Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 কুরআন মজীদের সূরাসমূহের বিন্যাস উক্ত শিরোনামে ইমাম বুখারী (র) বলেন 8 ইউসুফ ইবৃন মাহিক'হইতে ধারাবাহিকভাবে ইবৃন জুরায়জ, হিশাম ইব্‌ৃন ইউসুফ ও ইবরাহীম ইব্‌ন মুসা আমার নিকট বর্ণনা করিয়াছেন যে, ইউসুফ ইব্‌ন মাহিক বলেন- একদা আমি হযরত আয়েশা (রা)-এর নিকট উপস্থিত ছিলাম! এই সময়ে তাহার নিকট জনৈক ইরাকী আগমন করত প্রশ্ন করিল- কোন্‌ রং-এর কাফন উত্তম? তিনি উত্তর করিলেন- কোনো রং-এর কাফনই অনুত্তম নহে। ইরাকী লোকটি বলিল- আপনার কুরআন মজীদখানা আমাকে দেখান। তিনি বলিলেন- “উহাতে তোমার কি কাজ? লোকটি বলিল, আমি উহার অনুরূপ করিয়া কুরআন মজীদকে বিন্যস্ত করিব। কারণ, কুরআন মজীদ অবিন্যস্ত অবস্থায় পঠিত হইয়া থাকে । তিনি বলিলেন- কুরআন মজীদের যে কোন সুরাই পূর্বে পড় না কেন, তাহাতে কিছু যায় আসে না। নবৃওতের প্রথম দিকে বেহেশত ও দোযখের আলোচনা সম্বলিত ক্ষুদ্রাবয়ব সূরা নাযিল হয়। অতঃপর লোকে যখন ইসলামের পতাকা তলে সমবেত হইতে থাকে, তখন হালাল-হারাম সম্বলিত সুরা নাযিল হয়। প্রথম দিকেই যদি নাধিল হইত “তোমার শরাব পান করিও না" তবে লোকে বলিত- “আমরা কখনও শরাব ত্যাগ করিব না।' অনুরূপভাবে প্রথম দিকে যদি নাঘিল হইত, তোমরা যিনা করিও না" তবে লোকে বলিত- "আমরা কখনো যিনা ত্যাগ করিব না।' আমি যখন খেলাধুলায় লিপ্ত ছোট্ট বালিকা মাত্র, তখন পবিত্র মক্কায় রাসূল করীম (সা)-এর উপর 4০119 - 1১১০৭ 2০145 51 ০৯ বেরং কিয়ামতই হইতেছে তাহাদের প্রতিশ্র্ত দিবস; আর কিয়ামত হইতেছে অতিশয় লাঞ্ছনার ও অতিশয় তিক্ত) এই আয়াত নাধিল হয় । নবী করীম (সা)-এর প্রতি যখন সূরা বাকারা ও সূরা নিসা নাযিল হয়, তখন আমি তাহার সহধর্মিণী ছিলাম |” রাবী বলেন- অঃপর হযরত আয়েশা (রো) স্বীয় কুরআন মজীদখানা খুলিয়া ইরাকী লোকটিকে বিভিন্ন সূরার কতগুলি আয়াত শুনাইলেন। এইস্থলে কুরআন মজীদের বিন্যাসের অর্থ হইতেছে উহার সূরাসমূহের বিন্যাস। ইরাকী লোকটির কাফন সম্পর্কিত প্রশ্নের উত্তর প্রদানে হযরত আয়েশা (রা) যাহা বলিয়াছিলেন, তাহার উদ্দেশ্য ছিল এই যে, ইহা কোন গুরুত্পূর্ণ বিষয় নহে এবং ইহার পশ্চাতে পরিশ্রম ও দৌড়াদৌড়ি করা নিপ্রয়োজন। ইহাতে অযৌক্তিক ও অপ্রয়োজনীয় শ্রম নিয়োগ করা ছাড়া কোন লাভ নাই। এখানে উল্লেখযোগ্য যে, লোকেরা তৎকালে ইরাকবাসীদের বিরুদ্ধে অভিযোগ করিত যে, তাহারা অপরকে নাকাল করিবার উদ্দেশ্যে প্রশ্ব করিয়া থাকে । একদা জনৈক ইবাকী হযরত আবদুল্লাহ্‌ ইব্ন উমর (রা)-এর নিকট কাপড়ে মশার রক্ত লাগিলে উহা নাপাক হইয়া যায় কিনা- এইরপ প্রশ্ন করিল। তিনি বলিলেন- “ইরাকীদের আচরণ দেখো । ইহারা মশার রক্ত কাপড়ে লাগিলে কাপড় নাপাক হইয়া যায় কিনা, তাহা জানিতে চাহে। অথচ ইহারাই (রা)-কে হত্যা করিয়াছে! উপরোক্ত কারণেই হযরত আয়েশা (রা) ইরাকী প্রশ্বকারী লোকটির সহিত কথোপকথনে বেশী অগ্রসর হইতে চাহেন নাই। এত্যতীত পূর্বেই বলা হইয়াছে যে, তিনি চাহিয়াছিলেন, লোকটি যেন বিষয়টিকে অতিশয় গুরুতুপূর্ণ মনে করিয়া না বসে। তাই তিনি তাহার প্রশ্নের উত্তর প্রদান করিতে গিয়া সংক্ষিপ্ত পথ অনুসরণ করিয়াছিলেন । প্রশ্নকর্তার প্রশ্নের দীর্ঘ উত্তরও হযরত আয়েশা (রা)-এর নিকট ছিল। হযরত সামুরাহ (রা) ও হযরত ইব্‌ন. আব্বাস (রা) হইতে ইমাম আহমদ এবং “সুনান এর সংকলকগণ বর্ণনা করিয়াছেন £ নবী

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।