উহাদিগকে সাজাইলে এক সূরার আয়াত অন্য সূরার অন্তর্ভুক্ত হইয়া পড়িত। বরং তিনি শুধু সূরাসমূহকে অখপ্তিত ও পরিপূর্ণ রাখিয়া উহাদিগকে উহাদের অবতীর্ণ হইবার ক্রম অনুসারে সাজাইতে চাহিয়াছিলেন। ১. রাবী সূরা আলাকের একটি আয়াত দ্বারা খোদ সূরাটিকেই বুঝাইয়াছেন। অনুরূপভাবে তিনি হযরত ইব্‌ন মাসউদ (রা) ও হযরত উাই (রা)-এর কুরআন মজীদের প্রথম সূরার উল্লেখ করিতে গিয়া প্রতি ক্ষেত্রে সূরা ফাতিহার মাত্র একটি আয়াত উল্লেখ করিয়াছেন। তাই উহা দ্বারা উহার মাত্র একটি আয়াতকে না বুঝিয়া সমগ্র সূরাটিকেই বুঝিতে হইবে । "

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।