0০011191115 নট তাফসীরে ইব্ন কাছীর করীন (স!) বলিয়াছেন-- “তোমরা সাদা রং এর কাপড় পরিধান কর এবং উহাতে মুর্দা দাফন কর। কারণ, সাদা রং-এর কাপড় সুন্দর ও আনন্দদায়ক ।' ইমাম তিরমিযী উক্ত হাদীস উভয় সনদেই সহীহ নামে আখ্যায়িত করিয়াছেন। বুখারী শরীফ ও মুসলিম শরীফে হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত রহিরাছে ঃ হযরত আয়েশা (রা) বলেন- 'নবী করীম (সা)-কে একহারা সুতায় প্রস্তুত সাদা রং-এর তিনখানা কাপড়ে দাফন করা হইয়াছিল । উহাদের মধ্যে জামা বা পাগড়ী ছিল না।' উক্ত হাদীস জানাযা অধ্যায়ের অন্তর্গত “কাফন পরিচ্ছেদে লিখিত রহিয়াছে । যাহা হউক, উপরোল্লেখিত কারণে হযরত আয়েশা (রা) ইরাকী প্রশ্রকর্তাকে উপরোক্ত হাদীস শুনাইতে যান নাই। প্রথম প্রশ্নের উত্তর প্রাপ্তির পর ইরাকী লোকটি দীর্ঘ এক প্রশ্নের অবতারণা করিল। সে হযরত আয়েশা (রা)-কে জানাইল যে, সে যে কুরআন মজীদ তিলাওয়াত করে, উহার সূরাসমূহ অবিন্যস্ত। হযরত উসমান (রা) কর্তৃক কুরআন মজীদ সুবিন্যস্তভাবে সংকলিত ও বিভিন্ন মুসলিম এলাকায় উহা প্রেরিত হইবার এবং হযরত উসমান (রা)-এর বিরুদ্ধে কুরআন মজীদ জ্বালাইয়া দিবার অভিযোগ উথ্থাপিত হইবার পূর্বে হযরত আয়েশা (রা)-এর নিকট ইরাকীর প্রশ্ন করিবার উপরোক্ত ঘটনা ঘটিয়াছিল। আন্মাহ্ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । উপরোক্ত কারণেই হযরত আয়েশা রো) প্রশ্নকর্তাকে বলিয়া দিলেন- “তুমি যে কোন সূরাকেই পূর্বে পাঠ কর না কেন, তাহাতে কিছু যায় আসে না।' হযরত আয়েশা (রা) তাহাকে আরও বলিয়াছিলেন যে, নবৃওতের প্রথম দিকে অবতীর্ণ সূরায় বেহেশত ও দোযখের বর্ণনা ছিল। উক্ত সূরা কোন্ সূরা ছিল? উহা যদি সূরা আলাক না হইয়া থাকে, তবে এইরূপ হইতে পারে যে, “সূরা' শব্দ বলিতে হযরত আয়েশা রো) নির্দিষ্ট সূরা বিশেষকে না বুঝাইয়া ক্ষুদ্রাবয়ব সূরা শ্রেণীকে বুঝাইতে চাহিয়াছেন। এই শ্রেণীর সূরাসমূহে জান্নাতের পুরস্কারের ওয়াদা ও জাহান্নামের শাস্তির ব্যাপারে সতর্কবাণী বিবৃত হইয়াছে ।১ হযরত আয়েশা (রা) তাহাকে আরও বলিয়াছিলেন- সূরা বাকারা ও সূরা নিসা নাধিল হইয়াছিল নবৃওতের শেষ দিকে, যখন লোকে ঈমানে উদ্ুদ্ধ হইয়া ইসলামের পতাকাতলে সমবেত হইতেছিল এবং এই সময়ে তিনি নবী করীম (সা)-এর সহধর্মিণী ছিলেন। এই সময়ে আন্নাহ্ তা'আলা ধীরে ধীরে হালাল-হারাম ইত্যাদি আদেশ-নিষেধ নাধিল করিয়াছিলেন। ইহা ছিল আল্লাহ্ তা'আলার বিশেষ হিকমাত। যাহা হউক, হযরত আয়েশা (রো)-এর শেষোক্ত দুইটি কথার তাৎপর্য এই যে, ক্ষুদ্বাবয়ব সূরা শ্রেণী অথবা সূরা বিশেষ নবুওতের প্রথম দিকে নাধিল হইলেও কুরআন মজীদে উহার অবস্থান প্রথম দিকে না হইয়া শেষ দিকে রহিয়াছে। পক্ষান্তরে, সূরা বাকারা ও সূরা নিসা নবৃওতের শেষ দিকে নািল হইলেও কুরআন মজীদে উহাদের অবস্থান প্রথম দিকে রহিয়াছে। এই গেল কুরআন মজীদের সূরাসমূহের বিন্যাস সম্পর্কিত হযরত আয়েশা (রা)-এর উক্তি। তাহার উক্তিতে প্রতীয়মান হয় যে, কুরআন মজীদের সুরাসমূহের যে কোনটিকে যে কোনটির পূর্বে বা পরে তিলাওয়াত করা বৈধ । কুরআন মজীদের সৃূরাসমূহের ক্ষেত্রে উপরোক্ত ১. 'সূরা' শব্দ দ্বারা হযরত আয়েশা রো) যে সমগ্র ক্ষুদ্রাবয়ব সূরা শ্রেণী না বুঝাইয়া একটি মাত্র সূরা “সূরা মুদ্দাসসির'কেই বুঝাইতে চাহিয়াছেন- ইহাই অধিকতর যুক্তিস্গত। কারণ, উক্ত সূরা সম্পূর্ণরূপে অবিচ্ছিন্রভাবে নবৃওতের প্রথম দিকে নাযিল হইয়াছিল । উহাতে তাবলীগে দীনের আদেশ এবং জান্নাত ও জাহান্নামের উল্লেখ রহিয়াছে। উহার পূর্বে “সূরা আলাক'-এর মাত্র পাচটি আয়াত নািল হইয়াছিল । উহাতে তাবলীগে দীনের আদেশ ছিল না। 1
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।